Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

জগদ্ধাত্রীকে টেক্কা দিল ‘নিমফুলের মধু’! কত নম্বরে জায়গা করল মিঠাই, পঞ্চমী, দেখুন টিআরপির তালিকা

এই সপ্তাতেই সূর্য আর দীপা দার্জিলিঙে ঘুরতেও গেছেন, সেখানকার মনোরম পরিবেশ থেকে তাদের প্রেম আলাপ সবই ফুটে উঠেছে ধারাবাহিকের মধ্য দিয়ে। কারণ বাইরের শুটিং দেখতে পছন্দ করেন সকলেই ।

চলতি সপ্তাহে টিআরপির তালিকা দেখে অবাক হবেন আপনিও, কারণ এই সপ্তাহে বড়সড় রদ বদল হয়েছে। এই সপ্তাতেই সূর্য আর দীপা দার্জিলিঙে ঘুরতেও গেছেন, সেখানকার মনোরম পরিবেশ থেকে তাদের প্রেম আলাপ সবই ফুটে উঠেছে ধারাবাহিকের মধ্য দিয়ে। কারণ বাইরের শুটিং দেখতে পছন্দ করেন সকলেই ।তাই কয়েক সপ্তাহের মতন এই সপ্তাতেও নিজের জায়গা প্রথমেই ধরে রাখল অনুরাগের ছোঁয়া।

দ্বিতীয় স্থান কোন ধারাবাহিক দখল করল

দ্বিতীয় স্থান কোন ধারাবাহিক দখল করল

তবে দ্বিতীয় স্থান যে দখল করেছে তার নাম শুনলে অবাক হয়ে যাবেন। প্রায় অনেক মাস বাদে দ্বিতীয় স্থান ছাড়তে হলো জগদ্ধাত্রীকে। সেই জায়গায় চলে এলো নিম ফুলের মধু ধারাবাহিক। যে আগের সপ্তাহে চতুর্থ স্থান দখল করেছিল, সেই চলে এল দ্বিতীয় স্থানে।

কত নম্বরে জগদ্ধাত্রী?

কত নম্বরে জগদ্ধাত্রী?

পর্ণা আর সৃজনের রসায়ণ তো জমে ক্ষীর, তবে তাদের জন্যই কিন্তু নিজের জায়গা ছাড়তে হয়েছে জগদ্ধাত্রীকে। তৃতীয় নম্বর স্থান দখল করেছে জগদ্ধাত্রী। ৫. ৮ নম্বর পেয়েছে সে। তবে খেলনা বাড়িতে চতুর্থ স্থান দখল করেছে। যার প্রাপ্ত নম্বর ৫. ৭। এই ধারাবাহিকে আবার ভূতও আসছে, তাই এই ধারাবাহিক টিআরপি আরো ও বেশি বেড়ে যায়, তাতে অবাক হওয়ার কোন কারণ নেই। অনেকটাই জায়গা নড়েছে গৌরী এলোর। সে চলে গেছে পঞ্চম স্থানে। গাঁটছড়া, বাংলা মিডিয়াম সকলেই মোটামুটি নিজের স্থান দখল করে রেখেছে।

দেখুন সেরা দশের তালিকা

দেখুন সেরা দশের তালিকা

  • প্রথম স্থান- অনুরাগের ছোঁয়া (৭.০)
  • দ্বিতীয় স্থান- নিম ফুলের মধু (৫.৯)
  • তৃতীয় স্থান- জগদ্ধাত্রী (৫.৮)
  • চতুর্থ স্থান- খেলনা বাড়ি (৫.৭)
  • পঞ্চম স্থান- গৌরী এলো (৫.৬)
  • ষষ্ঠ স্থান- রাঙা বউ (৫.৪)
  • সপ্তম স্থান- মিঠাই (৫.০)
  • অষ্টম স্থান- পঞ্চমী (৪.৭)
  • নবম স্থান- মেয়েবেলা ও বাংলা মিডিয়াম (৪.৫)
  • দশম স্থান- গাঁটছড়া ও এক্কা দোক্কা (৪.৪)
আসছে নতুন ধারাবাহিক

আসছে নতুন ধারাবাহিক

আসছে এক নতুন ধারাবাহিক, নাম 'মুকুট'। এবার পর্দায় ফিরছে সকলের প্রিয় কড়িখেলা ধারাবাহিকের পারমিতা ও অপূর্ব। তাদের রসায়ন যেন ভুলতেই পারছেন না দর্শকরা। এবার শ্রীপর্ণা ও আনন্দ ঘোষকে একসঙ্গে দেখা যাবে এক নতুন ধারাবাহিকে। ধারাবাহিকের নাম 'মুকুট'। তবে, এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন না শ্রীপর্ণা। তবে লিড রোলের দেখা মিলবে শ্রাবণী ভুঁইয়ার। হ্যাঁ ঠিকই ধরেছেন মাধবীলতা। চার মাসের মধ্যেই স্টার জলসায় মাধবীলতা ধারাবাহিকটি শুরু হয়েও শেষ হয়ে গিয়েছিল। তবে এইবার মাধবীলতার দেখা মিলবে জি বাংলায়। ইতিমধ্যে চ্যানেলের তরফে মুকুট ধারাবাহিকের প্রোমো প্রকাশ করা হয়েছে।

ছবি সৌ:ইনস্টাগ্রাম ও ইউটিউব

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+