Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কলেজে নাটক করতে গিয়ে গিন্নির প্রেমে পড়েন কপিল, জানুন তাঁদের টক-মিষ্টি প্রেমের গল্প

কলেজে নাটক করতে গিয়ে গিন্নির প্রেমে পড়েন কপিল, জানুন তাঁদের টক-মিষ্টি প্রেমের গল্প

পিল শর্মাকে চেনেন না এমন মানুষ সংখ্যা আছে বলে মনে হয় না। কপিল শর্মার সঙ্গে তাঁর স্ত্রী গিন্নি ছত্রথের মেলবন্ধন দেখে সকলেরই খুব ভালো লাগে। তাঁদের প্রেমের সম্পর্ক কীভাবে তৈরি হয়েছিল তা দেখে নিন।

গিন্নির সঙ্গে প্রথম কোথায় দেখা হয়েছিল কপিলের

গিন্নির সঙ্গে প্রথম কোথায় দেখা হয়েছিল কপিলের

কপিল শর্মার সঙ্গে তাঁর স্ত্রীর প্রথম দেখা হয়েছিল কলেজে। সে সময় কপিল শর্মা আর্থিক দিকে খানিকটা দুর্বল থাকার জন্য কয়েকটি নাটক পরিচালনা করতে শুরু করেছিলেন। এমনই একদিন কলেজে নাটকের অনুষ্ঠানে গিন্নির সঙ্গে দেখা হয়েছিল কপিলের, সে সময় কপিলের বয়স ছিল মাত্র ২৪ বছর। আর তাঁর স্ত্রীর বয়স ছিল মাত্র ১৯ বছর। সেই অনুষ্ঠানেই মেয়েদের বিষয় কিছু বলতে বলা হয়েছিল কপিলকে, তিনি তা ভালো ভাবে বলতে পারেনি এবং বার বার আটকে যাচ্ছিলেন। সেই সময় তাঁকে সাহায্য করেছিলেন তাঁর স্ত্রী গিন্নি। সেটাই তাঁদের প্রথম দেখা। তারপর গিন্নি ও কপিলের মধ্যে একটি সুসম্পর্ক গড়ে ওঠে।

গিন্নিকে মায়ের সঙ্গে পরিচয় করান কপিল

গিন্নিকে মায়ের সঙ্গে পরিচয় করান কপিল

আসতে আসতে কপিল ও গিন্নির মধ্যে এক ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠতে থাকে। তার পর থেকে কপিল যখন কোনও অডিনেশনে জন্য যেতেন তখনই গিন্নি তাঁকে বাড়ি থেকে রান্না করা খাবার এনে দিতেন। এভাবে এক সঙ্গে মেলামেশা করতে করতে তাঁরা একে অপরকে পছন্দ করতে শুরু করেন। একদিন বাড়ির এক অনুষ্ঠানে কপিল গিন্নিকে তাঁর ছাত্রী হিসেবে মায়ের সঙ্গের পরিচয় করিয়ে দিয়েছিলেন। গিন্নি বড়লোক পরিবারের মেয়ে ছিলেন এবং কপিল ছিলেন মধ্যবিত্ত পরিবারের ছেলে।

কাজের জন্য প্রথমে মুম্বইতে যেতে হয়েছিল কপিলকে

কাজের জন্য প্রথমে মুম্বইতে যেতে হয়েছিল কপিলকে

এমত অবস্থায় কাজের জন্য কপিল শর্মা পাড়ি দিতে হয় মুম্বইতে। সে সময় আর্থিক অনটনে মধ্যে দিয়ে চলছিলেন কপিল। প্রায় তিনি হতাশাগ্রস্ত হয়ে পরছিলেন। সেই খারাপ পরিস্থিতিতে গিন্নি কপিলের পাশে এসে দাঁড়িয়েছিলেন। এবং প্রতিমুহূর্তে ভরসাও জুগিয়েছিলেন। তারপর থেকে কপিল আসতে আসতে বুঝতে পারেন গিন্নি এমনই একটি মানুষ যে সবসময় কপিলের পাশে থাকতে পারেন।

কবে গিন্নিকে বিয়ে করেছিলেন কপিল শর্মা

কবে গিন্নিকে বিয়ে করেছিলেন কপিল শর্মা

এরপর কপিল গিন্নিকে বিয়ে করবেন বলে প্রস্তাব দেন। তবে বিয়ের প্রস্তাবে বেকে বসেন গিন্নির বাবা। কারণ তিনি কোনভাবে কপিলকে মেনে নিতে চাইছিলেন না। তবে এতে ভেঙ্গে পড়েনি কপিল শর্মা। কপিল গিন্নির বাবাকে ক্রমাগত বোঝানোর পর তাঁর বিয়ের প্রস্তাবে রাজি হন গিন্নির পিতা। ২০১৮ সালে ১২ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন কপিল শর্মা ও গিন্নি ছত্রথ । বর্তমানে কপিল শর্মার একটি পুত্র ও একটি কন্যা সন্তান রয়েছে। সপরিবারে বেশ সুখে কাটাচ্ছেন কপিল। কমেডি শো ‘দ্য কপিল শর্মা' থেকে জনপ্রিয় হতে শুরু করেছেন কপিল শর্মা। তিনি ২০০৬ সালে তাঁর কর্মজীবন শুরু করেছিলেন। কমেডির কারণে তিনি সকল অনুগামীদের মনে বিশেষ জায়গা করে নিয়েছেন।

ছবি সৌ:ফিল্মিবিট

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+