Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‘‌নাগিন’‌ গান খ্যাত আকাশা সিং বাড়ি ছাড়লেন বিগ বসের, আবেগপ্রবণ প্রতীক সহেজপাল

আকাশা সিং বাড়ি ছাড়লেন বিগ বসের

এবার জমে উঠেছে বিগ বস ১৫–এর শো। প্রত্যেকদিনই নতুন নতুন চমক নিয়ে হাজির হচ্ছে এই রিয়্যালিটি শো। রবিবার উইকেন্ড কা ওয়ারে সলমন খান নতুন এলিমিনেট সদস্যের নাম ঘোষণা করলেন। এ সপ্তাহের নমিনেশনে নাম ছিল বিশাল কোটিয়ান, সিম্বা নাগপাল ও আকাশা সিংয়ের। ভক্তরা অনেকদিন ধরেই সিম্বা বা আকাশাকে বাড়ি থেকে নমিনেট করার জন্য চেষ্টা করে যাচ্ছেন। বাড়ির ভেতর কোনও পারফম্যান্স না করার জন্য একদিকে যেমন সিম্বাকে শাস্তি দেওয়া হয়, তেমনি অন্যদিকে দর্শকদের ভোটে আকাশা দুর্বল সদস্যের তকমা পান। রবিবার সলমন খান আকাশা সিংয়ের নাম ঘোষণা করেন বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য।

‘‌নাগিন’‌ গান খ্যাত আকাশা সিং বাড়ি ছাড়লেন বিগ বসের, আবেগপ্রবণ প্রতীক সহেজপাল

আকাশা চলে যাওয়ার পর বাড়ির সদস্যরা হতাশ হয়ে পড়েন এবং তাঁকে শেষ বিদায় জানান। বাড়ি ছেড়ে যাওয়ার সময় আকাশাও আবেগপ্রবণ হয়ে যান। প্রতীক সহেজপাল ও আকাশা বিবি ১৫ বাড়িতে খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তাঁদের দু’‌জনকে প্রায়ই ঘরের মধ্যে মিষ্টি মিষ্টি মুহূর্ত কাটাতে ও একে–অপরের সঙ্গে রসিকতা করতে দেখা যেত। আকাশা যখন একটি টাস্ক চলাকালীন আফসানা খানের পোশাক ছিঁড়ে দিয়েছিলেন সেই সময় তিনি খবরের শিরোনামে এসেছিলেন। বিগ বসের বাড়িতে আফসানা ও আকাশার মধ্যে প্রায়ই বচসার সৃষ্টি হত।

আকাশা পরিচিতি পান আস্থা গিলের হিট গান '‌নাগিন’‌–এর জন্য। এছাড়াও আকাশার কন্ঠে হিট হয়েছে, '‌খিচ মেরি ফটো’‌, '‌অ্যাইঠে আ’‌ (‌ভারত)‌, '‌দিল না জানেয়া’‌ (‌গুড নিউজ)‌, '‌ঠগ রাঞ্ঝা’‌, '‌নাইয়ো’‌, '‌ইয়াদ না আনা’‌, সহ অনেক গান গেয়েছেন। আকাশার গান এক নিমিষের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে।

আকাশা চলে যাওয়ার পর এখন বিগ বসের বাড়িতে রয়েছেন বিশাল কোটিয়ান, করণ কুন্দ্রা, রাজীব আদাতিয়া, তেজস্বী প্রকাশ, সিম্বা নাগপাল, মায়েশা আইয়ার, ইশান সেহগাল, উমর রিয়াজ, শমিতা শেট্টি, প্রতীক সহজেপাল, আফসানা খান ও জয় ভানুশালী। ইতিমধ্যে এই রিয়্যালিটি শো থেকে চলে গিয়েছেন সাহিল শ্রফ, বিধি পাণ্ডিয়া ও ডোনাল বিস্ত। এখনও ১০৫ দিন ধরে এই শোটি চলবে তারপর ফাইনাল পর্ব অনুষ্ঠিত হবে।

শনিবার উইকেন্ড কা ওয়ারে সলমন খানের ক্ষোভের শিকার হন শমিতা শেট্টি। প্রসঙ্গত, সলমন খানের সঙ্গে বিগ বসের প্রতিযোগীদের বাকবিতন্ডা এই প্রথম নয়। এবারও ব্যতিক্রম হল না। চলতি সিজনে সকলের ফোকাশে রয়েছেন শমিতা শেট্টি। তাঁর ব্যবহারে রীতিমত ক্ষুব্ধ সলমন খান বিগ বস ওটিটি থেকে সোজা বিগ বস ১৫–এর ঘরে ঢোকার সুযোগ পেয়েছেন শমিতা। প্রথম থেকেই শমিতাকে দেখা গিয়েছে তিনি নাক-উঁচু স্বভাবের। তার কথাবাত্রা সকলের সঙ্গে মানিয়ে নেওয়ার মধ্যে একাধিক অভিযোগ সামনে উঠে আসে। যা নিয়ে ঘরে অনেকেই রীতিমতো বিরক্ত। শমিতার এই স্বভাব নিয়েই সলমন খানের রোষের মুখে পড়তে হয় অভিনেত্রীকে। সলমন খান জানান তাঁর শমিতার সঙ্গে খুব একটা কথা বলার ইচ্ছে নেই। তিনি চাইলে গোটা এপিসোড মুখ বন্ধ করেই কাটিয়ে দিতে পারেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+