‘দর্শকের ভালোবাসাতেই আমাদের ফিরে আসা’, রহস্য সমাধান করতে পাহাড়ে স্ত্রীকে নিয়ে হাজির ইন্সপেক্টর নলিনীকান্ত!
হত্যার রহস্য সমাধান করতে পাহাড়ে হাজির হলেন ইন্সপেক্টর নলিনীকান্ত। সঙ্গে আছেন স্ত্রী! কিন্তু কেন? সেটা জানা যাবে 'ইন্সপেক্টর নলিনীকান্ত ২' মুক্তি পেলেই। ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে আসছে সৌমিক চট্টোপাধ্যায় পরিচালিত ওয়েব সিরিজ 'ইন্সপেক্টর নলিনীকান্ত-২'। এই সিরিজের প্রথম অধ্যায় মুক্তি পাওয়ার পর দর্শকের কাছে দারুণ প্রশংসা পায়। আর দর্শকের এই ভালোবাসার কারণেই এবার আসছে এই সিরিজের দ্বিতীয় অধ্যায়।
সিরিজটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে রজতাভ দত্তকে। এছাড়াও এই সিরিজে রয়েছেন অমৃতা চট্টোপাধ্যায়, সুপ্রভাত দাস, ছন্দক চৌধুরী, রাজা চট্টোপাধ্যায়, মানস মুখোপাধ্যায়, মধুমিতা সেনগুপ্ত ও দেবাদ্রিতা। গল্প ও চিত্রনাট্য লিখেছেন রুদ্র। ওয়েব সিরিজটির সম্পাদনার দায়িত্বে রয়েছেন কৌস্তভ সরকার।

এই ওয়েব সিরিজের গল্পের শুরুতেই দেখা যাবে কলকাতার উপকণ্ঠে এক ফার্ম হাউস থেকে উদ্ধার হচ্ছে দুটি কঙ্কাল। ফার্ম হাউসের মালিক পাহাড়ের ধনী ব্যবসায়ী। তাঁর সমাজসেবী পরিচয়ও রয়েছে। শোনা যাচ্ছে, তিনি নির্বাচনেও লড়তে পারেন। এহেন সুপ্রিয় মুখোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করার দায়িত্ব নিয়ে ইন্সপেক্টর নলিনীকান্ত স্ত্রী পরমাকে নিয়েই হাজির হন পাহাড়ে।
তাঁকে রিসিভ করে লোকাল থানার সাব-ইন্সপেক্টর এবং গোর্খাল্যান্ড আন্দোলনের সময় নলিনীকান্তর জুনিয়র, শাক্য। এরপর একের পর এক হত্যা আর রহস্যের ঘনীভূত জট কি ছাড়াতে ব্যস্ত হয়ে পরেন নলিনীকান্ত। কিন্তু ইন্সপেক্টর নলিনীকান্ত কি পারবেন এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করতে? এই ওয়েব সিরিজের নতুন অধ্যায় প্রকাশ্যে এলেই মিলব এর উত্তর।
পরিচালক সৌমিক চট্টোপাধ্যায় এই ওয়েব সিরিজ প্রসঙ্গে বলেন, 'ইন্সপেক্টর নলিনীকান্ত চরিত্রটি আমার সৃষ্ট সবচেয়ে কাছের মানুষ গোয়েন্দাদের মধ্যে অন্যতম। তার চারিত্রিক বৈশিষ্ট্য শুধু দর্শকবৃন্দই নয়, অভিনেতারাও প্রথম সিজনেই ভালোবেসেছেন। বিভিন্ন বয়সের দর্শকের কাছেও তিনি খুবই গ্রহনযোগ্য একটি চরিত্র হয়ে উঠেছিলেন।
আমরা সাধারণত স্ক্রিনের বিভিন্ন ফরম্যাটে, গোয়েন্দা বলতে একজন অতিমানব বা পরাক্রমী ধরণের গোয়েন্দাকে দেখতে অভ্যস্ত। তাঁদের একটা নির্ভীক ছাতি ফোলানো উপস্থিতি সাধারণত দেখা যায়। কিন্তু ইন্সপেক্টর নলিনীকান্তের যে বিষয়টি তাঁকে অনন্য করে তোলে, তা হল তাঁর মানবিকতা, তাঁর সাধারণ মানুষের মতো কিছু স্বাস্থ্যের দুর্বলতা'।
অভিনেতা রজতাভ দত্ত বলেন, ' ইন্সপেক্টর নলিনীকান্ত শীঘ্রই সিজন ২ হিসাবে সম্প্রচারিত হতে চলেছে। এটা আমাদের পুরো টিমের জন্য গর্ব, আনন্দ এবং সম্মানের বিষয়। যদিও বা বহু গোয়েন্দা সিরিজ এবং চলচ্চিত্র এসেছে-গিয়েছে, নলিনীকান্ত দ্বিতীয় ইনিংসের জন্য ফিরে আসছে। নলিনীকান্ত প্রচলিত ধারার 'সুপারকপ' নয়। বরং তিনি একজন অনুভবী, স্নেহশীল মানুষ, অদ্ভুতভাবে মজার এক বিচিত্র ব্যক্তিত্ব। একটু বয়স্ক পুলিশ, কিছুটা অগোছালো, পুরোপুরি সুস্থ নয়।
কিন্তু দৃঢ় সংকল্পের আইন রক্ষক। আমাদের গত সিরিজে, আমরা বিভিন্ন স্তরের এবং বয়সের দর্শকদের প্রশংসায় অভিভূত হয়েছিলাম। গতবার, এটি শুধুমাত্র কলকাতা শহরের শুটে সীমাবদ্ধ ছিল। আমরা এবার ডুয়ার্সে শুট করেছি। যদিও এটি দর্শকদের জন্য স্বস্তির যে কাহিনীটি চার দেওয়ালের অভ্যন্তরে সীমাবদ্ধ নয়, এটি কিন্তু প্রোডাকশনের জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল।
এই ওয়েব সিরিজ প্রসঙ্গে অভিনেত্রী অমৃতা চট্টোপাধ্যায় বলেন, 'ইন্সপেক্টর নলিনীকান্ত একজন ব্যতিক্রমী গোয়েন্দা ফ্র্যাঞ্চাইজ, যেখানে সমস্যা সমাধানকারী নিজেই একটি অদ্ভূত মজার চরিত্র! এতে বুদ্ধি, হাস্যরস এবং সংবেদনশীলতা রয়েছে এবং আমাদের প্রিয় রজতাভ দত্তের অসামান্য অভিনয়!
আমি বলব যে দর্শকবৃন্দ এই গোয়েন্দার অন্য ধারার কীর্তিকলাপ রীতিমতো উপভোগ করবেন। দর্শকদের মতো আমারও প্রথম সীজন দারুণ পছন্দ হয়েছে। এই সিরিজটি যে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে, তা আর বলার অপেক্ষা রাখে না'।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications