‘‌বিয়ে না হলে আমি ডেট করতাম ওকে’‌, প্রতীককে নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করলেন নেহা বাসিন

‘‌বিয়ে না হলে আমি ডেট করতাম ওকে’‌, প্রতীককে নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করলেন নেহা বাসিন

বিগ বস ওটিটিতে রাকেশ বাপট ও শমিতা শেট্টির রোম্যান্সের পাশাপাশি নেহা বাসিন ও প্রতীক সহেজপালের রসায়নও বেশ জমে উঠেছে। তাঁদের মধ্যে দুষ্টু–মিষ্টি ঝগড়া, প্রতীকের ফ্লার্টিং, নেহার প্রতীকের প্রতি দুর্বলতা সবই নজরে আসছে। এরই মধ্যে নেহা বাসিন জানিয়েছেন যে তিনি যদি বিবাহিত না হতেন এবং বিয়ের আগেই যদি প্রতীকের সঙ্গে তাঁর দেখা হত, তবে তিনি অবশ্যই প্রতীককে ডেট করতেন। নেহা মঙ্গলবারের পর্বে তাঁর অনুভূতির বিষয়ে কথা বলেন নিশান্তের সঙ্গে।

নেহা ডেট করতেন প্রতীকের সঙ্গে

নেহা ডেট করতেন প্রতীকের সঙ্গে

মঙ্গলবার বিগ বসের ফ্রিজি টাস্কে প্রতিযোগীদের সঙ্গে দেখা করতে আসেন তাঁর পরিবারের সদস্য ও প্রিয়জনেরা। সেখানে প্রতীক সহেজপাল ও নেহা বাসিনের বোনেরা এসে জানান যে তাঁদের একে-অপরের থেকে একটু দুরত্ব বজায় রাখা উচিত। নেহা-প্রতীকের বোনেরা চলে যাওয়ার পর কোরিওগ্রাফার নিশান্ত ভাট নেহা ও প্রতীককে তাঁদের একে-অপরের প্রতি অনুভূতির কথা জিজ্ঞাসা করেন। নিশান্ত এরপর নেহা ও প্রতীককে তাঁদের একে-অপরের প্রতি অনুভূতির কথা জিজ্ঞাসা করেন। তখনই নেহা নিশান্তকে বলেন, '‌আমি খেয়ে নিতাম ওকে।'‌ প্রতীক নেহার কথা বুঝতে না পেরে এর অর্থ জিজ্ঞাসা করলে নেহা আবারও বলেন, '‌আমি তাহলে প্রতীকের সঙ্গে ডেট করতাম।'‌ প্রতীক এর জবাব সঙ্গে সঙ্গে না দিয়ে হেঁটে চলে যান। যদিও পরে তিনি ফিরে এসে নিশান্তকে বলেন, '‌হ্যাঁ, আমিও নেহার সঙ্গে ডেট করতাম তাহলে।'‌

শুধুই কি বন্ধুত্ব?‌

শুধুই কি বন্ধুত্ব?‌

প্রতীকের বোন প্রেরণা সহেজপাল ভাইয়ের সঙ্গে দেখা করতে এসে বলেছিলেন, '‌তুই আর নেহা শুধুই বন্ধু তো?‌ সবকিছুর মধ্যে একটা সামান্য সীমারেখা থাকে।'‌ প্রতীক তখন জবাবে বলেন, '‌এটা শুধুই বন্ধুত্ব ছাড়া আর কিছুই নয়'‌। প্রেরণা এরপর বলেন, '‌সবকিছুর একটা সীমা থাকা দরকার। কেউ কারোর বন্ধু হয় না।'‌

নেহা–প্রতীক রসায়ন

নেহা–প্রতীক রসায়ন

প্রসঙ্গত, নেহা বাসিন ও প্রতীক সহেজপালের মধ্যে বিগ বস ওটিটির বাড়িতে দারুণ এক ঘনিষ্ঠতা তৈরি হয়েছে। লড়াই থেকে হাল্কা মুহূর্ত বা একে-অপরের সঙ্গে ঘনিষ্ঠ হওয়া, বেশ কিছু সপ্তাহে তাঁদের এই সম্পর্কে অন্য রং ধরেছে। নেহা বাসিন তাঁর পুরনো কানেকশন মিলিন্দ গাবাকে ছেড়ে প্রতীকের সঙ্গে নতুন কানেকশন তৈরি করে খেলছিলেন। কিছুদিন আগেই নেহা প্রতীককে বডি ম্যাসাজ দেন এবং লড়াইয়ের সময় নেহা প্রতীকের টি-শার্টও ছিঁড়ে দেন।

শীঘ্রই শেষ হবে বিগ বস ওটিটি

শীঘ্রই শেষ হবে বিগ বস ওটিটি

৮ অগাস্ট থেকে ভুটে শুরু হওয়া বিগ বস ওটিটি আর কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে। ফাইনাল পর্বের আর বেশি দেরি নেই। আগামী রবিবার কোন সদস্য বাড়ি ছাড়া হয় এখন সেটাই দেখার। তারপরই বিগ বস ওটিটির সেরা পারফর্ম করা সদস্যরা সলমন খান সঞ্চালিত বিগ বস ১৫-তে প্রবেশ করবেন।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+