আইনি বিচ্ছেদের পর ঈপ্সিতা এখন অতীত, কার সঙ্গে প্রেম করছেন প্রিয় নায়ক অর্ণব?
শীতের আমেজে যেন বসন্তের ছোঁয়া লেগেছে বিনোদনের দুনিয়ায়। মহা ধুমধাম করে বৃহস্পতিবার বিয়ে হয়ে গেল নাগা চৈতন্য ও শোভিতার। একই সঙ্গে প্রেমের গুঞ্জন চলছে টলিউডের একাধিক নায়ক নায়িকার। আর এবার সামনে এলো আরও এক জনপ্রিয় টেলি অভিনেতার প্রেমের চর্চা।
বাংলা টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় অভিনেতা হলেন অর্ণব বন্দ্যোপাধ্যায়। বেশ কয়েক বছর ধরে একের পর এক ধারাবাহিক দেখা যাচ্ছে তাঁকে। শ্রীময়ী, আলতা ফড়িং, জল থৈ থৈ ভালোবাসার মত শীর্ষ টিআরপির ধারাবাহিকের অভিনয় করেছেন তিনি। এখন অর্ণবকে দেখা যাচ্ছে জনপ্রিয় ধারাবাহিক হরগৌরী পাইস হোটেলে মুখ্য চরিত্রে। এবার নাকি বাস্তব জীবনের গৌরীকে খুঁজে পেয়েছেন পর্দার রুদ্র!

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি পোস্ট করেছিলেন অর্ণব বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই নাকি অভিনেতার বাহুডোরে দেখা গিয়েছে এক সুন্দরীকে। তারপর থেকেই নেটিজেনদের মধ্যে গুঞ্জন উঠেছে প্রবল ভাবে। তাহলে কি এই সুন্দরীর প্রেমে এখন হাবুডুবু খাচ্ছেন অর্ণব? উত্তর অবশ্য এখনও অজানা সকলের কাছেই। কারণ এখনওপর্যন্ত এ বিষয়ে প্রকাশ্যে কিছু বলতে শোনা যায়নি অর্ণবকে। একইসঙ্গে ইনস্টাগ্রাম থেকে ছবিটিও ডিলিট করে দিয়েছেন তিনি। তবে ভালোবাসার কথা চাপা থাকে না বলে মনে করছেন ভক্তরা।
উল্লেখ্য বেশ কিছুদিন হল ভেঙে গিয়েছে অর্ণব বন্দ্যোপাধ্যায় এবং অভিনেত্রী ঈপ্সিতা মুখোপাধ্যায়ের আইনি বিয়ে। ঈপ্সিতাও অত্যন্ত জনপ্রিয় মুখ। শিশু শিল্পী হিসাবে কাজ শুরু করেছিলেন তিনি। সুবর্ণলতা, এক্কাদোক্কা ধুলোকণার মত একাধিক হিট সিরিয়ালে অভিনয় করেছেন। পাশাপাশি অভিনয় করেছেন বড় পর্দাতেও। প্রসেনজিৎ উইডস ঋতুপর্ণা ছবিতে, ঈপ্সিতার অভিনয় যথেষ্ট প্রশংসিত হয়েছে যেখানে তিনি স্ক্রীন শেয়ার করেছেন স্বয়ং প্রসেনজিৎ এর সঙ্গে। অর্ণব এবং ঈপ্সিতার আইনি মতে বিয়ে হয়েছিল। কিন্তু সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। তবে দুজনে এখনও একে অপরের বন্ধু আছেন বলেই উল্লেখ করেন তাঁরা।
-
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
ইরান নিয়ে ডোনাল্ড ট্রাম্পের নতুন ঘোষণা, কী ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
২৯৪ আসনেই প্রার্থী ঘোষণা করল কংগ্রেস, শ্রীরামপুরে লড়ছেন শুভঙ্কর সরকার -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার -
ইরান যুদ্ধের মাঝেই ফের জ্বালানি ও বিদ্যুৎ নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন নরেন্দ্র মোদী, কী নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী? -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ












Click it and Unblock the Notifications