রিয়্যালিটি গানের শো ইন্ডিয়ান আইডলে এখনও পর্যন্ত কারা কারা বিজয়ী হয়েছেন জানেন কী

ইন্ডিয়ান আইডলে এখনও পর্যন্ত কারা কারা বিজয়ী হয়েছেন জানেন কী

‌হিন্দি টেলিভিনের রিয়্যালিটি শোগুলির মধ্যে বেশ জনপ্রিয় শো হল ইন্ডিয়ান আইডল। ২০০৪ সালে প্রথম এই গানের শোটি শুরু হয়েছিল সোনি এন্টারটেইনমেন্ট চ্যানেলে। সেই সময় এই শোয়ের বিচারকের আসনে ছিলেন সোনু নিগম, অনু মালিক ও ফরহা খান। তবে সময়ের সঙ্গে সঙ্গে এই শোয়ের বিচারকরাও বদলেছেন, কিন্তু শোয়ের নিয়ম কিন্তু একই আছে। সুরেলা কন্ঠের অধিকারী হলে তবেই এই শোয়ে আপনি অংশ নিতে পারবেন। দীর্ঘ ১৭ বছর ধরে ইন্ডিয়ান আইডল আমাদের প্রচুর প্রতিভাকে উপহার দিয়েছে, যাঁদের মধ্যে এখন অনেকেই প্রতিষ্ঠিত গায়ক–গায়িকা। আসুন দেখে নেওয়া ইন্ডিয়ান আইডলের প্রথম থেকে এখনও পর্যন্ত হওয়া বিজয়ীদের।

অভিজিৎ সাওয়ান্ত

অভিজিৎ সাওয়ান্ত

ইন্ডিয়ান আইডলের প্রথম সিজনের (‌২০০৪-০৫)‌ বিজয়ী ছিলেন অভিজিৎ সাওয়ান্ত। তিনি পরে প্লেব্যাক সিঙ্গার হিসাবে প্রতিষ্ঠিত হন এবং ২০০৬ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি মোট ১১টি গান গেয়েছেন।

 সন্দীপ আচার্য

সন্দীপ আচার্য

২০০৫-০৬ সালে ইন্ডিয়ান আইডলের দ্বিতীয় সিজনের বিজয়ী হয়েছিলেন সন্দীপ আচার্য। তবে এই প্রতিযোগীতা জেতার পর তিনি মিউজিক ইন্ডাস্ট্রিতে সেভাবে প্রতিষ্ঠিত হতে পারেননি। দুর্ভাগ্যবশত, ২০১৫ সালের ১৫ ডিসেম্বর জন্ডিসে আক্রান্ত হয়ে মারা যান সন্দীপ।

প্রশান্ত তামাং

প্রশান্ত তামাং

প্রশান্ত তামাং ইড়্ডিয়ান আইডলের তৃতীয় সিজন ২০০৭ সালের বিজয়ী। তিনি ২০০৭ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত চারটে ভিডিও অ্যালবাম প্রকাশ করেন এবং তিনি ৬টি নেপালি সিনেমায় অভিনয়ও করেছেন।

সৌরভী দেববর্মা

সৌরভী দেববর্মা

মহিলা হিসাবে প্রথম ইন্ডিয়ান আইডলের খেতাব জেতেন সৌরভী। ২০০৮-০৯ সালে চতুর্থ সিজনের বিজয়ী ছিলেন তিনি। সৌরভী মিউজিক ইন্ডাস্ট্রিতে খুব সক্রিয়ভাবে জড়িত ছিলেন এবং অনেক বড় বড় মিউজিক কোম্পানির সঙ্গে কাজও করেছেন। তিনি দেশ ও বিদেশে বহু লাইভ কনসার্ট করেছেন।

‌ শ্রীরাম চন্দ্র

‌ শ্রীরাম চন্দ্র

হায়দরাবাদের শ্রীরাম চন্দ্র ইড়্ডিয়ান আইডলের পঞ্চম সিজনের (‌২০১০)‌ বিজয়ী হন। তিনি এরপর মিউজিক ইন্ডাস্ট্রিতে বেশ সফল গায়ক হিসাবে পরিচিত হন এবং তিনি হিন্দি, তামিল, তেলেগু, মারাঠি ও কন্নড় সিনেমায় প্লেব্যাক করেন।

বিপুল মেহতা

বিপুল মেহতা

২০১২ সালে ইন্ডিয়ান আইডল ষষ্ঠ সিজনের বিজয়ী হয়েছিলেন বিপুল মেহতা। বিপুল মেহতা ৮ বছর বয়স থেকে ক্লাসিক্যাল মমিউজিক শিখেছেন এবং এখন তিনি একজন প্লেব্যাক সিঙ্গার।

অঞ্জনা পদ্মনাভন

অঞ্জনা পদ্মনাভন

২০১৩ সালে ইন্ডিয়ান আইডল জুনিয়র সিজন ১-এর বিজয়ী ছিলেন অঞ্জনা।

অনন্যা শ্রীতম নন্দা

অনন্যা শ্রীতম নন্দা

ওড়িশার অনন্যা ২০১৫ সালে ইন্ডিয়ান আইডলের জুনিয়র বিভাগে বিজয়ী হয়েছিলেন।

এলভি রেভন্ত

এলভি রেভন্ত

লোল্লা ভেঙ্কট রেভন্ত কুমার শর্মা ইড়্ডিয়ান আইডল নবম সিজনের (‌২০১৭)‌ বিজয়ী হন। তিনি ২০০টিরও বেশি হিন্দি, কন্নড় ও তেলেগু ভাষায় গান গেয়েছেন। তিনি বিশেষ করে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে বেশি জনপ্রিয়।

সলমন আলি

সলমন আলি

গায়ক সলমন আলি ২০১৮ সালে ঈন্ডিয়ান আইডলের দশম সিজনের বিজয়ী হন। পুরো সিজনে সলমন তাঁর জোরদার গানের মাধ্যমে দর্শকদের অভিভূত করেছিলেন। তিনি ২৫ লক্ষ টাকা পুরস্কার ও একটি বিলাসবহুল গাড়িও জেতেন।

‌ সানি হিন্দুস্তানি

‌ সানি হিন্দুস্তানি

পাঞ্জাব ভাতিণ্ডার বাসিন্দা সানি হিন্দুস্তানি একাদশ সিজনের (‌২০১৯-২০)‌ ইন্ডিয়ান আইডলের বিজয়ী ছিলেন।

তবে বিজয়ী ছাড়াও ইন্ডিয়ান আইডলের মঞ্চ থেকে উঠে জনপ্রিয়তার শীর্ষে গিয়েছেন নেহা কক্কর, অন্তরা চৌধুরি সহ অন্যান্যরা।

ছবি সৌ:ইনস্টাগ্রাম

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+