কয়েক মাসেই নায়ক বদল! গৃহ প্রবেশে সুস্মিতের বদলে আসছেন কে?
সিরিয়ালের দুনিয়ায় সবকিছুই সম্ভব, তা আর বলার অপেক্ষা রাখে না। এর আগেও একাধিকবার নানা কারণে চরিত্র বদল হয়েছে একাধিক ধারাবাহিকে। আর এবারও সেই ধারাই বজায় রইল বাংলা সিরিয়ালের জগতে। তবে চরিত্র নয়, এবার পুরোপুরি মুখ বদল হতে চলেছে, তাও আবার প্রধান চরিত্রের! জল্পনা ছিল বেশ কয়েকদিন ধরে অবশেষে দর্শকদের ধারণাই সত্যি হলো। বদলে যেতে চলেছে জনপ্রিয় ধারাবাহিকের প্রধান চরিত্রের মুখ।
টেলিকাস্টিং এর পর থেকেই দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয়তা লাভ করেছে আর্দৃত এবং শুভলক্ষ্মী জুটি। পারিবারিক গল্পের সঙ্গে ভালোবাসা, দ্বন্দ্ব, আর সম্পর্কের জটিলতা তুলে ধরার জন্য এই ধারাবাহিকটি বেশ জনপ্রিয় হয়েছে। নায়ক-নায়িকার রসায়ন থেকে শুরু করে কলাকুশলীদের অভিনয় সবকিছুই দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছে। একই সঙ্গে টিআরপি তালিকাতেও ভালোই স্থানে রয়েছে এই ধারাবাহিক। কিন্তু এবার বদলে যেতে চলেছে সিরিয়ালের গল্প।

ছবি সৌজন্য- Suushmiit Mukherjee/ফেসবুক
ধারাবাহিক গৃহপ্রবেশের প্রধান চরিত্র শুভলক্ষ্মীর ভূমিকাতে দেখা যাচ্ছে বকুল কথা খ্যাত জনপ্রিয় অভিনেত্রী উষসী রায়কে এবং নায়ক আদৃত হিসাবে দেখা যাচ্ছে অভিনেতা সুস্মিত মুখোপাধ্যায়। শুরু থেকেই সকলের মন জয় করে নিয়েছেন সুস্মিত। গল্প যত এগিয়েছে, ততই দর্শকরা তাঁর চরিত্রের প্রতি আরো বেশি করে ভালোবাসা দিয়েছেন। কিন্তু এবার দর্শকদের জন্য মন খারাপ করা খবর সামনে এল। এবার এই চরিত্রের মুখ বদল হতে চলেছে। গল্পের মধ্যে এই মোড় আনতেই চিত্রনাট্যে একটি প্লাস্টিক সার্জারির ট্র্যাক যোগ করা হচ্ছে।
কিন্তু এখানেই আছে গল্পের নতুন মোড়। সুস্মিতা চরিত্রে কে অভিনয় করতে চলেছেন তা নিয়ে ব্যাপক জল্পনা ছিল। সেই রহস্যের উন্মোচন হলো। জানা গিয়েছে গৃহপ্রবেশ সিরিয়ালে দেখা যেতে চলেছে অভিনেতা রাহুল মজুমদারকে। এবার নতুন এই চরিত্রে তিনি কেমন করেন, তা দেখার জন্য সবাই অপেক্ষা করছেন। উল্লেখ্য, রাহুলকে শেষবারের জন্য দেখা দিয়েছিল স্টার জলসারই অপর এক ধারাবাহিক হরগৌরী পাইস হোটেলে।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার











Click it and Unblock the Notifications