আজ থেকে শুরু হচ্ছে বিগ বস সিজন ১৬, নিশ্চিত প্রতিযোগী কারা জেনে নিন এখনই
রিয়্যালিটি টিভি শোয়ের বিগ ড্যাডি বিগ বস সিজন ১৬ শুরু হতে চলেছে ১ অক্টোবর, শনিবার অর্থাৎ আজ থেকে। সলমন খান ফের একবার বিতর্কিত প্রতিযোগীদের নিয়ে দর্শকদের মনোরঞ্জন দিতে হাজির হবেন। অঙ্কিতা লোখাণ্ডে, দিশা পারমার, শাইনি আহুজা, মুনাওয়ার ফারুকি, শাইশা শিণ্ডে, অঞ্জলি অরোরা, কণিকা মান, প্রাচী দেশাই ও ভিভিয়ান দিসেনার মতো সম্ভাব্য প্রতিযোগীদের পাশাপাশি কিছু নিশ্চিত প্রতিযোগীদেরও নাম সামনে আসছে। আসুন দেখে নেওয়া যাক তাঁদের নাম। বিগ বস ১৬ প্রিমিয়ার শো ১ অক্টোবর রাত সাড়ে ন'টা থেকে শুরু হবে।
সৌন্দর্য শর্মা
অভিনেত্রী সৌন্দর্য শর্মা, যিনি একাধিক ক্যামিও চরিত্রে ও ভোজপুরি পাওয়ার তারকা পবন সিংয়ের মিউজিক ভিডিও সহ একাধিক ভিডিওতে দেখা গিয়েছে, তাঁকে বিগ বস ১৬-এর ঘরে দেখা যাবে।
গোরি নাগোরি
রাজস্থানের সঙ্গীতের সেনসেশন গোরি নাগোরিকে এই ইন্ডাস্ট্রি তথা দর্শকদের সঙ্গে বিগ বস ১৬-এর মঞ্চে পরিচয় করিয়ে দেবেন সলমন খান। সোশ্যাল মিডিয়ায় তাঁর নাচ ও মিউজিক ভিডিও বেশ জনপ্রিয়। গোরি নাগোরিকে এর আগে হরিয়ানার সঙ্গীত শিল্পী তথা প্রাক্তন বিগ বস প্রতিযোগী স্বপ্না চৌধুরির গানে নাচতে দেখেছি।
ভিভিয়ান ডিসেনা
টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা ভিভিয়ান ডিসেনা বিগ বস ১৬-এর ঘরের নিশ্চিত প্রতিযোগী।
শিভিন নারাঙ্গ
টিভি অভিনেতা শিভিন নারাঙ্গকে বিগ বস ১৬-এর ঘরে দেখা যাবে।
শিবাঙ্গী যোশী
জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী শিবাঙ্গী যোশী বিগ বস ১৬-তে অংশ নেবেন। ইয়ে রিস্তা ক্যায়া কহেলতা হ্যয় থেকে তিনি জনপ্রিয়তা অর্জন করেন।
শালিন ভানোট
টেলিভিশন অভিনেতা শালিন ভানোট সলমন খানের এই শোতে আসবেন।
টিনা দত্ত
টেলিভিশন অভিনেত্রী টিনা দত্ত, যিনি উত্তরণ সিরিয়ালে ইচ্ছা চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন, তাঁকেও দেখা যাবে বিগ বসের শোতে।
নিমরিত কউর আলুওয়ালিয়া
টিভি অভিনেত্রী নিমরিত কউর আলুওয়ালিয়া, যিনি ছোটি সর্দানি থেকে জনপ্রিয়তা পেয়েছেন তাঁকে বিগ বস ১৬-এর ঘরে দেখা যাবে। নিমরিত আইনের পড়ুয়া হলেও তিনি বিউটি পেজেন্ট দিয়ে কেরিয়ার শুরু করেন ও পরে অভিনয় জগতে আসেন।
আব্দু রোজিক
আব্দু রোজিক বিগ বস ১৬-এর প্রথম নিশ্চিত প্রতিযোগী। তাজিকিস্তানের জনপ্রিয় গায়ক আব্দু ১৮ বছরের হলেও তাঁর উচ্চতা মোটে ৩ ফিট। তাঁর গানের জন্য বিশাল ফলোয়ার্স রয়েছে সোশ্যাল মিডিয়ায়। তিনি বিশ্বের সবচেয়ে খাটো গায়ক।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications