শোলাঙ্কির মুকুটে জুড়ল নয়া পালক! নতুন অধ্যায় শুরু হল অভিনেত্রীর

টলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন শোলাঙ্কি রায়। ছোটপর্দা থেকে বড়পর্দা দাপিয়ে কাজ করেছেন এই অভিনেত্রী। জনপ্রিয় ধারাবাহিক 'ইচ্ছেনদী'র মেঘলা থেকে 'গাঁটছড়া'র খড়ি, সব চরিত্রেই দর্শকের মনে দাগ কেটেছেন শোলাঙ্কি। এবার এক অন্য ভূমিকায় দর্শকের সামনে আসতে চলেছেন অভিনেত্রী।

শোলাঙ্কি শুধু ছোটপর্দাতেই সীমাবদ্ধ থাকেননি। বড়পর্দাতেও বেশ জনপ্রিয় শোলাঙ্কি রায়। অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত 'বাবা বেবি ও' সিনেমায় তাঁর অভিনয় দর্শককে মুগ্ধ করেছে। তারপর অরিত্র সেনের পরিচালিত ছবি 'শহরের উষ্ণতম দিনে' সিনেমাতেও দক্ষ অভিনেত্রী হিসাবে নিজেকে প্রমাণ করেছেন শোলাঙ্কি।

Solanki Roy

ছোটপর্দা এবং বড়পর্দায় যেমন সফলতা এসেছে তেমনই ওয়েব সিরিজেও সফল হয়েছেন এই অভিনেত্রী। 'মন্টু পাইলট', 'বিষহরি'-র মতো একাধিক ওয়েব সিরিজে নজর কেড়েছেন শোলাঙ্কি। এবার এক নতুন মাধ্যমে আত্মপ্রকাশ করতে চলেছেন এই অভিনেত্রী। বড়পর্দা, ছোটপর্দা ছেড়ে এবার স্বল্পদৈর্ঘ্যের ছবিতে পা রাখছেন শোলাঙ্কি রায়।

স্বল্পদৈর্ঘ্যের ছবিতে শোলাঙ্কির সঙ্গে জুটি বাঁধতে চলেছেন অভিনেতা সৌম্য মুখোপাধ্যায়। যার সঙ্গে প্রায়শই শোলাঙ্কির প্রেমের গুঞ্জন শোনা যায়। তাঁরাই এবার অনস্ক্রিন জুটি বাঁধতে চলেছেন। কিংবদন্তি লেখক নারায়ণ দেবনাথের ছোটগল্প 'রেকর্ড'-এর উপর ভিত্তি করে তৈরি হচ্ছে এই শর্টফিল্মটি। ইতিমধ্যেই ছবির শুটিং শুরু হয়ে গিয়েছে। আর তা নিয়ে দর্শকদের প্রত্যাশা তুঙ্গে।

নতুন এই প্রজেক্টটি শুধু শোলাঙ্কির জন্য গুরুত্বপূর্ণ নয়। বরং, দর্শকের জন্যও এটি একটি নতুন অভিজ্ঞতা হতে চলেছে। এবার এই নতুন মাধ্যমে শোলাঙ্কির অভিনয় কতটা দর্শকের মন জয় করতে এখন সেটাই দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+