টিআরপি তলানিতে, বন্ধ হচ্ছে এই জনপ্রিয় সিরিয়াল, হল শেষ পর্বের শুটিং
বাংলা সিরিয়াল জগতে এখন চলছে টিআরপির খেলা। প্রতি সপ্তাহে টিআরপি তালিকা দেখেই এখন নির্ধারিত হচ্ছে ধারাবাহিকের ভাগ্য। সেরকমই একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে সব পুরোনো সিরিয়াল। তার জায়গা দখল করতে আসছে নতুন ধারাবাহিক। সেরকমই বন্ধ হতে চলেছে আরও এক জনপ্রিয় বাংলা ধারাবাহিক। আর এটা যে টেলি দুনিয়ায় ফের খারাপ খবর তা বলা বাহুল্য। সিরিয়ালের টিআরপি কমে গেলে তা অনেক সময় অসমাপ্ত রেখে বন্ধ হয়ে যায়। তেমনই আচমকা বন্ধ হতে চলেছে বাংলা বিনোদন চ্যানেল স্টার জলসার আরও এক জনপ্রিয় সিরিয়াল।
দীর্ঘ সময় ধরেই প্রতিযোগিতায় পিছিয়ে রয়েছে সিরিয়াল এক্কা দোক্কা। ধারাবাহিকের টিআরপি বাড়ানোর জন্য একগুচ্ছ পদক্ষেপ নেওয়া হয়েছে। এমনকি নায়ক বদলে দেওয়া হয়েছে। সপ্তর্ষির সঙ্গেই সিরিয়ালের হাল ফেরাতে প্রতীক সেন এন্ট্রি নেন। কিন্তু প্রতীকের সঙ্গে সোনামণির কেমিস্ট্রির জাদুও শেষ রক্ষা করতে পারল না এই সিরিয়াল বন্ধ হওয়ার ক্ষেত্রে।

এতদিন রাত্রি ৯টার সময় দেখা যেত এক্কা দোক্কা। কিন্তু আগামী ২৫ শে সেপ্টেম্বর থেকে সেই স্লটে সম্প্রচারিত হবে নতুন ধারাবাহিক। বেশ কিছুদিন ধরে এই সিরিয়াল নিয়ে কানাঘুসো চলছিল। অনেকেই মনে করেছিলেন হয়তো দুপুরের স্লটে এই সিরিয়ালকে পাঠানো হবে। কিন্তু সময় পরিবর্তন নয়, বরং শেষই হয়ে যাচ্ছে এই সিরিয়াল। সেখানে দেখা যেতে চলেছে অপরাজিতা আঢ্যর নতুন ধারাবাহিক 'জল থই থই ভালোবাসা।
রাতারাতি শেষ করে দেওয়া হলো এক্কা দোক্কাকে। আর এতেই মন খারাপ হয়ে গিয়েছে, দর্শকদের। এই ধারাবাহিকের শুরুতে রাধিকা এবং পোখরাজের কাহিনী নিয়েও শুরু হলেও পরবর্তীকালে তারা দুজনেই আলাদা আলাদা জীবনে পা রাখে। রাধিকা-অনির্বাণের সঙ্গে বিয়ে করে, আর ওদিকে পোখরাজ-রঞ্জার সঙ্গে বিয়ে করে। প্রথমদিকে পোখরাজ এবং রঞ্জার মধ্যে ভালোবাসা না থাকলেও পরবর্তীকালে একে অপরের প্রতি ভালোবাসা জন্মায়। এদিকে নাকি সমস্ত মান-অভিমান ভেঙে হ্যাপি এন্ডিং হতে চলেছে। হয়ে গেল শেষ পর্বের শুটিংও। আর সেট থেকে সেই ছবি শেয়ার করলেন সোনামণি সাহা।
-
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! ঘূর্ণাবর্তের প্রভাবে বাংলায় বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা -
নতুন রাজ্যপালকে তুমুল আক্রমণ মুখ্যমন্ত্রীর, আনন্দ বোসকে ভয় দেখিয়ে সরানোর অভিযোগ মমতার -
এপ্রিলের অপেক্ষা নয়, আজ থেকেই মিলবে ‘যুবসাথী'!খেতমজুর প্রকল্পেও নতুন ঘোষণা মমতার -
রাষ্ট্রপতির শিলিগুড়ির অনুষ্ঠানে অনুপস্থিত মুখ্যমন্ত্রী মমতা, তীব্র ক্ষোভপ্রকাশ দ্রৌপদী মুর্মুর -
ডিএ মামলায় নতুন ধোঁয়াশা! বকেয়া ভাতা কী পাবেন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষাকর্মীরা? জল্পনা তুঙ্গে -
পশ্চিম এশিয়ার সংঘাতের ছায়া হেঁশেলে! এলপিজি ঘাটতির আশঙ্কায় উৎপাদন বাড়াতে তেল সংস্থাগুলিকে নির্দেশ কেন্দ্রের -
বসন্তের শুরুতেই বৃষ্টির ইঙ্গিত! এই সমস্ত জায়গাগুলিতে জারি হলুদ সতর্কতা, কী জানাচ্ছে হাওয়া অফিস? -
শিলিগুড়িতে রাষ্ট্রপতির সফরে প্রোটোকল লঙ্ঘনের অভিযোগ! এবার মুখ্যসচিবের কাছে জবাব চাইল কেন্দ্র -
Aahar 2026: খাদ্য বাণিজ্য মেলার ঊর্ধ্বে উঠে 'আহার ২০২৬' এখন এশিয়ার সর্ববৃহৎ গ্লোবাল ডেস্টিনেশন -
T20 World Cup 2026 Final: নরেন্দ্র মোদী স্টেডিয়াম কি আনলাকি? ভারতের কেমন রেকর্ড আহমেদাবাদের মাঠে, একনজরে পরিসংখ্যান -
হামলার জন্য প্রতিবেশী দেশগুলির কাছে ক্ষমা চাইলেন ইরানের রাষ্ট্রপতি -
৬৩ লক্ষ নাম বাদ নিয়ে তোলপাড় রাজনীতি! SIR তালিকার বিতর্কের মাঝে আজই বাংলায় আসছে কমিশনের ফুল বেঞ্চ












Click it and Unblock the Notifications