Subhashree Ganguly: রাজ-শুভশ্রীর কোলে আসছে দ্বিতীয় সন্তান! সোশ্যাল মিডিয়াতে শুভেচ্ছার বন্যা
Subhashree Ganguly:ফের মা হচ্ছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। আর সেই সুখবর সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন খোদ অভিনেত্রী। সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট! আর তাতেই ইঙ্গিত স্পষ্ট।
আর এরপরেই শুভেচ্ছার বন্যা অভিনেত্রীকে। দ্বিতীয় সন্তান ( Subhashree Ganguly Pregnancy) আসার খবরে আপ্লুত রাজও। লকডাউনের সময় অর্থাৎ ২০২০ সালের শেষের দিন রাজ-শুভশ্রীর কোলে ইউভান আসে।

তিন বছর পর ফের অভিনেত্রীর কোলে আসতে দ্বিতীয় সন্তান। খবরের সত্যতা ইতিমধ্যে স্বীকার করে নিয়েছেন শুভশ্রী। একই সঙ্গে সবাইকে ধন্যবাদও জানিয়েছেন তিনি। দ্বিতীয় সন্তান আসার খুশি দম্পতি।
সোশ্যাল মিডিয়াতে অভিনেত্রী একটি ইউভানের ( Subhashree Ganguly Pregnancy) ছবি পোস্ট করে লিখছেন, ইউভান এ বার বড় দাদায় উত্তীর্ণ হল! এমনকি ইউভানের পরণে সাদা টি-শার্টেই রয়েছে ইঞ্জিন। লেখা বড় দাদা!
অভিনেত্রী পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ২০১৮ সালের মে মাসে। নানা ঝড় সামলে একেবারে ধুমধাম করে বিয়ে হয় দুজনের। এরপর করোনার সময় প্রথম সন্তান আসার কথা ঘোষণা করেন শুভশ্রী। সেই সময় রাজের করোনা হয়।
এমনকি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয় পরিচালকের বাবারও। খারাপ সময় ইউভান আসে তাঁদের মধ্যে। তাঁকে ঘিরেই অভিনেত্রীর সংসার। মাঝে মধ্যেই ইউভানের নানা দুষ্টুমির ছবি কিংবা ভিডিও শেয়ার করেন শুভশ্রী। তবে বেশ কিছুদিন আগে একটি সাক্ষাৎকারে দ্বিতীয়বারের জন্যে মা হওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন তিনি।
কিন্তু বিষয়টি যে এত তাড়াতাড়ি ঘটে যাবে তা বোধহয় আন্দাজ করতে পারেননি অভিনেত্রী। তবে সুন্দর এই মুহূর্তকে উপভোগ করতে চান তিনি।
-
সরস পোস্টে ভোটারদের নির্ভয়ে ভোটদানের ডাক কমিশনের, হুঁশিয়ারি দুষ্কৃতীদের, তৈরি বিতর্কও -
কয়লা পাচার মামলায় এবার আইপ্যাকের ডিরেক্টর ভিনেশকে গ্রেফতার করল ইডি -
লোকসভা আসন ৮৫০ করার প্রস্তাব কেন্দ্রের, ২০২৯ থেকে কার্যকর! -
নয়ডা শ্রমিক বিক্ষোভে পাকিস্তানি যোগ! সুপরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ, গ্রেফতার ৩৫০ -
বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে নীতীশ কুমারের ইস্তফা, এক যুগের অবসান -
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ফের নতুন দফায় আলোচনার প্রস্তুতি, বৈঠক হতে পারে এই সপ্তাহেই -
নয়ডায় নতুন করে শ্রমিক বিক্ষোভ, ফের পুলিশের সঙ্গে সংঘর্ষের পরিস্থিতি -
হরমুজ থেকে দ্বিপাক্ষিক সম্পর্ক! মোদী-ট্রাম্পের ফোনে দীর্ঘ আলোচনা, বড় চুক্তির ইঙ্গিত -
বেছে বেছে তৃণমূল নেতাদের গাড়ি তল্লাশি ও চক্রান্তের অভিযোগ, কমিশনে নালিশ ঘাসফুল শিবিরের -
বাংলার ভোটে প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, সবচেয়ে বেশি কোন জেলায়? -
মধ্যপ্রাচ্য সহ বিশ্বজুড়ে সঙ্কটের মাঝেও এগোচ্ছে ভারতের অর্থনীতি, জিডিপি বৃদ্ধিতে ইতিবাচকতার পূর্বাভাস আইএমএফের










Click it and Unblock the Notifications