ঘরোয়া 'পুটুপিসি'র খোলস ছেড়ে এবার জাঁদরেল বিধায়কের পদ সামলাবেন অভিনেত্রী সোহিনী সেনগুপ্ত

ঘরোয়া 'পুটুপিসি'র খোলস ছেড়ে এবার জাঁদরেল বিধায়কের পদ সামলাবেন অভিনেত্রী সোহিনী সেনগুপ্ত

বিনোদন জগত থেকে ঝাঁকে ঝাঁকে সেলিব্রিটিরা রাজনৈতিক ময়দানে খেলতে নেমেছেন। আর এই রীতি আজ থেকে নয়, বরং দীর্ঘদিন ধরেই দেখে এসেছে গোটা বিশ্ব। টার্মিনেটর হিসেবে এককালে গোটা বিশ্বের পয়লা নম্বর হিরো থেকে সোজা ক্যালিফোর্নিয়ায় গভর্নর হয়েছেন আর্নল্ড শোয়ার্জেনেগার। আবার ভারতে দেখতে গেলে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী হিসেবে যথেষ্ট সফল হয়েছেন অভিনেতা সুনীল দত্ত। কিংবা সিনেমার জয়া হয়ে উঠেছেন সকলের আম্মা, নায়িকা থেকে থালাইভি হয়ে ওঠার আদর্শ উদাহরণ রেখেছেন তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত জয়ললিতা। সকলেই দেখেছেন কীভাবে প্রিয় বৌমা আদরের 'তুলসী' থেকেএখন দুর্ধর্ষ কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রী হিসবে পদ সামলাচ্ছেন স্মৃতি ইরানি। কিংবা বর্তমান কালে বাংলার দেব, মিমি চক্রবর্তী, সোহমের মত একাধিক অভিনেতা অভিনেত্রীর সফল রাজনৈতিক কেরিয়ারও বেশ তাক লাগানোর মত। কিন্তু কথা হল এতকিছু গৌড় চন্দ্রিকা কীসের জন্য! কারণ কানাঘুষো নাকি শোনা যাচ্ছে যে এই তালিকায় নাম জুড়তে চলেছে আরও এক অভিনেত্রীর।

রাজনীতিতে সোহিনী সেনগুপ্ত!

রাজনীতিতে সোহিনী সেনগুপ্ত!

এই মুহূর্তে টলিউডের আনাচে কানাচে কান পাতলে শোনা যাচ্ছে রাজনীতির দুয়ারে কড়া নারছেন নাকি আরও এক জনপ্রিয় অভিনেত্রী। তিনি আর কেউ নন, রুদ্রপ্রসাদ ও স্বাতীলেখা সেনগুপ্তের কন্যা সোহিনী সেনগুপ্ত। আর তাও আবার যে সে পদে নন, সরাসরি নাকি বিধায়ক পদ সামলাতে দেখা যেতে চলেছে সোহিনীকে। কিন্তু এখন কথা কবে কোন আসন থেকে ভোটে জিতলেন তিনি? আর কোন দলের হয়েই বা নির্বাচনে লড়াই করলেন, কারণ সেইসব বিস্তারিত তো জানাই যায়নি! তাহলে এর পিছনের আসল রহস্যটা ঠিক কী?

বিধায়ক পুটুপিসি

বিধায়ক পুটুপিসি

এতদিন ছোটপর্দার জনপ্রিয় ধারাবাহিক পুটুপিসির চরিত্রে অভিনয় করে সকলের মনে স্থায়ী জায়গা করে নিয়েছেন সোহিনী সেনগুপ্ত। কিন্তু এবার তিনিই নাকি হয়ে গেলেন জাঁদরেল বিধায়ক। আর এই কাজ সম্ভব হল বিশিষ্ট পরিচালক শৌভিক কুণ্ডুর দৌলতে। কারণ শৌভিক কুণ্ডু পরিচালিত আগামী ছবি 'আয় খুকু আয়'তে এবার বিধায়কের ভূমিকায় দেখা যেতে চলেছে ধারাবাহিক 'খড়কুটো'র পুটুপিসি ওরফে সোহিনী সেনগুপ্তকে। আর সেখানে নাকি এবার তথাকথিত খলনায়িকার ভূমিকায় দেখা যেতে চলেছে তাঁকে, যা নিয়ে খুবই উচ্ছ্বসিত তিনি।

 কেমন মানুষ পুতুল রানি?

কেমন মানুষ পুতুল রানি?

জানা গিয়েছে পরিচালক শৌভিক কুণ্ডুর আগামী ছবি 'আয় খুকু আয়'তে সোহিনী সেনগুপ্ত যে ভূমিকায় অভিনয় করছেন তাঁর নাম পুতুল রানি বাগচী। আর এলাকার দাপুটে বিধায়ক হিসেবেই সকলের কাছে পরিচিত তিনি। এমনই তাঁর দোর্দণ্ডপ্রতাপ যে তাঁর একটি ইশারায় বাঘে গরুতে এক ঘাটে জল খায়। আর একাহাতে দিব্যি সব দায়িত্ব সামলাচ্ছেন সোহিনী ওরফে পুতুল রানি।

সোহিনীর দাপট

সোহিনীর দাপট

পুতুল রানি হিসেবে এক ঝলক দেখা গিয়েছে সোহিনীকে, যেখানে সাজপশাক থেকে স্বভাব সবকিছুতেই একজন বিধায়ক হিসেবে নিজের দাপট বজায় রেখেছেন অভিনেত্রী। চুল উল্টে খোঁপা করা, কপালে বড় গোল টিপ, শাড়ি, উত্তরীয় পরে সোফায় বসে রয়েছেন পুতুল রানি। হাতে জলের গ্লাস আর ওষুধ। আর সেই সঙ্গে চলছে তাঁর পায়ের নখের পরিচর্চা। ছবির কেন্দ্রীয় চরিত্রর এলাকার এমএলএ সোহিনী। আর সেখানেই রয়েছে চমক। বাকিটা নিয়ে অবশ্য মুখ খুলতে নারাজ পরিচালক থেকে কলাকুশলী সকলেই। বাকি গল্প জানতে হলে অপেক্ষা করতে হবে ২৭ মে পর্যন্ত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+