পেশা বদলাচ্ছেন বামনেত্রী? রাজনীতি থেকে সরে এবার অভিনয়ে দীপ্সিতা!
রাজনীতি ছেড়ে এবার ক্যামেরার সামনে দীপ্সিতা ধর। এক তরুণ বামনেত্রী হিসাবে তাঁর পরিচয় রাজ্যের সর্বত্র। ছাত্র আন্দোলনের মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করেছিলেন এই নেত্রী। বরাবরই ছাত্রদের দাবি-দাওয়ার আন্দোলন নিয়ে সরব হয়েছেন দীপ্সিতা ধর। জেএনইউতে পড়াশোনা করেছেন এই তরুণ বাম নেত্রী।
২০২১ সালের বিধানসভা নির্বাচনে বাঁকুড়া জেলার সোনামুখী কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন দীপ্সিতা। যদিও জয়ের মুখ দেখেননি তিনি। তবে তাঁর রাজনৈতিক ক্যারিয়ার থেমে থাকেনি। ধারাবাহিকভাবে রাজনৈতিক সভা-সমাবেশ ও সমাজমাধ্যমে সক্রিয় থেকেছেন তিনি। ছাত্র-যুব মহলে বেশ জনপ্রিয় দীপ্সিতা ধর।

রাজনীতির পাশাপাশি টেলিভিশন চ্যানেলে বিভিন্ন সময়ে বিতর্কের অনুষ্ঠানেও অংশ নিতে দেখা গিয়েছে তাঁকে। এবার নতুন ভূমিকায় ধরা দেবেন দীপ্সিতা। আরও একবার ক্যামেরার সামনে আসবেন তিনি।
অভিনয়ে হাতেখড়ি হল বামনেত্রীর, যা বেশ নজরকাড়া। 'অ্যামাজন প্রাইম'-এ মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ 'জিদ্দি গার্লস'-এ দীপ্সিতা ধরকে দেখা গিয়েছে এক আন্দোলনরত তরুণীর চরিত্রে। বাস্তব জীবনেও রাজনৈতিক কর্মী হওয়ার কারণে এই চরিত্রটি তাঁর কাছে স্বাভাবিক মনে হয়েছে। পরিচালক সোনালি বসুর বিশেষ অনুরোধেই নাকি তিনি এই চরিত্রে অভিনয় করেছেন বলে জানা যায়। তবে, তিনি এটিকে তাঁর নতুন পেশা হিসেবে দেখতে নারাজ। কিন্তু বামনেত্রী দীপ্সিতা ধরকে নতুন ভূমিকায় দেখতে পেয়ে খুশি দর্শকবৃন্দ।
বামনেত্রীর অভিনয়ে আসা নিয়ে অনেক চর্চা চলছে। কেউ বলছেন, এটি কেবলমাত্র একবারের অভিজ্ঞতা, আবার কেউ মনে করছেন, দীপ্সিতা ভবিষ্যতে অভিনয়কেও নতুন দিক হিসেবে বেছে নিতে পারেন। যদিও তিনি নিজেই স্পষ্ট করে দিয়েছেন, এটি শুধুমাত্র ব্যক্তিগত সম্পর্কের জায়গা থেকে করা একটি কাজ। এবার ভবিষ্যতে তাঁকে আবার অভিনয় করতে দেখা যায় কিনা এখন সেটাই দেখার।












Click it and Unblock the Notifications