ধারাবাহিক ছাড়লেন ‘রাঙামতি তিরন্দাজ’-এর নায়িকা! জনপ্রিয় চরিত্রে আর দেখা যাবে না অভিনেত্রীকে
অসুস্থতার কারণে ধারাবাহিক ছাড়ছেন অভিনেত্রী! শারীরিক অসুস্থার জেরে শুটিংয়ে আসতে পারছেন না জনপ্রিয় ধারাবাহিক 'রাঙামতী তিরন্দাজ'-এর অন্যতম অভিনেত্রী। গত পাঁচ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। অসুস্থতা এমন পর্যায়ে পৌঁছেছে যে শুটিং থেকে সরে যেতে হবে তাঁকে।
এইমুহূর্তে 'রাঙামতি তীরন্দাজ' ধারাবাহিকে অন্যতম চরিত্র বৃন্দা ভূমিকায় অভিনয় করছেন মধুরিমা চক্রবর্তী। এই ধারাবাহিকে খল নায়িকার চরিত্রে অভিনয় করে অল্পদিনের মধ্যেই দর্শকের মন জয় করেছেন এই অভিনেত্রী। জানা যায়, শুটিং ফ্লোরেই হঠাত অসুস্থ হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি তাঁকে দক্ষিণ কলকাতার এক হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। হাসপাতাল সূত্রে খবর, জরায়ুর সমস্যায় ভুগছেন মধুরিমা।

অভিনেত্রী মধুরিমার কথায়, 'আগের চেয়ে এখন অনেকটাই ভালো আছি। কিন্তু অসুস্থতার কারণে অনেক রক্তক্ষরণ হয়েছে। তাই একটু দুর্বল লাগছে। আরও কয়েকদিন আমাকে হাসপাতালে থাকতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা'।
অভিনেত্রীর এমন অসুস্থতার জেরে শুটিংয়ে যেতে পারছেন না তিনি। তাঁকে ধারাবাহিকে দেখতে না পেয়ে মিস করছেন দর্শকবৃন্দ। কিন্তু চিকিৎসকের পরামর্শ মেনে আপাতত বিশ্রামে থাকতে হবে তাঁকে। তাই আর 'রাঙামতি তীরন্দাজ' ধারাবাহিকে বৃন্দার চরিত্রে অভিনয় করতে পারবেন না তিনি। তাহলে এবার থেকে কাকে দেখা যাবে বৃন্দার চরিত্রে? তা জানতে কৌতূহলী দর্শকবৃন্দ।
এতদিন জনপ্রিয় হয়ে ওঠা এই চরিত্রে নতুন কাউকে মেনে নেওয়া দর্শকের পক্ষেও কঠিন হবে। কিন্তু পরিস্থিতিই এমন হয়েছে যে এছাড়া আর কোনও উপায় নেই। তবে, এই ধারাবাহিক না হলেও অন্য ধারাবাহিকে মধুরিমার অভিনয় দেখার জন্য উদগ্রীব হয়ে রয়েছেন দর্শক। মধুরিমা দ্রুত সুস্থ হয়ে উঠুক, এখন এটাই কামনা দর্শকবৃন্দের।
-
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
ইরান নিয়ে ডোনাল্ড ট্রাম্পের নতুন ঘোষণা, কী ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
২৯৪ আসনেই প্রার্থী ঘোষণা করল কংগ্রেস, শ্রীরামপুরে লড়ছেন শুভঙ্কর সরকার -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার -
ইরান যুদ্ধের মাঝেই ফের জ্বালানি ও বিদ্যুৎ নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন নরেন্দ্র মোদী, কী নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী? -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ












Click it and Unblock the Notifications