Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'অমর প্রেম' টেলিকাস্টের সময় এগিয়ে আসতেই কি কোপ পড়ছে 'মিঠিঝোরা'য়, উৎকণ্ঠায় দর্শকরা

মিঠিঝোরা সিরিয়ালও নাকি বন্ধ হয়ে যেতে বসেছে। এই নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে টেলিপাড়ায়। গত কয়েকমাসে টেলিপাড়ায় একাধিক সিরিয়ালের কোপ পড়েছে। টিআরপির জেরে নাকি একের পর এক টেলি সিরিয়ালে কোপ পড়ায় উদ্বেগ বেড়েছে কলাকুশলীদর মধ্যেও।

মিঠিঝোরা সিরিয়াল নিয়েও গত কয়েকদিন ধরেই জল্পনা শুরু হয়েছিল। এই সিরিয়ালটিও নাকি বন্ধ হয়ে যেতে বসেছে। আগামী ৬ অগাস্ট থেকে আবার জি বাংলায় নতুন সিরিয়াল অমরসঙ্গী শুরু হতে চলেছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা এই সিরিয়ালটি করছে। তবে সিরিয়ালটির স্লট নিয়ে প্রবল টানাপোড়েন তৈরি হয়েছে।

mithijhora

শোনমা যাচ্ছিল দুপুর আড়াইটের স্লটে নাকি দেখা যাবে সেটি। হঠাৎ করে দুপুর ২টোয় টেলি সিরিয়ালটি স্লট পাওয়া নিয়েও জোর চর্চা শুরু হয়েছে স্টুডিও পাড়ায়। কারণ এর আগে কোনও মেগা সিরিয়াল দুপুরে দেখানো হয়নি। হঠাৎ করে দুপুরের স্লটে সিরিয়ালটিকে দেখানো নিয়ে জল্পনা শুরু হয়েছে।

মিঠিঝোরার টেলিকাস্ট বন্ধ করে কি এই নতুন সিরিয়াল আসছে তা নিয়ে জল্পনা শুরু হয়েছিল। কিন্তু সেই সব জল্পনায় জল ঢেলে দিয়ে সিরিয়ালের নির্মাতারা জানিয়েছেন এখনও এই খবর ঠিক নয়। সিরিয়ালের কলাকুশলীরা জানিয়েছেন, তাঁদের কাছে সিরিয়াল বন্ধ হওয়ার কোনও খবর নেই। কাজেই তাঁরা এই নিয়ে কোনও কথা বলতে পারবে না।

মিঠিঝোরা সিরিয়ালটি অল্পদিনের মধ্যেই দর্শকদের পছন্দের তালিকায়। একের পর এক নয়া মোড় আসতে শুরু করেচছে। টানটান উত্তেজনায় একের পর এক নয়া মোড় তৈরি হয়েছে। তবে মিঠিঝোরা সিরিয়ালটির এবার থেকে সোম-শুক্র রাত সাড়ে ৯টা থেকে দেখা যাবে বলে জানানো হয়েছে।

২ মাস আগে সেটা রাত সাড়ে ১০টায় পাঠিয়ে দেওয়া হয়েছিল। তারপরে সেটা আবার এগিয়ে সাড়ে ৯টায় নিয়ে আসা হয়েছে। অল্পদিনের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। স্লট বদলে অনেক দর্শক সংখ্যা অনেকটাই কমবে বলে জানা গিয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+