বিগ বস সিজন ১৬–তে এই প্রথমবার মেজাজ হারালেন সাজিদ খান, তুললেন চুরির অভিযোগ
বিগ বস ১৬ শুরু হওয়ার পর থেকে তার প্রতিটি পর্বের নাটকীয়তা দর্শকদের ভালোই মনোরঞ্জন করছে। যত দিন যাচ্ছে বিগ বসের প্রতিযোগিতারা তাঁদের আসল রঙ দেখাতে শুরু করে দিয়েছেন। মরিয়া হয়ে তাঁরা নিজেদের স্ক্রিনে দেখানোর চেষ্টা করছেন যাতে বিগ বস ১৬-এর তকমা তাঁরাই জেতেন। এই রিয়্যালিটি শোয়ের আসন্ন প্রোমোতে দেখা গিয়েছে, সাজিদ খান তাঁদের ঘর থেকে গোপনে খাবার নিয়ে যাওয়ার অভিযোগ তুলছেন গোরী নাগোরীর ওপর এবং সেই খাবার সাজিদের অনুমতি ছাড়াই অন্যদেরও দিয়েছেন গোরী।

প্রোমোতে দেখা গিয়েছে, গোরীকে তাঁদের ঘর থেকে অনুমতি ছাড়া খাবার নিয়ে যাওয়ার কথা জিজ্ঞাসা করেন সাজিদ। কিন্তু গোরীর খারাপ ব্যবহার দেখে সাজিদ তাঁর মেজাজ হারিয়ে ফেলেন। সাজিদকে বলতে শোনা যায়, 'গোরী আমাদের খাবার চুরি করে দিচ্ছে, এমনভাবে নিয়ে যাচ্ছে আমাদের কী পাগল ভাবছে? তিনদিন ধরে দেখছি আমি। বুকের পাটা থাকলে দরজা খুলে দিক। আমার সঙ্গে তর্ক করো না, আমরা কি অন্ধ।' শিবকেও বলতে শোনা যায়, 'বেসনের প্যাকেট দিয়ে দিয়েছে, ওটস আলাদা রেখেছে, ডিমও আলাদা করে চুরি করে নিয়ে গিয়েছে গোরী।' গোরী এর পাল্টা জবাবে বলেন, 'চুরি করে কি দিয়েছি, আমি কেন জিজ্ঞাসা করব এটা আমারও ঘর, পরের বার থেকে বদলে দিও।'
এই বিষয় নিয়ে বড়সড় বচসা হওয়ার পর সাজিদ অত্যন্ত রেগে যান এবং খুব জোরে কাঁচের দরজায় লাথি মারেন। সাজিদের এই রূপ দেখে বাড়ির সকলে অবাক হয়ে যান। এই প্রোমোতে দর্শকরা অঙ্কিত গুপ্তা ও প্রিয়াঙ্কা চৌধুরীর ঝগড়াও দেখব।
-
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! বাড়তে পারে নিত্যপণ্যের দাম, তালিকায় কোন কোন জিনিস? চাপ বাড়ছে বাজারে -
নতুন সরকার গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ! নেপালে গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, কারণ কী? -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন! তালিকায় কতজন? বড় সংখ্যার নাম বাদ নিয়ে বাড়ছে প্রশ্ন -
রামনবমীতে রণক্ষেত্র জঙ্গিপুর! ইটবৃষ্টিতে জখম একাধিক, ভিডিও শেয়ার করে 'পরিবর্তন' নিয়ে তোপ অভিষেকের, কী বললেন? -
দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে 'ফুল এমারজেন্সি'! কারণ কী? বিশাখাপত্তনম থেকে আসা উড়ান ঘিরে চাঞ্চল্য -
SIR ইস্যুতে তৃণমূলকে পাল্টা তোপ কেন্দ্রের! 'শুধু বাংলাতেই কেন আদালতের হস্তক্ষেপ?' মমতাকে সরাসরি প্রশ্ন শাহের -
নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী! '২মিনিট অন্তর উড়বে বিমান', বড় বার্তা মোদীর -
শুরুতেই ধাক্কা! আইপিএলের শুরুতে থাকছেন না এমএস ধোনি, চোটে কাবু 'ক্যাপ্টেন কুল' -
মোদী-ট্রাম্পের ফোনালাপে ছিলেন না কোনও তৃতীয় ব্যক্তি, মাস্কের থাকার দাবি ওড়াল ভারত -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
কোহলির ব্যাটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দাপুটে শুরু, উড়ে গেল হায়দরাবাদ -
প্রথম ম্যাচেই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামছে কেকেআর, একনজরে দুই দলের আপডেট












Click it and Unblock the Notifications