Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

একসঙ্গে এক বছর, গৌরবের হাতে সিঁদুরদানের ছবি শেয়ার করলেন দেবলীনা

একসঙ্গে এক বছর, গৌরবের হাতে সিঁদুরদানের ছবি শেয়ার করলেন দেবলীনা

গতবছর সাতপাকে বাঁধা পরেছেন গৌরব চট্টোপাধ্যায় ও দেবলীনা কুমার। দেখতে দেখতে এক বছর ঘুরল মহানায়ক উত্তমকুমারের নাতি গৌরবের সঙ্গে বিয়ে হয়েছে মডেল-অভিনেত্রী তথা নৃত্যশিল্পী দেবলীনা। আর সেই স্মৃতি সবার সঙ্গে ভাগ করে নিলেন তিনি। নিজের স্যোশাল সাইটে শেয়ার করলেন সিঁদুরদানের ছবি।

লাজে রাঙা কনে বউ

লাজে রাঙা কনে বউ

এই মুহূর্তে বলিউডের কাপল ভিকি কৌশল আর ক্যাটরিনা কাইফের বিয়ে নিয়ে উত্তেজনা তুঙ্গে। বিয়েতে লাল লেহেঙ্গায় আগুন ছড়িয়েছেন চিকনি চামেলি। কিন্তু বলি হিরোইনের থেকে কোনও অংশে কম যাননি দেবাশিস কন্যাও। টুকটুকে লাল বেনারসি, মাথায় লাল চেলিতে অন্যনা লাগছিল তাঁকে। সেই সঙ্গে সিঁদুরদানের মুহূর্তে দেবলীনার নজরকাড়া সৌন্দর্য বছর ঘুরে গেলেও অমলিন।

দুরে-দুরে, কাছে-কাছে

দুরে-দুরে, কাছে-কাছে

মহানায়কের নাতবউ হিসেবে এক বছর কাটিয়ে ফেললেন দেবলীনা। গৌরব ও তিনি দুজনেই নিজেদের জীবনের এই বিশেষ দিন নিয়ে খুবই এক্সাইটেড ছিলেন। এমনকি স্যোশাল মিডিয়াতেও দুজনে পালা করে ছবি শেয়ার করেছেন। কিন্তু প্রথম বিবাহবার্ষিকী-তেও দুজনের একসঙ্গে চুটিয়ে মজা করার সুযোগ টুকু নেই। নতুন একটি ধারাবাহিকের শ্যুটিং-এর জন্য দিন তিনেক হল কলকাতার বাইরে রয়েছেন গৌরব। তাই দূরে থাকলেও মনে মনে একে অপরের কাছেই আছেন তাঁরা।

 গৌরবের গাঁটছড়া

গৌরবের গাঁটছড়া

আর কিছুদিনের মধ্যেই একটি জনপ্রিয় বাংলা টেলিভিশন চ্যানেলে আসতে চলেছে গৌরবের নতুন ধারাবাহিক 'গাঁটছড়া'। যেখানে প্রধান চরিত্রে গৌরবের বিপরীতে দেখা যেতে চলেছে জনপ্রিয় অভিনেত্রী সোলাঙ্কি রায় কে। আর সেই সিরিয়ালের শ্যুটিং চলছে বাওয়ালি রাজবাড়িতে। তিন দিন ধরে ইউনিটের সঙ্গে সেখানেই রয়েছেন গৌরব।

দেবলীনার সারপ্রাইজ

বিয়ের প্রথম বিবাহবার্ষিকী বলে কথা। স্বামী হাজার কাজে ব্যস্ত। কিন্তু তাতে কী? সারপ্রাইজ দিতে তো আর বাঁধা নেই। তাই অ্যানিভার্সারি সেলিব্রেট করতে বাওয়ালি রাজবাড়িতেই গিয়ে হাজির হয়েছিলেন দেবলীনা। ধারাবাহিকের কলাকুশলীরা দম্পতির জন্য কেক কাটার আয়োজনও করেছিলেন। সব মিলে বেশ ভালোই সেলিব্রেট হল গউরব-দেবলীনার বিবাহবার্ষিকী।

ছবি সৌ:ইনস্টাগ্রাম

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+