ফের ওয়েব সিরিজে দেখা মিলবে স্বস্তিকার, কবে মুক্তি পাবে ‘আনন্দ আশ্রম’
ফের ওয়েব সিরিজে দেখা মিলবে স্বস্তিকার, কবে মুক্তি পাবে ‘আনন্দ আশ্রম’
টেলিভিশনের জনপ্রিয় মুখ হলেন স্বস্তিকা দত্ত। তিনি টেলিভিশন ছাড়াও ওয়েব সিরিজে অভিনয় করে সকল দর্শকদের মন কেড়েছেন। এবার অভিনেত্রীর অভিনীত আসন্ন ওয়েব সিরিজের নাম 'আনন্দ আশ্রম’। যেখানে অভিনেত্রীকে দেখা যাবে তিথি চরিত্রে। অভিনেত্রী স্বস্তিকা দত্ত নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি ছবি শেয়ার করেছেন, যা দেখে তাঁর অনুগামীরা খুশি হয়েছেন।
কবে মুক্তি পাবে ওয়েব সিরিজটি
আসন্ন ওয়েব সিরিজটি মহালয়ার দিন মুক্তি পেতে চলেছে। এই ওয়েব সিরিজটিতে দেখা যাবে প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, রুদ্রনীল বিশ্বাস, বিশ্বনাথ সহ অনেকেই। এটি একটি ভূতের ছবি বললেই মনে করা হচ্ছে। এই সিরিজের শুটিং হয়েছে হাওড়ার আন্দুল, চ্যাটার্জি হাট সহ কলকাতার বেশ কয়েকটি জায়গায়। আবার অভিনেতা প্রান্তিকের মতে, আসন্ন ছবিতে ইমোশনাল রয়েছে। একটি বনেদি পুরানো বাড়িকে ঘিরে এই সিনেমার গল্প। এই প্রথমবার প্রান্তিক বন্দ্যোপাধ্যায় এবং স্বস্তিকা দত্ত একসঙ্গে কাজ করতে চলেছেন। স্বস্তিকার খুব প্রশংসাও করেছেন অভিনেতা।

কোন কোন ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি
একসময় জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'কী করে বলব তোমায়' দিয়ে বেশ জনপ্রিয় হয়েছিলেন তিনি। কিছুদিন আগে জনি বনি ওয়েব সিরিজে অভিনয় করেছেন অভিনেত্রী। সকল ব্যস্ততার মধ্যেও সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন অভিনেত্রী। তাঁকে ইনস্টাগ্রামে ১ মিলিয়ন মানুষ অনুসরণ করে থাকেন। দিনে দিনে তাঁর অনুগামীর সংখ্যা বাড়ছে।

শরীর সম্পর্কে সচেতন স্বস্তিকা
জানেন নিজের স্বাস্থ্য নিয়ে অভিনেত্রী বরাবরই খুব সচেতন থাকেন। তবে জানা গিয়েছে খাওয়া দাওয়া নিয়ে মোটেই বেশি কিছু করেন না তিনি। তিনি প্রায় সব রকমই খাবার খান। তবে ঘুম থেকে উঠেই অভিনেত্রীর চাই দুটি খেজুর। এটি তিনি কিন্তু আগের দিন রাতে জলে ভিজিয়ে রাখেন। তারপর ব্রেকফাস্টে খান মুইসলি ও অল্প টকদই। সকাল, দুপুর, রাতে যদি অভিনেত্রীর খুব খিদে পায় তাহলে তিনি বিস্কুট খান। তবে তিনি কিন্তু প্রচুর পরিমাণে জল খান। তবে, মিছরি ও পুদিনা পাতা ভেজানো জল সারাদিনে এক লিটারের মত খান তিনি। তবে তিনি কিন্তু বিস্কুট খেতে খুব পছন্দ করেন ও ভালোওবাসেন।

জনি বনি ওয়েব সিরিজেও দেখা মিলেছে তাঁর
সদ্যই, অভিনেত্রী জনি বনি ওয়েব সিরিজে অভিনয় করেছেন। নতুন ওয়েব সিরিজে তরুণ পুলিশ অফিসারের চরিত্রে দেখা মিলবে অভিনেতা দেবাশিস মণ্ডলের। তার চরিত্রে নাম হবে জনার্দন দাস ওরফে জনি। তার স্ত্রীর ভুমিকায় রয়েছেন স্বস্তিকা দত্ত। অভিনেত্রীর বোনের ছেলের ভুমিকায় অভিনয় করবেন বনি অর্থাৎ অভিনেতা অঙ্কিত মজুমদার। তবে, এই সিরিজের গল্প কী নিয়ে। জনি স্ব সময়তেই চান বড় কোনও কেসের তদন্ত করতে। কিন্তু বড় কেস তো অনেক দূরের কথা। অগ্যতা তার কাজের জন্য পোস্টিং হয় স্থানীয় পলিটিশিয়ান প্রমোদ সেনের বাড়ির নিরাপত্তার তদারকির দায়িত্বে। সেখানে প্রোমোদ সেনের স্ত্রী সুরমা। জনিকে বাড়ির ছেলে হিসেবে ভালোবাসেন বলে দাবি করেন তিনি। সেখানে পুলিশ অফিসার জনির কাজ হয়ে দাড়ায় বাড়ির বাজার করা থেকে শুরু করে পোষ্যর দেখাশুনো করা। শুধু তাই নয়। ঘরের কাজও তাঁকে অনেক সময় করতে হতো। আর এই কাজগুলি করতে একেবারের পছন্দ করতেন না তিনি। তাঁর অভিনয় সকলেই পছন্দ করেছেন।
ছবি সৌ:ইনস্টাগ্রাম
-
বঙ্গ জুড়ে বদলাচ্ছে পরিস্থিতি! সপ্তাহের শুরুতেই বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন -
২০ শতাংশ আসনে হাড্ডাহাড্ডি লড়াই! বাংলার ভোটে বড় ফ্যাক্টর হতে পারে এই কেন্দ্রগুলি -
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা -
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! জ্বালানি সঙ্কটে বিশ্ব, স্বস্তি দিতে পেট্রোল-ডিজেলের দামে বড় সিদ্ধান্ত কেন্দ্রের -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
প্রথম চার্জশিট হওয়া উচিত মোদী-শাহের বিরুদ্ধে, মন্তব্য মমতার -
থানাগুলিতে ব্যাপক রদবদল, বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের












Click it and Unblock the Notifications