TRP List: একটানা পাঁচবার, টিআরপিতে রেকর্ড পরিণীতার, ট্রেন্ডিংয়ে চিরসখা
সিরিয়ালের জগতে সব থেকে গুরুত্বপূর্ণ টিআরপি। কারণ টিআরপি তালিকাই শেষ কথা বলে টেলিভিশনের জগতে। এক কথায় ধারাবাহিকগুলির মানদণ্ডই হল টার্গেট রেটিং পয়েন্ট। প্রতি বৃহস্পতিবার এলে সকলেরই নজর থাকে টিআরপি তালিকার দিকে। স্টার জলসা এবং জি বাংলা দুই চ্যানেলই বাংলা টেলিভিশনে কড়া টক্কর দিচ্ছে। এই সপ্তাহে কোন ধারাবাহিক কেমন ফল করল দেখে নেওয়া যাক।
চলতি সপ্তাহেও সব রেকর্ড ছাপিয়ে গেল সিরিয়াল পরিণীতা। বাংলার গ্রামাঞ্চল থেকে উঠে আসা এক মেয়ের শহুরে জীবনের প্রতিকূলতাকে হারিয়ে যুদ্ধ জয়, এই নিয়ে শুরু হয়েছিল ধারাবাহিক। চলতি সপ্তাহেও নিজেদের জয়যাত্রা অব্যাহত রাখল পরিণীতা। একটানা পাঁচবার বেঙ্গল টপার হল এই সিরিয়াল। ৮.১ রেটিং পেয়ে এই সপ্তাহেও বেঙ্গল টপার হয়েছে পরিণীতা।

অন্যদিকে চলতি সপ্তাহে দুর্দান্ত ফল করেছে ফুলকি। ৭.৫ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এল এই জনপ্রিয় ধারাবাহিক। তবে খুব একটা পিছিয়ে নেই ধারাবাহিক কথা। ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে তৃতীয় স্থানে রয়েছে স্টার জলসার জনপ্রিয় এই সিরিয়াল। ৭.২ রেটিং নিয়ে তৃতীয় স্থান লাভ করেছে কথা। অন্যদিকে এবারেও টপ ফাইভে রয়েছে গীতা এলএলবি এবং কোন গোপনে মন ভেসেছে। ৭.০ রেটিং নিয়ে যৌথভাবে চতুর্থ হয়েছে এই দুটি সিরিয়াল।
বাংলার বিনোদন জগতের এই নতুন ধারাবাহিকগুলি দর্শকদের মধ্যে বিশেষ আকর্ষণ সৃষ্টি করেছে। টেলিকাস্ট হওয়ার পর থেকেই ট্রেন্ডিং সিরিয়াল চিরসখার। একই সঙ্গে ট্রেন্ডে রয়েছে ধারাবাহিক মিত্তির বাড়ি। যদিও এই সিরিয়ালগুলো শীর্ষ পাঁচে জায়গা পায়নি, তবুও তারা দর্শকদের মধ্যে আগ্রহের সৃষ্টি করেছে।












Click it and Unblock the Notifications