ভালোবাসার মানুষ, পরিচালক স্বর্ণেন্দুর সঙ্গে কবে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী শ্রুতি
পয়লা মে বিয়ে করেছেন টেলিভিশন অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। তারপরেই অভিনেত্রী মিষ্টি সিংয়ের বিয়ে হওয়ার খবর পাওয়া যাচ্ছে, তার মাঝেই এবার শ্রুতি দাসের বিয়ের গুঞ্জন। পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে বহুদিন ধরেই ভালোবাসার সম্পর্ক রয়েছেন টেলিভিশন অভিনেত্রী শ্রুতি দাস। তবে তাঁরা কবে বিয়ে করবেন , তা নিয়ে অনুগামীদের মধ্যে উৎসাহের শেষ ছিল না। তবে এবার এবিষয়ে মুখ খুললেন অভিনেত্রী শ্রুতি নিজেই।
বর্তমানে শ্রুতি 'রাঙা বউ’ ধারাবাহিকে অভিনয় করছেন, তার সঙ্গে অভিনয় করতে দেখা যাচ্ছে জনপ্রিয় অভিনেতা গৌরব রায়চৌধুরীকে। তাদের সাবলীল অভিনয় সকলেই খুব পছন্দ করেছেন। সম্পর্ক নিয়ে খুব খোলামেলা থাকেন অভিনেত্রী। কোন কিছুই লুকোচাঁপা রাখেন না। সম্প্রীতি শ্রুতি এক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তার কিন্তু বিয়ে করার পরিকল্পনা রয়েছে। তবে সেটি চলতি বছরে নয়, আগামী বছর শীতেই তিনি বিয়ে করবেন বলে জানান। অভিনেত্রী সাজতে খুব ভালোবাসেন, তাই বিয়েটা তিনি শীতকালেই সারতে চান।

যদিও অভিনেত্রীর তরফে এখনোও কোনও তারিখ বা মাস কিছুই জানানো হয়নি। তিনি জানিয়েছেন ,সবকিছু ঠিকঠাক হওয়ার পর অবশ্যই তিনি আনুষ্ঠানিকভাবে সবকিছুই সকলকে জানাবেন।

অভিনেত্রী শ্রুতির সঙ্গে পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দাদের বয়সের ফারাক ১৪ বছরের। শ্রুতি অভিনীত প্রথম ধারাবাহিকি হল ত্রিনয়নী, যার পরিচালক ছিলেন স্বর্ণেন্দু সমাদ্দারই। বহুবারই বয়সের ফারাকের কারণে অনুগামীদের ট্রোলের মুখে পড়তে হয়েছে। কবে শ্রুতি এবং স্বর্ণেন্দুর চার হাত এক হবে তাই জানার অপেক্ষায় রইলেন অনুগামীরা।

উল্লেখ্য, চলতি মাসেই টেলিভিশন অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চারহাত এক হয়েছে সৌম্য বক্সীর সঙ্গে। বিয়ের নিমন্ত্রিতের সংখ্যা প্রায় ৭০০ জন। বিয়ের মেনুতে ছিল বাঙালি আর মোগলাই খাবারের নানান পদ। বিরিয়ানি, পোলাও, মাটন কোর্মা সবই ছিল খাবারের তালিকায়।টুকটুকে লাল বেনারসিতে দারুণ সুন্দর লাগছে অভিনেত্রীকে, গা ভর্তি সোনার গয়না, মাথা মুকুট, গলায় গোলাপের মালা, মুখে মিষ্টি প্রাণ জোড়ানো হাসি, সব মিলিয়ে সুদীপ্তাকে অপরূপা বললেও কম বলা হয়। বিয়ের আগে তাঁরা কিন্তু প্রি- ওয়েন্ডিং ফটোশ্যুটও করেছিলেন, সেই ছবিও তিনি ইনস্টাগ্রামের পাতায় শেয়ার করেছিলেন। কালো পোশাকে দু'জনকেই দারুণ সুন্দর লাগছে। চোখ ফেরানো দায় হচ্ছে সকলের।












Click it and Unblock the Notifications