পুজোয় টেলিপাড়ায় মেগা রিলিজ! ফার্স্ট লুকেই চমকে গেলেন দর্শকরা, দেখুন তো চিনতে পারেন কিনা অভিনেতাকে
দুর্গাপুজোয় এবার বড় চমক নিয়ে আসছে বাংলা ছবি। ছবির ফার্স্ট লুকেই চমকে গিয়েছেন দর্শকরা। অনেকে তো প্রথমবার দেখে বুঝে উঠতেই পারেননি অভিনেতাকে। পরে অভিনেতার প্রফোইলে ফার্স্ট লুক দেখে চিনতে পারেন।
দুর্গাপুজোয় মুক্তি পেতে চলেছে শিবপ্রসাদ মুখার্জির নতুন ছবি বহুরূপী। নিজের ফেসবুকে সেই ছবির ফার্স্ট লুক শেয়ার করে অভিনেতা-পরিচালক লিখেছেন, "একুশে পা" থেকে তিরিশে পা। ফিল্ম ইন্ডাস্ট্রিতে ৩০ বছর পূর্ণ করলাম ।

অভিনেতা হিসেবে প্রথমবার পুজোতে আমার সিনেমা 'বহুরূপী' মুক্তি পাবে। এর আনন্দ, শিহরণ সবটাই আলাদা । ধন্যবাদ পরিচালক নন্দিতা রায় কে, উইন্ডোজ প্রোডাকশন কে এবং 'বহুরূপী' সিনেমার সব কলাকুশলীকে । আমার সিনেমা অভিনয়ের তালিকা দীর্ঘ নয়। কিন্তু যেটুকু কাজ করেছি দর্শকদের আশীর্বাদ পেয়েছি। তাই আশা করব এবারও আপনাদের মন ভরাতে পারবো। পুজোয় বড় পর্দায় বিক্রম প্রামানিক আপনাদের জন্য অপেক্ষা করবে।'
ছবির চরিত্রের জন্য একেবারে নিজেকে বদলে ফেলেছেন শিবপ্রসাদ। এর আগে হামি, এবং হামি-২ ছবিতে অভিনয় করেছেন শিবপ্রসাদ। কিন্তু সেই ছবির সঙ্গে শিবপ্রসাদের এই লুকের কোনও মিল নেই। একেবারেই বদলে গিয়েছে লুক। চেনাই দায় অভিনেতাকে।
নিজেই ছবিটি পরিচালনাও করছেন। এর আগে ছবির অন্য অভিনেতা অভিনেত্রীদের লুক সামনে এনেছিলেন। আবির, কৌশানী, ঋতাভরী সহ একাধিক অভিনেতা অভিনেত্রীর লুক এই ছবিতে আগে প্রকাশ্যে এনেছেন। সবকটি লুকেই বেশ চমকে গিয়েছিলেন দর্শকরা। এবার প্রকাশ্যে এলো খোদ পরিচালকের ছবি।












Click it and Unblock the Notifications