বাগদান সারলেও কেন বিয়ের পিঁড়িতে বসবেন না নুসরত ফারিয়া, তা জানালেন নিজেই

বাগদান সারলেও কেন বিয়ের পিঁড়িতে বসবেন না নুসরত ফারিয়া, তা জানালেন নিজেই

এপার বাংলা থেকে ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী হলেন নুসরত ফারিয়া। ওপার বাংলার অনেক জনপ্রিয় সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিলেন নুসরত ফারিয়া। তবে এপার বাংলাতেও কিন্তু তার নাম যথেষ্ট। অঙ্কুশ থেকে যশেরের সঙ্গে অভিনয় করতে দেখা গেছে এই বাংলাদেশি অভিনেত্রীকে। বর্তমানে ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় রয়েছেন নুসরত। তার বিয়ে হওয়ার কথা ছিল খুব শীঘ্রই। তবে হঠাৎই বিয়ে না করার মতন সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী, কিন্তু কেন?

কবে বাগদান সেরেছিলেন অভিনেত্রী

কবে বাগদান সেরেছিলেন অভিনেত্রী

সালটা ছিল ২০২০, ২১ মার্চ রনি রিয়াদ রশিদের সঙ্গে বাগদান সেরে ফেলেছিলেন ওপার বাংলার অভিনেত্রী নুসরত। রনি রিয়াদ রশিদ টেলিকমিউনিকেশন সংস্থার বড় পদের আধিকারিকের দায়িত্বে রয়েছেন। বাংলাদেশের প্রাক্তন সেনাপ্রধানের ছেলেও তিনি। বাগদানের কথা ভেবেই অভিনেত্রী জানিয়েছিলেন ২০২২ সালের ডিসেম্বর মাসে তিনি বিয়ের পিঁড়িতে বসবেন।

 কী জানালেন অভিনেত্রী

কী জানালেন অভিনেত্রী


দু'বছর ঘুরে গেলেও বিয়ে নিয়ে কোন কিছুই বলতে শোনা যায়নি রনি বা নুসরতকে। এক সংবাদ মাধ্যমের কাছে অভিনেত্রী জানিয়েছেন, তাদের বিয়ে হচ্ছে না। তারা বিয়ে করবেন না। আমাদের কোনও সমস্যা নেই। কোন দন্দ্বেও নেই তাদের। তবে এই বিয়েটা আমরা করব না। তিনি এও জানান, ইন্ডাস্ট্রিতে না হয় একটা নায়িকা সিঙ্গেল থাকুক। তিনি বলেন, কোন কাজ হুজুকের বসে কখনোই করা ঠিক নয়। দীর্ঘ সময় তাহলে ভোগান্তি পোয়াতে হতে পারে। যেটা করার সেটাই আমরা করছি। আমার মনে হয় বন্ধুত্বের সম্পর্কই স্থায়ী হওয়া ভালো।

 তাহলে কী বিয়ে করবেন না নুসরত

তাহলে কী বিয়ে করবেন না নুসরত

অনেকের মতেই তাহলে কি আর কোনদিনও বিয়ের পিঁড়িতে বসবেন না নুসরত ফারিয়া। সে তখন তিনি জানান, একসময় না একসময় বিয়ে করতেই হবে। তবে , তখন সেটা দেখা যাবে। এনিয়ে এখনই মাথায় কোন বাড়তি চাপ নেব না। তিনি জানান, আশেপাশে অনেক বিবাহ বিচ্ছেদের খবর আমার কানে আসে, যা আমার ভয় লাগে। বিয়ের পর বিবাহ বিচ্ছেদ নিয়ে যথেষ্ট ভয় থাকতে হতে পারে। কারণ আমাদের পরিবার থেকে আত্মীয়-স্বজনের মধ্যে কারোরই বিবাহ বিচ্ছেদের বিষয়টি নেই। এটির জন্য আমার মানসিক পরিস্থিতি ক্রমশ খারাপ হতে পারে। তাই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। যদিও এবিষয়ে রনির সঙ্গে পুরোপুরি কথা বলেই তিনি এমন সিদ্ধান্তে এসেছেন।

কোন সিনেমার শুটিং সারলেন নুসরত

কোন সিনেমার শুটিং সারলেন নুসরত

নভেম্বর মাসে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগদান করেছিলেন নুসরত। বিবাহ অভিযান ২ সিনেমার শুটিংও সেরেছেন। অভিনেত্রী বর্তমানে কাজেই মনোনিবেশ করতে চান বলেই জানান তিনি।

ছবি সৌ:ইনস্টাগ্রাম

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+