রবি ঠাকুরের গানে নস্টালজিক পাড়ার প্রেম! নতুন রূপে হাজির ‘ভলোবাসি ভালোবাসি’
সম্প্রতি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে মুক্তি পেয়েছে আরএনটি প্রজেক্টের দ্বিতীয়ভাগ। এই প্রজেক্টের দ্বিতীয় ভাগে ছিল একগুচ্ছ রবীন্দ্র সঙ্গীত। এবার এই আরএনটি প্রজেক্টেরই দ্বিতীয় ভাগের প্রথম গানটির মিউজিক ভিডিও নিয়ে হাজির এসভিএফ মিউজিক। এই মিউজিক ভিডিওটির নাম 'ভালোবাসি ভালোবাসি'।
রবি ঠাকুরের সেই বিখ্যাত গান দিয়ে এক যত্নে বেড়ে ওঠা প্রেমের কাহিনিই ফুটে উঠেছে এই মিউজিক ভিডিওটিতে। জয়া ও রেহমানের প্রেমের কাহিনি তুলে ধরা হয়েছে এই ভিডিওটিতে। এটি মূলত 'পাড়ার প্রেম' থিমেই তৈরি করা হয়েছে।

এই মিউজিক ভিডিওটিতে জয়া ও রেহমানের চরিত্রে অভিনয় করেতে দেখা গিয়েছে দিব্যাশা দাস ও ঋক চট্টোপাধ্যায়কে। অরিন্দমের পরিচালনায় ও সোমলতা আচার্য চৌধুরী কণ্ঠে গানটি যেন আলাদা মাত্রা পেয়েছে। ইতিমধ্যেই দর্শক ও শ্রোতাদের মন জয় করে নিয়েছে আরএনটি প্রজেক্টের এই নতুন মিউজিক ভিডিওটি।
এই মিউজিক ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই নস্টালজিক হয়ে পড়েছেন দর্শকবৃন্দ। ভিডিওটি দেখে অনেকেরই মনে পড়ে যাচ্ছে পুরোনো প্রেমের কথা। ট্রেন্ডিংয়ে প্রথম সারিতে না থাকলেও দ্বিতীয় সারিতে সাফল্যের সঙ্গে জায়গা করে নিয়ে আরএনটি প্রজেক্টের নতুন মিউজিক ভিডিও 'ভালোবাসি, ভালোবাসি'। তবে, আগামীদিনে এই মিউজিক ভিডিওটি দর্শকমহলে আরও ভালোভাবে সাড়া ফেলবে বলে আশাবাদী ভিডিও নির্মাতারা।












Click it and Unblock the Notifications