ফিরে দেখা ২০২০:‌ ভারতী সিং গ্রেফতার থেকে সমীর শর্মা আত্মহত্যা, দশটি সেরা টেলি খবরে সরগরম এই বছর

ফিরে দেখা ২০২০:‌ ভারতী সিং গ্রেফতার থেকে সমীর শর্মা আত্মহত্যা, দশটি সেরা টেলি খবরে সরগরম এই বছর

কিছু ভালো ও কিছু মন্দ খবর মিলিয়ে এই ২০২০ সালটা কেটে যাওয়ার মুখে। অনেক বলিউড তারকারা তাঁদের বিয়ের বা মা হওয়ার খবর শুনিয়ে নিজেদের ভক্তদের হতচকিত করেছেন। এ বছর অনেক জনপ্রিয় তারকাদেরও আমরা হারিয়ে ফেলেছি। করোনা ভাইরাস সংক্রমণ আমাদের থেকে অনেক কিছু যেমন কেড়ে নিয়েছে তেমনি কিছু উপহারও দিয়েছে। লকডাউনের সময় দর্শকরা বেশ কিছু জনপ্রিয় টিভি শো দেখার সুযোগ পেয়েছেন। আবার এরকম অনেক খবরই আছে যা হয়ত অপ্রত্যাশিত। সেরকমই শীর্ষে থাকা ১০টি টিভি নিউজমেকার অফ ২০২০, ভালো–মন্দ–বিতর্কিত খবর দেখে নিন:‌

ভারতী সিং গ্রেফতার মাদক মামলায়

ভারতী সিং গ্রেফতার মাদক মামলায়

মাদক মামলায় গত ২১ অক্টোবর এনসিবি তল্লাশি অভিযান চালায় কৌতুকাভিনেত্রী ভারতী সিং ও তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়ার বাড়িতে। সেখান থেকে উদ্ধার হয় ৮৬.‌৫ গ্রাম মারিজুয়ানা। এনসিবির দপ্তরে তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর ভারতী ও হর্ষ মাদক সেবনের কথা স্বীকার করেন। স্বামী স্ত্রী উভয়কেই গ্রেপ্তার করা হয়। তবে তাঁরা এক-দু'‌দিনের মধ্যেই জামিনে ছাড়া পেয়ে যান।

সানা খান শোবিজ ছাড়লেন ও বিয়ে করলেন

সানা খান শোবিজ ছাড়লেন ও বিয়ে করলেন

বিগ বসের প্রতিযোগী সানা খান বিনোদন ও গ্ল্যামার দুনিয়া ছেড়ে দেওয়ার খবর সকলকে অবাক করে দেয়। এই সিদ্ধান্তের পেছনে ধর্মীয় কারণ রয়েছে বলে জানান তিনি। সানা সোশ্যাল মিডিয়ায় লেখেন যে তিনি শুধু এখন মানব সেবা করবেন এবং সৃষ্টিকর্তার আদেশানুসারে চলবেন। এই ঘোষণার কিছুদিন পরই তিনি সুরাতের মৌলানা মুফতি আনাসকে বিয়ে করেন।

সমীর শর্মার আত্মহত্যা

সমীর শর্মার আত্মহত্যা

টেলিভিশনের অত্যন্ত পরিচিত মুখ সমীর শর্মা মুম্বইয়ের মালাডে নিজের বাড়িতে আত্মঘাতী হন। ৪৪ বছরের অভিনেতা আত্মহত্যা করে মারা গিয়েছে এবং তাঁর দেহ পচতে শুরু করে দিয়েছিল বলে জানিয়েছে পুলিশ। সমীর টিভি এবং সিনেমা উভয় জায়গাতেই কাজ করতেন। তিনি দিল ক্যায়া চাহতা হ্যায় সিরিয়ালের মাধ্যমে কাজ শুরু করেন। তাঁকে হাসি তো ফাঁসি সিনেমায় দেখা গিয়েছে। এছাড়াও বিভিন্ন টিভি সিরিয়ালে কাজ করেছেন সমীর।

 দেবলীনা প্রয়াত অভিনেত্রী দিব্যা ভাটনগরের স্বামীর সত্য সামনে আনল

দেবলীনা প্রয়াত অভিনেত্রী দিব্যা ভাটনগরের স্বামীর সত্য সামনে আনল

কিছুদিন আগেই কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে মারা যান দিব্যা ভাটনগর। এরপরই তাঁর খুব কাছের বন্ধু দেবলীনা ভট্টাচার্য গার্হস্থ্য হিংসার অভিযোগ আনেন দিব্যার প্রাক্তন স্বামী গগন গবরুর বিরুদ্ধে। দেবলীনা কিছু চ্যাট ও ভয়েস রেকর্ডিং সামনে আনেন, যেখানে দিব্যা তাঁর ওপর হওয়া অত্যাচারের কথা বলছেন।

জনপ্রিয় টিভি শোগুলি বন্ধ

জনপ্রিয় টিভি শোগুলি বন্ধ

এ বছর বেশ কিছু জনপ্রিয় টিভি সিরায়াল শেষ হয়ে যায়। যার মধ্যে রয়েছে কসৌটি জিন্দেগি কে, ইয়ে রিস্তে হ্যায় প্যায়ার কে, পাতিয়ালা বেবস, কাহা হাম কাহা তুম এবং নাগিন ৪।

শিল্পা শিন্ডে ছাড়লেন সুনীল গ্রোভারের শো

শিল্পা শিন্ডে ছাড়লেন সুনীল গ্রোভারের শো

দু'‌বছর ব্রেকের পর টেলিভিশন পর্দায় ফিরে আসেন শিল্পা শিন্ডে ‘‌গ্যাংস অফ ফিল্মিস্তান'‌-এর মাধ্যমে। যদিও এই শোয়ের প্রিমিয়ার হওয়ার আগেই শিল্পা সিদ্ধান্ত নেন যে তিনি এই শো ছেড়ে দেবেন, কারণ তিনি শো এবং তাঁর সহ-অভিনেতা সুনীল গ্রোভারকে নিয়ে সন্তুষ্ট নন।

শাহির শেখ বিয়ে করলেন

ইয়ে রিস্তা হ্যায় প্যায়ার কে অভিনেতা শাহির শেখ নিজের ভক্তদের অবাক করে নিজের বাগদানের কথা ঘোষণা করলেন সোশ্যাল মিডিয়ায়। বালাজি মোশান পিকচারের ক্রিয়েটিভ প্রোডিউসার ও এক্সিকিউটিভ ভাই প্রেসিডেন্ট রুচিকা কাপুর শাহিরের দীর্ঘকালের প্রেমিকা। এর কিছুদিনের মধ্যেই তাঁরা বিয়েও করে নেন।

মালভি মালহোত্রাকে ছুরির কোপ ফেসবুক বন্ধুর

মালভি মালহোত্রাকে ছুরির কোপ ফেসবুক বন্ধুর

বিয়ের প্রস্তাবে সাড়া দেননি। তাই অভিনেত্রী মালভি মালহোত্রাকে ছুরি গিয়ে একাধিক আঘাত করে ফেসবুকের বন্ধু। গুরুতর আহত অবস্থায় অভিনেত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। গত ২৬ অক্টোবর এই ঘটনা ঘটে। ওইদিন কফিশপে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মালভি। সেখান থেকে ফেরার পথে ফিশারিজ ইউনিভার্সিটি রোডে বিলাসবহুল অডি গাড়ি থেকে নেমে তাঁর উপর চড়াও হয় ওই যুবক।

 সেনার কাছে ক্ষমা চাইল একতা কাপুর

সেনার কাছে ক্ষমা চাইল একতা কাপুর

একতা কাপুরের বিরুদ্ধে একাধিক এফআইআর-এর পরে, নির্মাতা তার ওয়েব শো এক্সএক্সএক্স সিজন ২-তে একটি ‘‌আপত্তিকর দৃশ্যের'‌ জন্য ভারতীয় সেনাবাহিনীর কাছে ক্ষমা চেয়ে বললেন, তার ডিজিটাল প্ল্যাটফর্ম অল্টবালাজি সেনার ওপর গভীর শ্রদ্ধা রেখেছেন। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে তীব্র প্রতিবাদ ও ট্রোলড হওয়ার পর দৃশ্যটি সরিয়ে দেওয়া হয়।

 রামায়ণ দর্শকদের রেকর্ড ভেঙেছে

রামায়ণ দর্শকদের রেকর্ড ভেঙেছে

রামানন্দ সাগরের পৌরাণিক শো রামায়ণ লকডাউনের সময় ফের ফিরে আসে টিভিতে। ডিডি ন্যাশনালে এটি পুনরায় দেখানো হচ্ছিল। কিছুদিনের মধ্যেই রামায়ণ ভিউয়ার্সশিপ রেকর্ড ভেঙে দেয়। ২৮ মার্চ থেকে শুরু হওয়ার পর রামায়ণ প্রত্যেক সপ্তাহে ভারতের সর্বাধিক দেখা শো হয়ে উঠতে থাকে। লকডাউনের সময় সবাই বাড়িতে থাকার জন্যই ফের এই রামায়ণ সিরিয়ালটিকে পুনরায় সম্প্রচার করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+