Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

অর্চনা–গোরীর উত্তপ্ত ঝামেলার মাঝে বসন্তের ফুল ফুটল বিগ বসে, অঙ্কিত–প্রিয়াঙ্কার রসায়ন জমছে

ডে‌ঙ্গু হওয়ার কারণে সলমন খান বিগ বস সিজন ১৬-এর উইকেন্ড কা ওয়ার পর্বে আসতে পারেননি, তবে তাঁর বদলে এসেছিলেন পরিচালক করণ জোহর। প্রথমেই বিগ বস তথা বিবি কেজোর সঙ্গে কথা বলেন এবং তাঁকে বাড়ির ভেতর গোরি নাগোরি ও অর্চনা গৌতমের ঝামেলার বিষয়ে অবগত করেন।

অঙ্কিত–প্রিয়াঙ্কার রসায়ন জমছে

বিগ বসের প্রতিযোগীরা অনবরত প্রতিবাদ করে চলেছেন বাড়ির নতুন মনোনীত ক্যাপ্টেন অর্চনার বিরুদ্ধে। গোরি নাগোরী গায়ের জোরে অর্চনার ড্রাগনফ্রুট কেড়ে নেন প্রতিশোধ নেওয়ার জন্য। আর এটার পরই অর্চনা ও গোরির মধ্যে খুব বাজে ধরনের ঝগড়া শুরু হয়, যা খুবই খারাপ জায়গায় গিয়ে পৌঁছেছে। অর্চনা গোরীর হাতে আঘাত করেন এবং এটা নিয়ে দারুণ উত্তেজনার সৃষ্টি হয়। গোরি এতটাই অর্চনাকে উস্কে দিয়েছিলেন যে রাজনীতিবিদ প্রতিক্রিয়া স্বরূপ গোরির হাত মুচড়ে দেন। কিছুক্ষণ পর, গোরি বিগ বসকে অর্চনাকে বাড়ি থেকে লাথি মেরে তাড়িয়ে দিতে বলে এবং পরোক্ষভাবে বিগ বসকে হুমকি দেন যে এটা যদি বিগ বস না করে তবে প্রতিক্রিয়া অন্য ধরনের হবে।

করণ এরপর ঠিক করেন যে তিনি এ বিষয়ে কথা বলবেন এবং গোরি নাগোরিকে সত্যতা যাচাই করার সুযোগ দেবেন। করণ বাড়ির মধ্যে ঢুকেই সপ্তাহজুড়ে প্রতিযোগীদের আচরণের ওপর ভর্ৎসর্না করতে শুরু করেন। করণ এও জানান যে গোরির এ ধরনের প্রতিক্রিয়া এবং বিগ বসের থেকে তাঁর দাবী একেবারেই অগ্রহণযোগ্য। কেজো এরপর এই ঘটনা সম্পর্কে বাড়ির অন্য সদস্যদের থেকে ভোটও নেন এবং সেটা নাগোরীর বিরুদ্ধে যায়। পরে ডান্সার বিগ বসের থেকে ক্ষমা চান এবং তাঁর প্রতিক্রিয়া যে অত্যাধিক ছিল তা স্বীকার করেন।

ডে‌ঙ্গু হওয়ার কারণে সলমন খান বিগ বস সিজন ১৬–এর উইকেন্ড কা ওয়ার পর্বে আসতে পারেননি, তবে তাঁর বদলে এসেছিলেন পরিচালক করণ জোহর। প্রথমেই বিগ বস তথা বিবি কেজোর সঙ্গে কথা বলেন

উত্তপ্ত কথোপকথনের পর করণ জোহর মজার একটি খেলা দেন প্রতিযোগীদের। করণ বাড়ির সবচেয়ে জনপ্রিয় জুটিকে তাঁর সিনেমার গানে পারফর্ম করতে বলেন। শার্লিন বানোট ও টিনা দত্ত কুছ কুছ হোতা হ্যায় গানে পারফর্ম করেন। অপরদিকে অঙ্কিত গুপ্তা ও প্রিয়াঙ্কা চাহার চৌধুরীকে চান্না মেরেয়া গানটি পুনরায় করে দেখাতে বলেন। এটা দুঃখের গান হলেও প্রিয়াঙ্কা ও অঙ্কিত তাঁদের রসায়নের মাধ্যমে এই গানের অর্থ বদলে দেন। করণ জিজ্ঞাসা করেন কেন তাঁরা এই গানের আজল আমেজটাকে বদল করলেন। এই গানটা অসম্পূর্ণ ভালোবাসাকে বোঝায়, যা রোম্যান্টির ট্র‌্যাকে পরিণত হয় এই জুটির কারণে। এরপর অঙ্কিত এগিয়ে এসে বলেন, '‌এই গল্প পুরো হতে পারে।'‌ অঙ্কিতের মুখে এটা শোনার পর সবাই হাততালি দেন এবং প্রিয়াঙ্কার গাল লজ্জায় লাল হয়ে যায়। প্রসঙ্গত এই সপ্তাহে মান্য সিং, শার্লিন বানোট ও সুম্বুল তাকির নমিনেটেড হয়েছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+