বন্ধুত্ব নাকি প্রেম? টিনা–শার্লিনের সম্পর্ক এগোচ্ছে কোন পথে, ঘি যোগ করছেন খোদ বিগ বস
বিগ বস বন্ধুত্ব-প্রেম ছাড়া অসম্পূর্ণ। আর সিজন ১৬ তার ব্যতিক্রম নয়। সাম্প্রতিক পর্বে দেখা গিয়েছে টিনা দত্ত ও শার্লিন বানোটের মধ্যে বিশাল মন কষাকষি চলছে। এটা হয় যখন বিগ বস টিনাকে কনফেশন রুমে ডেকে পাঠান এবং সেখানে টিনাকে জানানো হয় যে তাঁর পোষ্যের শরীর ভালো নেই।

টিনার কাছে এই খবর পৌঁছানো মাত্র অভিনেত্রী মানসিকভাবে ভেঙে পড়েন এবং শার্লিনের সেটা চোখ এড়ায় না। শার্লিনের অনুরোধের পর টিনা আসল সত্যটা জানান। যদিও এই বিষয়টা নিয়ে দু'জনের কেউই বাড়ির অন্য সদস্যদের কিছুই জানান না তবে শার্লিন টিনাকে সান্তনা দেওয়ার চেষ্টা করেন। শার্লিন প্রতিশ্রুতিও দেন যে তিনি টিনার সঙ্গে সর্বদা থাকবেন। পরে বিগ বস তাঁদের দু'জনকে কনফেশন রুমে ডেকে টিনার মনের অবস্থা জানার চেষ্টা করেন। বিগ বস তাঁদের কাছে জানতে চান যে তাঁরা কীভাবে আবার বন্ধু হলেন। বিগ বস তাঁদের কাছে জানার আগ্রহ নিয়ে বলেন, 'আমি জানতে চাই এই হৃদয় পরিবর্তন কীভাবে হল?' টিনা এরপর বিগ বসকে জানান যে শার্লিন তাঁকে খুব বিরক্ত করেন।
বিগ বসের সামনেই শার্লিন ও টিনা নিজেদের মধ্যেকার দুরত্ব মিটিয়ে নেন। বিগ বস বলেন, 'এটা একেবারেই ব্যক্তিগত বিষয় বলে মনে হচ্ছে, কিন্তু এটা মাথায় রাখতে হবে টিনার পোষ্যের শরীর ভালো নেই তাই মানবিক আবেগও জড়িয়ে রয়েছে, আমি তাই হস্তক্ষেপ করার কথা ভাবলাম।' টিনাও জানান যে যদি বন্ধুত্ব থাকে তবে অগ্রাধিকার কখনও বদলাবে না। শার্লিন ও টিনা এই বিষয়ের ওপর আর কোনও কথা বলবেন না বলেই ঠিক করেন। বিগ বস এরপর জানতে চান যে তাঁদের মধ্যে কি সত্যিই সবকিছু ঠিক হয়ে গিয়েছে। আচমকা টিনা দাঁড়িয়ে পড়েন এবং তাঁর আঙুলে থাকা আংটি দেখান, যেটা শার্লিন তাঁদের বন্ধুত্বের প্রতীক হিসাবে দিয়েছেন। টিনা দৌড়ে গিয়ে সেই আংটি দেখান এবং লজ্জায় লাল হয়ে যান। ইতিমধ্যেই টিনার আঙুলে থাকা আংটি গোরি নাগোরির চোখ এড়ায়নি এবং তিনি টিনাকে এ বিষয়ে জিজ্ঞাসাও করেন। পরে, তিনি শার্লিনকে জিজ্ঞাসা করেন যে তাঁর আংটি কেন নেই। এই বন্ধুত্বের সমীকরণ শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় এখন সেটাই দেখতে চান দর্শকরা।
অপরদিকে শুক্রবারের বিশেষ পর্বে বিগ বস ১৬ সঞ্চালনা করবেন বলিউডের ব্যস্ত পরিচালক করণ জোহর। সলমন খানের বদলে দেখা যাবে করণকে। উইকেন্ড কা ওয়ার পর্বে সলমন খান সাধারণ পুরো সপ্তাহে প্রতিযোগীরা কি কি করলেন তার খোঁজ নেন এবং সেই অনুযায়ী তাঁদেরকে গাইড করেন। কিন্তু শুক্রবার সেই কাজ করতে দেখা যাবে করণ জোহরকে। গত বছর বিগ বস ওটিটি সঞ্চালনা করতে দেখা গিয়েছিল কেজোকে।












Click it and Unblock the Notifications