কমেডি শো-তে অশ্লীল মন্তব্য সম্মানিত ইউটিউবারের, পুলিশি মামলা দায়ের হতেই ক্ষমা চাইলেন সোশ্যাল মিডিয়ায়
জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব রণবীর আল্লাহবাদিয়া, অপূর্ব মুখিজা এবং কৌতুক অভিনেতা সময় রায়নার বিরুদ্ধে 'ইন্ডিয়া'স গট ট্যালেন্ট' নামক শোতে 'অপমানজনক ভাষা' ব্যবহারের অভিযোগে মুম্বাইয়ে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। মহারাষ্ট্র মহিলা কমিশন এবং মুম্বাই পুলিশ কমিশনারের কাছে দায়ের করা এই অভিযোগে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, অনুষ্ঠানের আয়োজকদের পাশাপাশি কন্টেন্ট নির্মাতাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযোগে বলা হয়েছে, এই ধরনের মন্তব্য বিতর্ক থেকে লাভবান হওয়ার উদ্দেশ্যে করা হয়েছে এবং তা নারীর মর্যাদার ক্ষতি করছে। বিশেষ করে অপ্রাপ্তবয়স্ক দর্শকদের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে এই ধরনের মন্তব্য।

কী বলেছিলেন আল্লাহবাদিয়া ও কৌতূক অভিনেতা?
ঘটনাটির সূত্রপাত হয় রায়নার অনুষ্ঠানের একটি পর্বে, যেখানে কন্টেন্ট নির্মাতা আশীষ চঞ্চলানি, জসপ্রীত সিং এবং অপূর্ব মুখিজা উপস্থিত ছিলেন। শো চলাকালীন, রণবীর আল্লাহবাদিয়া এক বিতর্কিত প্রশ্ন করেন। যেখানে তিনি বাবা-মায়ের সম্পর্ক নিয়ে বিতর্কিত প্রশ্ন তুলে ধরেন সকলের সামনে। যা নিয়ে নেটিজেনদের মধ্যে প্রবল প্রতিক্রিয়া শুরু হয়। মুহূর্তের মধ্যেই সেই ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
বিষয়টি নিয়ে সাংবাদিকরা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীসকে প্রশ্ন করলে তিনি বলেন, "আমি এটি সম্পর্কে জানতে পেরেছি, তবে এখনো দেখিনি। প্রত্যেকেরই বাকস্বাধীনতা আছে, তবে যদি এটি কারও স্বাধীনতাকে ক্ষতিগ্রস্ত করে, তবে তা একেবারেই ভুল"। তিনি আরও বলেন, "ভারতীয় সমাজের কিছু নীতি আছে, যা লঙ্ঘন করা উচিত নয়"।
সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ বলছেন, 'বাকস্বাধীনতা কখনো কখনো বিতর্কিত বিষয়বস্তু প্রচারের সুযোগ করে দেয়। অন্য এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, 'এই ধরণের শোতে মানুষ তাদের আসল রূপ দেখায়। রণবীর যা করেছেন, তা মোটেও গ্রহণযোগ্য নয়'।
কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাত এই মন্তব্যের কড়া সমালোচনা করে বলেছেন, 'এটি সৃজনশীলতা নয়, এটি বিকৃতি মস্তিষ্কের প্রমাণ'।
ঘটনার চাপে পড়ে অবশেষে রণবীর আল্লাহবাদিয়া ক্ষমা চেয়েছেন সোশ্যাল মিডিয়ায়। নিজের এক্স হ্যান্ডেলের একটি পোস্টে তিনি লিখেছেন, "কমেডি আমার শক্তি নয়, আমি যা বলেছি তা অনুচিত ছিল। আমি দুঃখিত"।
উল্লেখ্য, ইনস্টাগ্রামে ৫০ লক্ষ এবং ইউটিউবে এক কোটিরও বেশি অনুসারী থাকা এই কন্টেন্ট নির্মাতা গত বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকে 'Disruptor of the Year' পুরস্কার পেয়েছিলেন। অথচ এই এক বছরের মধ্যেই চরম বিতর্কে জড়িয়ে গেলেন নিজের মন্তব্যেই।
-
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! ঘূর্ণাবর্তের প্রভাবে বাংলায় বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা -
নতুন রাজ্যপালকে তুমুল আক্রমণ মুখ্যমন্ত্রীর, আনন্দ বোসকে ভয় দেখিয়ে সরানোর অভিযোগ মমতার -
এপ্রিলের অপেক্ষা নয়, আজ থেকেই মিলবে ‘যুবসাথী'!খেতমজুর প্রকল্পেও নতুন ঘোষণা মমতার -
রাষ্ট্রপতির শিলিগুড়ির অনুষ্ঠানে অনুপস্থিত মুখ্যমন্ত্রী মমতা, তীব্র ক্ষোভপ্রকাশ দ্রৌপদী মুর্মুর -
ডিএ মামলায় নতুন ধোঁয়াশা! বকেয়া ভাতা কী পাবেন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষাকর্মীরা? জল্পনা তুঙ্গে -
পশ্চিম এশিয়ার সংঘাতের ছায়া হেঁশেলে! এলপিজি ঘাটতির আশঙ্কায় উৎপাদন বাড়াতে তেল সংস্থাগুলিকে নির্দেশ কেন্দ্রের -
বসন্তের শুরুতেই বৃষ্টির ইঙ্গিত! এই সমস্ত জায়গাগুলিতে জারি হলুদ সতর্কতা, কী জানাচ্ছে হাওয়া অফিস? -
শিলিগুড়িতে রাষ্ট্রপতির সফরে প্রোটোকল লঙ্ঘনের অভিযোগ! এবার মুখ্যসচিবের কাছে জবাব চাইল কেন্দ্র -
Aahar 2026: খাদ্য বাণিজ্য মেলার ঊর্ধ্বে উঠে 'আহার ২০২৬' এখন এশিয়ার সর্ববৃহৎ গ্লোবাল ডেস্টিনেশন -
T20 World Cup 2026 Final: নরেন্দ্র মোদী স্টেডিয়াম কি আনলাকি? ভারতের কেমন রেকর্ড আহমেদাবাদের মাঠে, একনজরে পরিসংখ্যান -
হামলার জন্য প্রতিবেশী দেশগুলির কাছে ক্ষমা চাইলেন ইরানের রাষ্ট্রপতি -
৬৩ লক্ষ নাম বাদ নিয়ে তোলপাড় রাজনীতি! SIR তালিকার বিতর্কের মাঝে আজই বাংলায় আসছে কমিশনের ফুল বেঞ্চ












Click it and Unblock the Notifications