রোহিত সেনের ইমেজ ছেড়ে নতুন লুকে ধরা দিলেন টোটা, শীঘ্রই অ্যাকশন সিরিজে দেখা যাবে তাঁকে
রোহিত সেনের ইমেজ ছেড়ে নতুন লুকে ধরা দিলেন টোটা, শীঘ্রই অ্যাকশন সিরিজে দেখা যাবে তাঁকে
একসময় সিনেমার পর্দা কাঁপাতে দেখা গিয়েছে তাঁকে। হট ফিগারে আগাগোড়া তরুণীদের মনে ঝড় তুলেছেন তিনি। শ্রীময়ীর মাধ্যমে মধ্য বয়সী পুরুষের ভূমিকা দেখা গিয়েছে তাঁকে। এবার হিন্দি ওয়েব সিরিজে দেখতে পাওয়া যেতে চলেছে। এতখনে বোঝা গিয়েছে যে তিনি আর কেউ নন, শ্রীময়ীর প্রিয় রোহিত সেন ওরফে টোটা রায়চৌধুরী। এই বয়সেও এককথায় ক্লিন বোল্ড করে দিয়েছেন আচ্ছা বাঘা বাঘা ইয়ং নায়কদের। এমনকি ফিগারের দিক থেকেও কোনও অংশে কম জাননা তিনি, সে পরচয় দর্শকরা আগেই পেয়েছেন। কিন্তু এবার বাংলা ছেড়ে সোজা মুম্বইতে পারি জমালেন টোটা। কিন্তু কেন? সেটাই তো সারপ্রাইজ।
রোহিতের প্রেমে মন মজেছে
শ্রীময়ী সিরিয়ালে রহিত সেন এর মৃত্যুর পর শেষ হয়ে গিয়েছে সিরিয়ালটি। কিন্তু এই চরিত্রের প্রেমে মন মজেছে প্রাপ্ত বয়স্ক থেকে শুরুকরে টিনএজারদেরও। সকলের প্রিয় রোহিত আঙ্কেল সিরিয়ালে মৃত্যু বরণ করার পর রীতিমত শ্রাদ্ধানুষ্ঠান করতে দেখা গিয়েছে তাঁর ফ্যানেদের। কিন্তু সিরিয়াল শেষ হয়ে গেলেও তারপরের দিন থেকেই শরীর ফিট রাখতে নিজেকে প্রস্তুত করেছেন টোটা রায়চৌধুরী। গত বছরের শেষ থেকেই বন্দুক হাতে ট্রেনিং করতে নেমে পড়েছেন তিনি।
ওয়েব সিরিজে অ্যাকশন হিরো
হিন্দি ওয়েব সিরিজ এর কাজ শুরু হবে চলতি বছরেই। আর তাই নিজেকে সম্পূর্ণরূপে অন্য ভাবে গড়ে তুলতে চেয়েছেন টোটা। সোশ্যাল মিডিয়ায় নিজের সেই ছবি সোমবার পোস্ট করেছেন অভিনেতা। নিয়মিত হাঁটাহাঁটি, ক্যালিসথেনিক্স ও যোগ ব্যায়ামের মাধ্যমে মাত্র ১৮ দিনে আড়াই কেজি ওজন কমিয়েছেন। এর আগে কাহানি-২ তে বিদ্যা বালানের ছবিতে ডেবিউ করতে দেখা গিয়েছিল টোটা রায়চৌধুরীকে। কিন্তু ওয়েব সিরিজে এই প্রথম দেখতে পাওয়া যাবে তাঁকে।

টোটার ফিটনেস সিক্রেট
বছর বয়সের কোটায় পৌঁছেও টলিপাড়ার নতুন অভিনেতাদের ফিটনেসে টেক্কা দিতে পারেন টোটা রায়চৌধুরী। বলিউডের ওয়েব সিরিজে যে সুযোগ তিনি পেয়েছেন, তাকে খুব ভালোভাবে কাজে লাগাতে উঠেপড়ে লেগেছেন অভিনেতা। কিন্তু মাত্র ১৮ দিনে আড়াই কেজি ওজন কমিয়ে ফেলা কথার কথা নয়। ওজন কমানোর জন্য শারীরিক কসরতকেই হাতিয়ার করেছেন অভিনেতা। পরিমিত ডায়েট থাকলেও মাছে-ভাতে বাঙালির মত পর্যাপ্ত খাবার তিনি খান।
আপকামিং প্রজেক্ট
সৃজিত মুখার্জীর ফেলুদা সিরিজে বেশ ভালো মানিয়েছে তাঁকে, এই কথা মেনে নিয়েছেন দর্শকরাও। এর পরে শ্রীময়ীর সাফল্য। এখন পর পর বেশ কিছু বিগ প্রজেক্ট হাতে আছে টোটার। বলিউডে করণ জোহরের ছবি, আর নতুন ওয়েব সিরিজের কাজ নিয়ে এই মুহূর্তে ব্যস্ত রয়েছেন তিনি। অ্যাকশনধর্মী হিন্দি ওয়েব সিরিজে অভিনয় করতে চলেছেন টোটা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications