Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

৮৩ বছর বয়সেও অদম্য বিগ বি! দিনে ১৬ ঘণ্টা কাজে,শৃঙ্খলায় আজও অনন্য অমিতাভ বচ্চন

বলিউডের মহা তারকা অমিতাভ বচ্চনের ৮৩তম জন্মদিন আজ। আর তারই সুবাদে সামাজিক মাধ্যম জুড়ে শুভেচ্ছা বিগ বি এর অনুগামী ও ভক্তদেল, এডিট,পুরনো সিনেমার দৃশ্যসব মিলিয়ে যেন উৎসবের আমেজ,পাঁচ দশকেরও বেশি সময় ধরে অভিনয়ের ময়দানে সক্রিয় থেকেও আজও উজ্জ্বল রয়েছে বিগ বি।

যদিও বয়স হয়তো তাঁর গতি কমিয়ে দিয়েছে। কিন্তু বাস্তবটা একেবারেই উল্টো। অমিতাভের দীর্ঘদিনের মেকআপ আর্টিস্ট ও ঘনিষ্ঠ সহচর দীপক সায়ন্ত জানিয়েছেন ৮৩ বছর বয়সেও তিনি প্রতিদিন ১৬ ঘণ্টা পর্যন্ত কাজ করেন, সেই একই উদ্যম ও আবেগ নিয়ে, যেভাবে তিনি শুরু করেছিলেন।

দীপক সায়ন্তের সঙ্গে অমিতাভের বন্ধন আজ ৫৩ বছরেরও বেশি পুরনো। ১৯৭২ থেকেই শুরু সেই যাত্রা প্রথম ছবি রাসতে কা পাথর ছবিতে কাজের মধ্য দিয়ে। সময়ের সঙ্গে পেশাগত সম্পর্ক ছাড়িয়ে তৈরি হয়েছে গভীর বন্ধুত্ব। অমিতাভ অভিনয় করেছেন সায়ন্ত প্রযোজিত ভোজপুরি ছবি গঙ্গোত্রী ২০০৭ ও গঙ্গা দেবী ২০১২ তেও, যেখানে জয়া বচ্চনও ছিলেন সহ অভিনেত্রী।

ইউটিউব চ্যানেল রিল টু রিয়েলে সাক্ষাৎকারে কথা বলতে গিয়ে আবেগে ভেসে যান দীপক। বলেন, "আমি ভাগ্যবান যে অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করতে পারছি। আমি ঈশ্বরের পরেই বিশ্বাস করি তাঁর প্রতি। উনি যেমন ভালোবাসা আর সম্মান দিয়েছেন আমার পরিবারকে, তা ভাষায় প্রকাশ করা যায় না। প্রয়োজনে তাঁর জন্য লড়তেও দ্বিধা করব না।"

দীপকের মতে, অমিতাভের প্রকৃত শক্তি তাঁর শৃঙ্খলা ও কর্মনিষ্ঠা। "তিনি কখনও দেরি করেন না, কখনও প্রযোজককে ক্ষতির মুখে ফেলেন না। সবসময় সময়ের অন্তত আধঘণ্টা আগে সেটে পৌঁছে যান। দরকার হলে ১৬ ঘণ্টা একটানা শুট করেন, কিন্তু 'প্যাক আপ' না বলা পর্যন্ত সেট ছাড়েন না। এটা তাঁর ৫০ বছরের অভ্যাস।"

অভিনয়ের প্রস্তুতিতেও তাঁর কঠোরতা একই রকম। দীপক জানান, "একটা দৃশ্য তিনি অন্তত ৫০ বার পড়েন। প্রতিটি সংলাপ রিহার্সাল করেন ১০ বার করে, বেশিরভাগ সময় একাই। অবাক লাগে, প্রথম টেকটাই প্রায় নিখুঁত হয়, দ্বিতীয়বার করলেও প্রথমটার জাদু আলাদা।"

দীপকের ভাষায়, "আজকের প্রজন্মে এমন শৃঙ্খলাবদ্ধ অভিনেতা আর নেই। অক্ষয় কুমারও সময়নিষ্ঠ, কিন্তু তাঁর নির্দিষ্ট কাজের সময় থাকে। অমিতাভ বচ্চন ১৬ ঘণ্টা কাজ করে পরদিন সকালেও নির্দিষ্ট সময়েই হাজির হন।"

যে বয়সে অধিকাংশ মানুষ অবসরের আরাম খোঁজেন, সেখানে অমিতাভ বচ্চন এখনও সমান উদ্যমে শুট করছেন চলচ্চিত্র, বিজ্ঞাপন, আর জনপ্রিয় টিভি শো কৌন বনেগা ক্রোড়পতি সব কিছুর জন্য।

জঞ্জির, দেওয়ার থেকে পিকু ও পিঙ্ক প্রতিটিতেই নিজেকে নতুনভাবে প্রমাণ করেছেন তিনি। শুধু তাই নয় বারবার তিনি প্রমাণ করেছেন, সত্যিকারের শিল্পীর কাছে বয়স কেবলমাত্র একটি সংখ্যা, আবেগ ও নিষ্ঠাই সবকিছুর মূল রহস্য।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+