করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু ইয়ে রিস্তা ক্যায়া কহলাতা হ্যায়–এর অভিনেত্রী দিব্যা ভাটনগরের

করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু দিব্যা ভাটনগরের

টেলি অভিনেত্রী দিব্যা ভাটনগর, যিনি বেশ কিছুদিন ধরে করোনা রোগে আক্রান্ত হয়ে জীবনের সঙ্গে লড়ছিলেন, সোমবার সেভেন হিলস হাসপাতালে তাঁর মৃত্যু হয়। করোনা আক্রান্ত হওয়ার পর ৩৪ বছরের অভিনেত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর অক্সিজেনের স্তর ৭১–এ নেমে আসার পর দিব্যার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে।

করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু ইয়ে রিস্তা ক্যায়া কহলাতা হ্যায়–এর অভিনেত্রী দিব্যা ভাটনগরের


দিব্যা উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছিলেন তারওপর কোভিড–১৯–এআক্রান্ত হয়ে এক সপ্তাহ ধরে এই রোগের সঙ্গে লড়াই করে চলেছিলেন। স্টার প্লাসের জনপ্রিয় সিরিয়াল ইয়ে রিস্তা ক্যায়া কহলাতা হ্যায়–তে অভিনয় করেছিলেন তিনি। এছাড়াও উড়ান, সংস্কার, সাওয়ারে সবকো প্রিতো, জিত গয়ি তো পিয়া মোরে এবং বিষের মতে ধারাবাহিকেও কাজ করেছেন দিব্যা। তাঁর মৃত্যুর খবরে শোকের ছায়া টেলি জগতে।

দিব্যার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই দেবলীনা ভট্টাচার্য ও শিল্পা শিরোদগারের মতে টেলি ইন্ডাস্ট্রির অনেকেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শোক জ্ঞাপন করেন। দিব্যার অবস্থা নিয়ে সম্প্রতি তাঁর মা বলেছিলেন, '‌গত ছ’‌দিন ধরে দিব্যার তাপমাত্রা কমছে না। তার খুবই অস্বচ্ছন্দ্য বোধ হচ্ছে। আমি দিল্লি থেকে এখানে অক্সমিটারের বাড়িতে চলে আসি। তাকে ভেন্টিলেটরে রাখা হয়েছে, তার অক্সিজেনের মাত্রা ৮৪ এবং তার অবস্থা আশঙ্কাজনক। তার রিপোর্ট এসেছে এবং সে কোভিড পজিটিভ।’‌ দিব্যা নিজেও অক্সিজেন মাস্ক পরে ছবি দিয়ে ইনস্টাতে তাঁর ভক্তদের তাঁর সুস্থতার জন্য প্রার্থনা করতে বলেন। তিনি লেখেন, '‌হাই আমার ইনস্টাগ্রাম পরিবার। আমার দ্রুত আরোগ্যর জন্য প্রার্থনা করুন। আমি সবাইকে ভালোবাসি।’‌

দেবলীনা ভট্টাচার্য দিব্যার মৃত্যুতে খুবই ভেঙে পড়েছেন। নিজের সঙ্গে দিব্যার ছবি দিয়ে তিনি লিখেছেন, '‌যখন কেউ কারোর সঙ্গে থাকত না একমাত্র তুই থাকতিস, দিব্যু তুই তো আমার নিজের ছিলিস যাকে আমি বকা দিতে পারতাম, যাকে রাগ দেখাতে পারতাম, মনের কথা বলতে পারতাম, আমি জানি জীবন তোমায় খুব কঠিন সময় দেখিয়েছে, তোমার যন্ত্রণা অসহনীয়, কিন্তু আমি জানি তুমি হয়ত আরও ভালো জায়গায় রয়েছো এবং সব দুঃখ, যন্ত্রণা, ব্যাথা, হতাশা, মিথ্যা, প্রতারণা থেকে অনেক দূরে, তোমার অভাব বোধ করব দিভু আর তুইও এটা জানতিস যে আমিও তোকে ভালোবাসি, তোর খেয়াল রাখতাম, তুই বড় ছিলিস কিন্তু শিশুও তুই ছিলিস। তোর আত্মার জন্য প্রার্থনা করছি। যেখানেই থাকিস ভালো থাকিস। তোকে সবাই মনে করবে সবসময়। এত তাড়াতাড়ি চলে গেলি আমর বন্ধু। ওম শান্তি।’ শিল্পা শিরোদকার লিখেছেন, '‌এই খবরটা শুনে আমার মন ভেঙে গিয়েছে। আরআইপি আমার প্রিয় দিব্যা।’‌ ইয়ে রিস্তা ক্যায়া কহলাতা হ্যায়–এর হিনা খানও শোক জ্ঞাপন করেছেন দিব্যার মৃত্যুতে। ‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+