Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'এখন সন্তানরাও বড় হয়ে গিয়েছে, এই বয়সে এসে...'! গোবিন্দাকে নিয়ে কী বললেন সুনীতা? শুরু নতুন বিতর্ক

বলিউড অভিনেতা গোবিন্দা (Govinda) এবং তাঁর স্ত্রী সুনীতা আহুজা (Sunita Ahuja)-র সম্পর্ক নিয়ে ফের নতুন করে আলোচনা শুরু হয়েছে। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সুনীতা এমন কিছু কথা বলেছেন, যা শোনার পর থেকে ইন্ডাস্ট্রির অন্দরমহলে রীতিমতো নানারকমের চর্চা শুরু হয়ে গিয়েছে।

সুনীতা ইঙ্গিত দিয়েছেন যে, ফিল্ম লাইনে কাজের খোঁজ করে আসা অনেক তরুণীর অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা অনেক সময় প্রতিষ্ঠিত তারকাদের ব্যক্তিগত জীবনে জটিলতা তৈরি করে থাকে। তিনি বলেছেন, খ্যাতি পাওয়ার অস্থিরতায় এবং ইন্ডাস্ট্রিতে টিকে থাকার চাপে অনেকেই এমন এমন পথে হাঁটেন, যা পরে বড় সমস্যা হয়ে দাঁড়ায়।

তিনি জানিয়েছেন যে, 'এখন তাঁর সন্তানরাও অনেক বড় হয়ে গিয়েছে এবং এই ধরনের খবর অথবা গুঞ্জন তাদের মানসিকভাবে বিরক্ত করে।' পরিবারের শান্তিও নষ্ট হয় বলে তিনি স্পষ্ট করেছেন সুনীতা। তাঁর কথায়, এই বয়সে এসে এরকম ধরনের পরিস্থিতি একদমই মানানসই নয়।

তাঁর বক্তব্য, 'আজকের দিনে অনেক তরুণী অভিনয়ে প্রতিষ্ঠিত হওয়ার জন্য নানা পথ বেছে নেন। নিজেদের খরচ চালানোর জন্য এখনকার মেয়েদের একজন করে 'সুগার ড্যাডি'রও প্রয়োজন হয়। অনেক সময় যোগ্যতার থেকে সুযোগ পাওয়ার দিকটাই বেশি বড় হয়ে দাঁড়ায়। এর ফলে সম্পর্কের সমীকরণ তৈরি হয়। তারপর তারা অভিনেতাদের ফাঁদে পড়ে যায়। পরে ব্ল্যাকমেইল করাও শুরু করে। যা পরে চাপ, জটিলতা এবং পারিবারিক অশান্তির কারণ হয়ে ওঠে। '

স্বামীর প্রসঙ্গ টেনে তিনি বলেছেন যে, গোবিন্দার এখন স্থির সংসার, বড় সন্তান এবং জীবনের একটা পরিণত অধ্যায় চলছে। তাঁর মতে, ৬৩ বছর বয়সে এসে পুরনো ধাঁচের ভুলের পুনরাবৃত্তি করা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।

সুনীতার এইরকম খোলামেলা মন্তব্যের কারণে ফের একবার বলিউডের অন্দরমহলের সম্পর্ক, স্ট্রাগল এবং তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু হয়েছে। বিনোদন দুনিয়ায় অনেকেই মনে করছেন যে, এই বক্তব্য শুধু ব্যক্তিগত নয়, ইন্ডাস্ট্রির বাস্তব দিকেরও এক প্রতিফলন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+