Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সামনে এল ‘‌দার্জিলিং জমজমাট’‌–এর ট্রেলার, ফেলুদার চরিত্রে টোটা সুপারহিট

সামনে এল ‘‌দার্জিলিং জমজমাট’‌–এর ট্রেলার, ফেলুদার চরিত্রে টোটা সুপারহিট

সত্যজিৎ রায়ের ফেলুদা সবসময়ই পাঠকের কাছে পছন্দের একটি চরিত্র। তা সে বইয়ে হোক বা বড় পর্দায়। ফেলুদা মানেই সব টেনশন গায়েব। ফেলুদা এলেই পোয়াবারো, আর সঙ্গে যদি লালমোহন গাঙ্গুলী আর তোপসে থাকে তাহলে তো কথাই নেই। গতমাসেই হইচইয়ের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল যে তারা এবার সৃজিত মুখোপাধ্যায়ের হাত ধরে '‌ফেলুদার গোয়েন্দাগিরি’‌ আনতে চলেছে, যার প্রথম সিরিজ '‌দার্জিলিং জমজমাট’‌। বুধবার সন্ধ্যায় টেকনো ইন্ডিয়ার কনফারেন্স রুমে সেই সিরিজের ট্রেলার মুক্তি পেল।

সামনে এল ‘‌দার্জিলিং জমজমাট’‌–এর ট্রেলার, ফেলুদার চরিত্রে টোটা সুপারহিট


ফেলুদা হিসেবে টোটা ঠিক কেমন এতদিন সেটা নিয়ে জল্পনা, আলাপ-আলোচনা কম হয়নি। আর ট্রেলার সামনে আসতেই দেখা গেল 'ফেলুদা চরিত্র’ খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছেন তিনি। টানটান চেহারা, চোখে-মুখে ফুটে ওঠা কনফিডেন্স, অ্যাকশন দৃশ্যের সাবলীলতা ২.৩৫ মিনিটের ট্রেলার চলাকালীন একবারও আপনাকে চোখের পলক ফেলতে দেবে না। তাই বলা যায় সৃজিতের ফেলুদা হিসাবে টোটা একেবারে জবরদস্ত। সিরিজে জটায়ুর ভূমিকায় অভিনয় করে আগেই প্রশংসা পেয়েছেন অনির্বাণ চক্রবর্তী । তোপসে হিসেবে কল্পন মিত্রকেই দেখা যাবে।

এদিন ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে থাকতে পারেননি অনির্বাণ। তবে লন্ডন থেকে তাঁর পুরো টিমকে অভিনন্দন জানিয়েছেন। তাও আবার শার্লক হোমসের বাড়ির সামনে থেকে। এই সিনেমার সঙ্গীত পরিচালনায় রয়েছেন জয় সরকার। সিনেমার টাইটেল ট্র‌্যাক লিখছেন সৃজাত। ট্রেলার নিয়ে, বিশেষ করে টোটাকে ফেলুদা হিসেবে পেয়ে মিশ্র প্রতিক্রিয়া দর্শকদের। তবে টোটা এদিন স্পষ্টই জানিয়েছেন তাঁকে ফেলুদা হিসাবে দেখার পর কারোর নেতিবাচক আবার কেউ ইতিবাচক প্রতিক্রিয়া দেবেন। আর জন্য প্রস্তুত রয়েছেন তিনি। তবে বাঙালি অন্তত অধীর আগ্রহে অপেক্ষা করছে ১৭ জুন। ওদিন থেকেই হইচইতে দেখা মিলবে 'দার্জিলিং জমজমাট’।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+