হর্ষদ মেহতার পর এবার হনসল মেহতার আগামী সিরিজে উঠে আসছে ২০০৩ সালের দুর্নীতির ঘটনা

ভারতে নানা সময়ে নানা রকমের দুর্নীতির ঘটনা ঘটেছে। তাদের মধ্যে অনেক ঘটনা ছোটখাটো হলেও বেশ কিছু ঘটনা এমনও রয়েছে যা বরাবর আলোচনার বিষয় হয়ে থেকেছে দেশের বিভিন্ন মহলের কাছে। তারই মধ্যে অন্যতম ঘটনা ১৯৯২ সালে বিখ্যাত শেয়ার বাজার দালাল হর্ষদ মেহতার দুর্নীতি, যা স্ক্যাম ১৯৯২ নামে পরিচিত। আর এই ঘটনার দীর্ঘ প্রায় তিন দশক পর ওয়েব সিরিজ হিসেবে উঠে এসেছে দেশের কয়েক কোটি দর্শকদের সামনে। আর এই ওয়েব সিরিজ অত্যন্ত জনপ্রিয়তাও লাভ করেছে সমাজের বিভিন্ন মহলের দর্শকদের কাছে। কিন্তু এখানেই থেমে থাকেননি মেকাররা। এবার দেশের অপর এক দুর্নীতি ২০০৩ সালের দুর্নীতি নিয়ে প্রযোজক হনসল মেহেতা তৈরি করতে চলেছেন 'স্ক্যাম ২০০৩।'

আসছে হনসল মেহতার আগামী সিরিজ স্ক্যাম ২০০৩

স্ক্যাম ২০০৩: দ্য তেলগি স্টোরি নামে এই সিরিজ নিয়ে আসছেন বিখ্যাত প্রযোজক হনসল মেহেতা। এই দুর্নীতি বিষয়বস্তু হিসেবে মূলত স্ট্যাম পেপার কেলেঙ্কারি। আর এই ঘটনা নিয়েই দর্শকদের সামনে বড় পর্দায় আসতে চলেছে এই ওয়েব সিরিজ। মঙ্গলবার এই ছবির ২৮ সেকেন্ডের টিজার সামনে এসেছে। ছবির মুখের চরিত্রের খোঁজ পেয়েছেন হনসল মেহেতা।

স্ক্যাম ১৯৯২: দ্য হর্ষদ মেহেতার স্টোরির পর আসতে চলেছে তুষার হিরানন্দানীর পরিচালনায় 'স্ক্যাম ২০০৩: দ্য তেলগি স্টোরি'।

সিনেমা, সিরিয়াল বা হালফিলের ওয়েব সিরিজ, সব ক্ষেত্রেই পারফেক্ট কাস্টিং, অর্থাৎ সঠিক মানানসই কলাকুশলী খুঁজে পাওয়াই আসল চ্যালেঞ্জ। আর যখন সেটি কোনও বিশেষ ব্যক্তির জীবনকে কেন্দ্র করে হয় তখন সঠিক কাস্টিং-এর উপর নির্ভর করে অনেককিছুই। আর এবার গগণ দেব রিয়ারকে এই সিরিজে দেখা যাবে তেলগির ভূমিকায়। গগন দেব রিয়ার অভিষেক চৌবের সোনাচিরিয়া এবং মীরা নায়ারের একটি ছবিতে অভিনয় করেছেন। হনসলের পোস্টের কমেন্ট বিভাগে 'নিখুঁত' কাস্টিংয়ের প্রশংসা করেছেন অনেকে। তার কারণ গগণদেবের সঙ্গে নাকি তেলগির চেহারার অসম্ভব মিল রয়েছে।

হনসল ইনস্টাগ্রামে টিজার পোস্ট করে লিখেছেন, তেলগিকে পাওয়া গিয়েছে। অত্যন্ত প্রতিভাবান গগন দেব রিয়ারকে আব্দুল তেলগির চরিত্রে ভালোই মানাবে। কাস্টিং ডিরেক্টর হিসাবে বিখ্যাত কুশলী পরিচালক মুকেশ ছাবড়াকে কলাকুশলী হিসেবে নিখুঁত ব্যক্তির সন্ধান করার কৃতিত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার মুক্তি পাওয়া টিজারের মাধ্যমে সিনেমার তেলগির সঙ্গে পরিচয় ঘটেছে দর্শকদের। টিজারে তেলগির একাধিক ছবির সঙ্গে শেষে একটি পোস্টার রয়েছে। ‌সেই ভিডিওটিও শেয়ার করা হয়েছে স্যোশাল মিডিয়ায়।

স্ক্যাম ১৯৯২, স্ক্যামার এবং স্টক মার্কেট হর্ষদ মেহতার প্রধান ভূমিকায় প্রতীক গান্ধী অভিনয় করেছিলেন। অভিনয়ের জন্য তিনি অবিলম্বে ভক্তদের প্রিয় হয়ে ওঠেন। এমনকি এই সিরিজে অভিনয়ের মাধ্যমে রাতারাতি খ্যাতির শীর্ষে উঠে যান প্রতীক। আর এবার আরও একটি স্ক্যাম নিয়ে সিরিজ বানাচ্ছেন প্রযোজক হনসল মেহতা, আর সেখানে সকলকে দর্শকদের কতটা পছন্দ হয় সেটাই এখন দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+