একে–অপরের গালে চুমু আরশি–আলির, কী প্রতিক্রিয়া দিলেন জ্যাসমিন ভাসিন দেখুন
একে–অপরের গালে চুমু আরশি–আলির
জ্যাসমিন ভাসিন ও আলি গনির মধ্যে বন্ধুত্ব–রোম্যান্স সব সময়ই বিগ বসের বাড়িতে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছে। বিশেষ করে আলির অনুপস্থিতিতে যখন জ্যাসমিন তাঁর ও আলির সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেন।

আলি বিগ বসে ফিরে আসায় স্বাভাবিকভাবে প্রচণ্ড খুশি জ্যাসমিন। কিন্তু মনে হচ্ছে তাঁদের দু’জনের মিষ্টি এই সম্পর্কে কেউ নজর লাগিয়েছেন। আর সেটা আর কেউ নন আরশি খান। বৃহস্পতিবারের পর্বে দেখা গিয়েছে যে আরশি আলির কাছে গিয়ে তাঁর গালে চুমু খান। যদিও আলিকে খুব একটা উত্তেজিতভাবে এর প্রতিক্রিয়া দিতে দেখা যায়নি, তবে জ্যাসমিন যিনি আলি ও আরশির সামনেই ছিলেন, আলিকে বলেন আরশিকে চুমু দিয়ে তার জবাব দিতে। আই রাজি হন এবং জ্যাসমিনের কথা অনুযায়ী তাই করেন। কিন্তু দেখা যায় যে জ্যাসমিন প্রকৃতপক্ষে যেটা চাইছিলেন তা আলি করতে পারেননি। জ্যাসমিনকে একটু হতাশ দেখা যায় বাড়ির মধ্যে এবং এ নিয়ে তিনি আলি ও তাঁর বন্ধু রুবিনার কাছে অভিযোগও করেন। তিনি বলেন, 'আমিও এখানে স্বাধীন যা খুশি করতে পারি, কিন্তু আমি কি তা করেছি?
আলি এরপর জ্যাসমিনকে জানান যে তিনি তাঁকে জিজ্ঞাসা করেই এটা করেছেন। এরপর আলি তাঁর পাশের চেয়ারে বসে থাকা জ্যাসমিনকে জড়িয়ে ধরে তাঁর পেটে চুমু খেয়ে তাঁকে জিজ্ঞাসা করেন, 'বেবি কেমন আছে’? রুবিনা দূরে বসে আলি–জ্যাসমিনের এই মিষ্টি রাগ ভাঙানো দেখছিলেন। পরবর্তীকালে আর কি কি হতে পারে বিগ বসে তা জানার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে।












Click it and Unblock the Notifications