Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

নতুন ধারাবাহিক নিয়ে ফিরছেন ছোট পর্দার দুর্ধর্ষ খল নায়ক, জনপ্রিয় এই অভিনেতাকে চেনেন?

বাংলা সিনেমা এবং সিরিয়ালের জগতে এমন অনেক অভিনেতা অভিনেত্রী আছেন, যারা প্রধান চরিত্র না হলেও পার্শ্ব চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে স্থায়ী জায়গা করে নিয়েছেন। তবে নায়ক নায়িকার পাশাপাশি যে কোন ধারাবাহিকে সবার আগে নজর থাকে খল চরিত্রের ওপর। তাই সিরিয়ালের দুনিয়ায় খলনায়ক বা খলনায়িকার জনপ্রিয়তা নেহাত কিছু কম নয়।

তিনি বাংলা টলিউড ইন্ডাস্ট্রির এক অত্যন্ত পরিচিত মুখ। বিগত ৩০ বছরেরও বেশি সময় ধরে দর্শকদের তাঁর অভিনয়ের মাধ্যমে মনোরঞ্জন করে চলেছেন। আগে বড় পর্দায় দেখা গেলেও এখন ছোট পর্দাতেও তিনি অভিনয় করছেন নিয়মিতভাবে। আর এক্ষেত্রে তাঁর অভিনয় দক্ষতা নিয়ে কোনও কথা বলার জায়গা রাখে না।

actor bharat kaul

ছবি সৌজন্য- Bharat Kaul/ফেসবুক

কথা হচ্ছে অভিনেতা ভারত কলকে নিয়ে। দীর্ঘ কয়েক দশক ধরে বড় এবং ছোট পর্দায় অভিনয়ের দাপট দেখিয়ে যাচ্ছেন এই অভিনেতা। যে কোনও চরিত্রে তার অভিনয় এককথায় নজর কেড়ে নেয় দর্শকদের। একাধিক হিট সিনেমা রয়েছে তার ঝুলিতে। শ্বশুরবাড়ি জিন্দাবাদ, পাগলু টু, জোশ, বলোনা তুমি আমার, এম এল এ ফাটাকেষ্টর মতো সুপারহিট সিনেমায় অভিনয় করেছেন তিনি।

আবার অন্যদিকে একের পর এক হিট সিরিয়ালে নিজের অভিনয়ে দক্ষতা দেখিয়েছেন অভিনেতা ভরত কল। পুন্যি পুকুর, শ্রীময়ী, জামাই রাজার মতো হিট সিরিয়ালে অভিনয় করতে দেখা গেছে তাঁকে। সম্প্রতি ভরত কলকে দেখা যাচ্ছিল আরও একটি হিট সিরিয়াল গীতা এলএলবিতে একটি নেগেটিভ চরিত্রে। তবে আবার নাকি দুর্ধর্ষ একটি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। চলতি সপ্তাহে শুরু হয়েছে সিরিয়াল পরশুরাম, আর সেখানেই অভিনয় করতে চলেছেন ভরত কল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+