ফের ধারাবাহিকে ফিরছেন রুকমা রায়! কোন সিরিয়ালে দেখা মিলবে অভিনেত্রীর?
টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী হলেন রুকমা রায়। অভিনেত্রী কিন্তু কেরিয়ার ছাড়াও নিজের সুন্দর লুকের কারণে প্রায় সময় অনুগামীদের লাইম লাইট কেড়ে থাকেন। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক লালকুঠিতে অভিনয় করে বেশ জনপ্রিয় হয়েছিলেন তিনি। তার পরে তাকে আর কোন ধারাবাহিকে কিন্তু অভিনয় করতে দেখা যায়নি। শোনা যাচ্ছে ফের ধারাবাহিকে ফিরছেন রুকমা রায়। তবে স্টার জলসা বা জি বাংলায় নয়, এবার তাঁর দেখা মিলবে সান বাংলাতে।
শোনা যাচ্ছে, সানবাংলায় আসে এক নতুন ধারাবাহিক নাম, রূপসাগরে মনের মানুষ। যেখানে মুখ্য চরিত্র দেখা মিলবে রুকমার। যদিও এবিষয়ে চ্যানেলের তরফে এখনোও কিছু জানা যায়নি। তবে জানা যাচ্ছে, অভিনেত্রী রুকমা নাকি ছোট পর্দায় ফিরে কিন্তু বেশ খুশি হয়েছেন। যদিও এখনোও চ্যানেলে তরফে কোনও প্রোমো শেয়ার করেননি, তাই তার বিপরীতে কে অভিনয় করবেন তাও এখনও জানা যায়নি।

অভিনেত্রী রুকমা কিরণমালা ধারাবাহিকে অভিনয় করার পর থেকে বেশ পরিচিত হতে শুরু করেছিলেন। তার পরে তিনি বাঘবন্দী খেলা, দেশের মাটি, খড়কুটো, লালকুঠি ধারাবাহিকের মতন ধারাবাহিকে অভিনয় করেছিলেন। তথাগত মুখোপাধ্যায়ের সিনেমাতে অভিনয় করতে দেখা গেছে তাঁকে। জি ফাইভের ওয়েব সিরিজ রক্তকরবীতে অভিনয় করতে দেখা গেছে।
অপরদিকে, জি বাংলায় আসছে নতুন ধারাবাহিক ফুলকি।সেখানে দেখা যাচ্ছে নামকরা পরিবারের ছেলে অভিষেক। পরিবারের সকল সদস্যদের থেকে নিজেকে একটু দূরেই সরিয়ে রাখেন তিনি। রবীন্দ্রজয়ন্তীর দিন বাড়ির এক অনুষ্ঠানে যোগ দিতে না চাওয়ায় অপমান করা হয় তাঁকে, তাকে বাড়ির সকলেই অপমান করতে থাকে। তাই সে গাড়ি নিয়ে রাগে, দুঃখে বাড়ি থেকে বেরিয়ে যান।

তারপর সমুদ্রের ধার দিয়ে হাঁটতে শুরু করেন অভিষেক। সে সময় তার সঙ্গে আলাপ হয় ফুলকির, কারণ সমুদ্রের জুতো জলে ভেসে যাচ্ছে, একটি বাচ্চা সেটি দেখে বলে ফুলকি দিদি তোমার জুতো জলে ভেসে যাচ্ছে। সেই সময় ফুলকি জুতো আনতে সমুদ্রের দিকে এগিয়ে যায়। আর সে সময় আলাপ হয় অভিষেকের সঙ্গে। অভিষেক তাঁর হাত ধরে টানতে থাকে এবং বকতে থাকে।












Click it and Unblock the Notifications