Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিগ বস প্রতিযোগী উরফি জাভেদের সঙ্গে কি সম্পর্ক ‌রয়েছে জাভেদ আখতারের?‌

বিগ বস ওটিটির ঘর থেকে প্রথম সদস্য হিসাবে বেরিয়ে গিয়েছিলেন উরফি জাভেদ। কিন্তু বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরও তিনি খবরের শিরোনামে সর্বদা ছিলেন। সম্প্রতি উরফি ট্রেন্ড হয়েছিলেন তাঁর এয়ারপোর্টের পোশাক নিয়ে, যদিও খুব দ্রুত এই ট্রেন্ড বদলে যায়। এখন সোশ্যাল মিডিয়া জুড়ে একটাই ট্রেন্ড উরফি নাকি বলিউডের জনপ্রিয় গীতিকার জাভেদ আখতারের নাতনি।

উরফি জাভেদের সঙ্গে জাভেদ আখতার যোগ


প্রসঙ্গত, উরফিকে সম্প্রতি এয়ারপোর্টে দেখা গিয়েছিল ছোট ডেনিম জ্যাকেট পরে, যেখানে তাঁর স্পোর্টস ব্রা দেখা যাচ্ছিল। এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই উরফি নেটিজেনদের কাছে সমালোচনার শিকার হয়। উরফির ওপর হামলে পড়ে নেট দুনিয়া। তবে এই ট্রোলিং এখানেই শেষ হয় না। এই ঘটনার মধ্যে টেনে আনা হয় বলিউডের বিশিষ্ট গীতিকার জাভেদ আখতারের নামও। তাঁকেও সোশ্যাল মিডিয়াতে হেনস্থা হতে হয় কারণ টুইটার ব্যবহারকারীদের মনে হয়েছে যে জাভেদ আখতার উরফি জাভেদের দাদু হন।

যদিও এই দাবি একেবারে ভুয়ো। এ প্রসঙ্গে উরফি নিজে বলেছেন, '‌এটা সত্যিই খুব মজাদার মানুষ আমার সঙ্গে জাভেদ আখতারের যোগসূত্র খোঁজার চেষ্টা করছেন শুধুমাত্র আমার পদবীর জন্য।’‌ অন্যদিকে জাভেদ আখতারের স্ত্রী শাবানা আজমি টুইটারে এই দাবির বিপক্ষে নিজের স্পষ্ট বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন, '‌উরফি জাভেদ কোনওভাবেই আমাদের সঙ্গে জড়িত নন।’‌

২৪ বছরের টেলিভিশন অভিনেত্রী উরফি জাভেদ পরিচিত তাঁর '‌বড়ে ভাইয়া কি দুলহানিয়া’‌র অবনী হিসাবে। এছাড়াও উরফিকে দেখা গিয়েছে মেরি দুর্গা, বেপনাহ এবং পাঞ্চ বিট সিজন ২–তে। উরফির ইনস্টাগ্রাম প্রোফাইল দেখলেই বোঝা যায় তিনি তাঁর ছবি পোস্ট করে এর আগেও সোশ্যাল মিডিয়ায় উষ্ণতা ছড়িয়েছেন। আসলে লাইমলাইটে থাকতেই শরীরী উষ্ণতায় ঝড় তুলছেন উরফি।শুধু তাই নয়, অদ্ভুত ভঙ্গিমায় শাড়ি পরে সকলকে অবাক করে দিয়েছেন উরফি। বিগ বসে থাকাকালীন উরফি ক্যামেরার সামনেই দাবি করেছিলেন যে অন -ক্যামেরায় যৌন সঙ্গম হয়েছে এবং সেই ভাইরাল ভিডিও নেটদুনিয়ায় শোরগোল ফেলে দিয়েছিল।

গত ৮ অগাস্ট থেকেই ওটিটিতে শুরু হয়েছে বিগ বস। ওটিটি প্ল্যাটফর্ম ভুট-এ জোরকদমে চলছে এই শো। ৬ সপ্তাহ ওটিটিতে চলার পর টিভির পর্দায় দেখা যাবে এই শোটিকে। ইতিমধ্যেই উরফি সহ বেশ কয়েকজন বাড়ি ছেড়ে বেরিযে গিয়েছেন। এই শোয়ের সঞ্চালনার দায়িত্বে রয়েছেন বলিউডের জনপ্রিয় পরিচালক করণ জোহর।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+