বিগ বস ওটিটির প্রথমদিনই চা নিয়ে তুমুল ঝগড়া দিব্যা–প্রতীকের মধ্যে, ক্ষুব্ধ হলেন শমিতা শেট্টি
বিগ বস ওটিটির প্রথমদিনই চা নিয়ে তুমুল ঝগড়া দিব্যা–প্রতীকের মধ্যে, ক্ষুব্ধ হলেন শমিতা শেট্টি
বিগ বস ওটিটি শুরু হওয়ার একদিনের মধ্যেই জোরদার ঝামেলা সৃষ্টি হল বাড়ির সদস্যদের মধ্যে। প্রিমিয়ারে প্রতীক সহেজপাল প্রত্যেক প্রতিযোগীদের সঙ্গেই বচসায় জড়িয়ে পড়েছিলেন। তিনি ও দিব্যা আগরওয়ালের মধ্যে তুমুল ঝামেলার সৃষ্টি হয়। দু’জনের মধ্যে জোরদার ঝামেলা বাঁধে। কোনও মতে শোয়ের সঞ্চালক করণ জোহর দু’জনের মধ্যে ঝগড়া থামান। বাড়ির ভেতর যাওয়ার পর দিব্যা চেষ্টা করছিলেন যে তাঁর এবং প্রতীকের মধ্যে যে ঝামেলার সৃষ্টি হয়েছে তা যাতে মিটে যায়। কিন্তু এঁদের মধ্যে আবার বচসার সৃষ্টি হয়।

চা নিয়ে ঝামেলা
চা নিয়ে প্রতীক ও দিব্যার মধ্যে ঝামেলার সূত্রপাত হয়। প্রতীক তাঁর সহ-প্রতিযোগী অক্সরা ও মুসকে বলেন যে যতদিন না ঘরের ডিউটি ভাগ হচ্ছে, যতদিন তিনি ঘরের কোনও কাজ করবেন না, ততদিন তিনি কারোর সাহায্য নেবেন না এবং নিজের সব কাজ নিজেই করবেন।

প্রতীক–দিব্যা রেষারেষি
কিন্তু প্রতীকের এই কথা মোটেও ভালোভাবে নেননি দিব্যা। তিনি এই বিষয়ে শমিতা শেট্টি ও মুস জট্টানার সামনে বলেন যে তিনি প্রতীকের জন্য চা বা খাবার তৈরি করে দিতে পারেন তাতে দিব্যার কোনও সমস্যা নেই। কিন্তু প্রতীক ঘরের রেশন থেকে অতিরিক্ত জিনিস নিয়ে নিজের জন্য আলাদা করে খাবার-চা বানাচ্ছেন, তাতে সমস্যা হচ্ছে দিব্যার। প্রতীক সহেজপালকে এ বিষয়ে দিব্যা আটকালে তাঁদের দু'জনের মধ্যে বড়সড় ঝামেলা শুরু হয়।

দিব্যা–প্রতীকের জোরদার ঝগড়া
ঝগড়ার সময় দিব্যা প্রতীককে বলেন যে গ্যাস ধরে যে দাঁড়িয়ে আছে সে যেন রুটিও তৈরি করে। কিন্তু প্রতীক তাতে অস্বীকার করে জানান যে কেউ বাড়ি থেকে গ্যাস নিয়ে আসেননি এবং বিগ বস কারোর নয়। প্রতীকের এই কথার জবাবে দিব্যা জানান যে প্রতীক তাঁর এবং বরুণের সঙ্গে মেলামেশা করতেন বলেই তিনি জনপ্রিয়তা পেয়েছেন। দিব্যার এই মন্তব্য আঘাত করে প্রতীককে। তিনি সঙ্গে সঙ্গে রেগে যান। দিব্যা যদিও প্রতীককে শান্তভাবে তাঁর সঙ্গে কথা বলার জন্য বলেন কিন্তু প্রতীক জানান যে দিব্যার মতো মেয়ের ভালোবাসা তাঁর চাই না। তিনি বলেন, 'অনেক ভালোবাসা দেখে নিয়েছি। দিব্যা একেবারেই ফেক।'

দিব্যা–প্রতীকের লড়াইয়ে ঢুকলেন অন্যান্য সদস্যরা
দিব্যা ও প্রতীকের এই ঝগড়ায় আচমকাই ঢুকে পড়েন শমিতা শেট্টি ও অক্সরা সিং। করণ নাথ থেকে শুরু করে শমিতা, অক্সরা ও উর্ফি জাভেদও প্রতীকের বিরুদ্ধে সুর চড়ান। অন্যদিকে নিশান্ত ভট্ট সহ অন্যান্যরা প্রতীককে বোঝাতে শুরু করেন। শমিতা জানান যে প্রতীক ফুটেজ পাওয়ার জন্য এগুলি করছেন এবং সকলের বিষয়ে নাক গলাচ্ছেন। শমিতা নিশান্ত ভট্টকেও কথা শোনান।












Click it and Unblock the Notifications