Threads App: টুইটারকে চ্যালেঞ্জ জানিয়ে হাজির থ্রেডস, কীভাবে খুলবেন অ্যাকাউন্ট? জেনে নিন বিস্তারিত
Threads App: টুইটারকে চ্যালেঞ্জ জানিয়ে বাজারে হাজির আরেক সোশ্যাল মিডিয়া অ্যাপ থ্রেডস। অ্যাপ বাজারে এনেই টুইট করে গোটা বিশ্বকে চমকে দিয়েছেন ফেসবুক সিইও মার্ক জুকেরবার্গ। ১১ বছর পর টুইট করেছেন তিনি। থ্রেডস অ্যাপের আনার খবর ঘোষণা করেছেন।
টুইটারের মতোই অনেকটা মার্ক জুকেরবার্গের সংস্থার তৈরি করা এই নতুন সোশ্যাল মিডিয়া অ্যাপ থ্রেডস। ফ্রি-তেই ডাউনলোড করা যাচ্ছে এটি। গুগল প্লেস্টোর থেকে যেমন একাধিক অ্যাপ ডাউনলোড করা যায়। সেরকমই থ্রেডস অ্যাপও ডাউনলোড করা যাবে। ১০০টির বেশি দেশে ফ্রি-তে ডাউনলোড করা যাবে এই অ্যাপটি।

টুইটারের মতোই দেখতে এই অ্যাপটি। একেবারে টুইটারের মতোই এখানে গ্রাহকরা ছোট ছোট মেসেজ করতে পারবেন। অন্যের মেসেজ লাইক-শেয়ার এবং কমেন্ট করা যাবে। ইতিমধ্যেই বিশ্বের একাধিক রিভিউ আসতে শুরু করে দিয়েছে। ইনস্টাগ্রামের সিইও আদম মোসেরি জানিয়েছেন, এটা অনেকটা টুইট করার মতোই।
টুইটারের মতোই থ্রেডসে থাকা যেকোনও অ্যাকাউন্টকে ফলো করা যাবে। অবশ্যই তার আগে থেকে থ্রেডসে অ্যাকাউন্ট থাকতে হবে। তবে টুইটারের থেকে একটু আলাদা ফিচার হল, কোনও মেসেজ সে দেখতে পাবেন সেটা ঠিক করে দিতে পারেন মেসেজকারী। অর্থাৎ আপনি থ্রেডসে মেসেজ করতেই যে গোটা বিশ্বের মানুষ দেখতে পাবে এমন নয়। কাদের আপনি মেসেজডি বা পোস্টটি দেখাতে চান তা তৈরি করার সুযোগ রয়েছে থ্রেডসে।
ফিচারের দিক থেকে থ্রেডসের সঙ্গে টুইটার বা ইনস্টাগ্রামের তেমন কোনও পার্থক্য নেই। ফলো, আনফলো, রেস্ট্রিক্ট, ব্লক, প্রোফাইল সব অপশনই রয়েছে এতে। মেসেজের নীচে থাকা তিনটি ডটের মধ্যেই এই অপসন গুলো দেওয়া থাকবে থ্রেডসে। ইনস্টাগ্রামে কাউকে ব্লক করলে সে থ্রেডসেও ব্লক হয়ে যাবে। এই অ্যাপে এআই জেনারেটেড মেসেজ অপসনও রয়েছে।

কীভাবে খুলবেন থ্রেডসে অ্যাকাউন্ট?
থ্রেডসে অ্যাকাউন্ট খুলতে গেলে কতগুলি ধাপ মেনে চলতে হবে
১. থ্রেডসে অ্যাকাউন্ট খুলতে গেলে ইনস্টাগ্রামে আগে অ্যাকাউন্ট থাকতে হবে। যেহেতু ইনস্টাগ্রাম ভিত্তিক এই অ্যাপ সেকারণে থ্রেডসে অ্যাকাউন্ট খোলার প্রথম শর্তই হল ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খোলা। অ্যাকাউন্ট খুলতে ২ ধাপে অথেন্টিকেশন করতে হবে। যদি সেটা করতে না চান তাহলে অ্যাপে কুইট অ্যান্ড স্ট্রিমলাইনস সেটআপ থাকবে। সেখানে সরাসরি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডাউনলোড করার অপশন থাকবে।
২. দ্বিতীয় ধাপে এডিট ইওর অপশন থাকবে। সেখানে প্রোফাইল পিকচারের অপশন রয়েছে। নিজের পছন্দ মতো ছবি দিতে পারবেন। আবার সরাসরি ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে ছবি পছন্দ করতে পারেন। তারপরে নিজের একটা ছোট্ট বায়ো দিতে হবে সেখানে সেই সঙ্গে ইন্টারলিঙ্কও করতে হবে।
৩. তৃতীয় ধাপে রয়েছে সেখানে পাবলিক অর প্রাইভেট দুটো অপশন রয়েছে। কোন বিভাগে আপনার অ্যাকাউন্ট থাকবে সেটা বেছে নিতে হবে। ইনস্টাগ্রাম এবং ফেসবুকের মতোই পাবলিক অর প্রাইভেট দুটো অপশন থাকবে।
৪. চতুর্থ ধাপে রয়েছে পোস্টি। সেটিংয়ের কাজ শেষ হয়ে গেলে থ্রেডসে মেসেজ পোস্ট করতে পারবেন। ৫০০ ক্যারেক্টার থাকতে হবে সেই মেসেজে। তারসঙ্গে লিঙ্ক, ভিডিও, ফটোগ্রাফ থাকতে পারে। তবে ভিডিওর সময় ৫ মিনিটের বেশি রাখা যাবে না।
এই কয়েকটি ধাপ পূরণ করতে পারলেই থ্রেডসে অনায়াসে থ্রেডসে কাজ করা যাবে।
-
নজিরবিহীন ঘটনা! সিইসি জ্ঞানেশ কুমারকে হঠাতে ইমপিচমেন্ট মোশন আনছে বিরোধীরা -
'সুপ্রিম কোর্টে গিয়েছেন যখন…'! জ্ঞানেশের মন্তব্যে ক্ষোভ, পাল্টা জবাব দিলেন চন্দ্রিমা, কী বললেন? -
রাষ্ট্রপতির সফরে প্রোটোকল লঙ্ঘনের অভিযোগ, কেন্দ্রের কাছে বিস্তারিত নথি-সহ রিপোর্ট দিল রাজ্য -
'ভুল করলে কাউকে ছাড়া হবে না'! প্রশাসনিক বৈঠকে ডিজি বিনীত গোয়েল-সহ আধিকারিকদের সতর্ক করলেন জ্ঞানেশ -
ভোট ঘিরে কমিশনের সঙ্গে বৈঠক! SIR ইস্যুতে ক্ষোভ বামেদের, কী কী অভিযোগ ও দাবি তুলল বিরোধীরা? -
পশ্চিম এশিয়ার সংঘাতের প্রভাব, বিকল্প উৎসে তেল খুঁজতে সক্রিয় ভারত -
বিহারে ব্যর্থতার পর বাংলায় নজর তেজপ্রতাপের, বিধানসভা ভোটে লড়াইয়ের ঘোষণা -
মানবিকতার নজির শ্রীলঙ্কার, উদ্ধার হওয়া ইরানি নাবিকদের এক মাসের বিনামূল্যে ভিসা -
গ্যাস সংকটে তৎপর সরকার! পরিস্থিতি সামাল দিতে বড় পদক্ষেপ কেন্দ্রের, দেশজুড়ে জারি 'জরুরি' আইন -
ট্রাম্পের যুদ্ধ শেষের ইঙ্গিতেই চাঙ্গা শেয়ারবাজার! সেনসেক্সে বড় উত্থান, কমে গেল তেলের দাম -
মোদী কলকাতায় আসার আগেই চূড়ান্ত হবে বিজেপির প্রার্থী তালিকা? ১২ মার্চ গুরুত্বপূর্ণ বৈঠক -
'আমাকে বলছেন ডোন্ট শাউট'! জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকের পর কী বললেন তৃণমূলের চন্দ্রিমা ভট্টাচার্য?












Click it and Unblock the Notifications