Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

গগনযান মিশনের আগে হবে পরীক্ষামূলক ফ্লাইট টেস্ট মিশন, ছবি প্রকাশ ইসরোর

গগনযান মিশনের আরও একধাপ এগলো ইসরো। চন্দ্রাভিযান, সূর্যাভিযানের পরে এবার লক্ষ্য মহাকাশ। ভারতের মহাকাশ বিজ্ঞানের নতুন দিগন্ত খুলে যাবে এই অভিযানে। তার আগে আরও একটি প্রস্তুতি নিল ইসরো। মনুষ্যবিহীন ফ্লাইট পরীক্ষা হবে। সেজন্য চূড়ান্ত প্রস্তুতি নিয়েছেন বিজ্ঞানীরা।

গগনযান মিশন ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার আরও বড় কারণ, এবার মহাকাশে মানুষ পাঠাবে ভারতবর্ষ। ইসরো সেজন্য প্রস্তুতিও নিয়ে ফেলেছে। চার জন নভোশ্চরকে ইসরো বাছাই করেছে। তাদের প্রশিক্ষণপর্ব চলছে। তার আগে ইসরো মানুষবিহীন একটি ফ্লাইট পরীক্ষা করতে চাইছে৷ তারই তোড়জোড় চলছে।

গগনযান মিশনের আগে হবে পরীক্ষামূলক ফ্লাইট টেস্ট মিশন, ছবি প্রকাশ ইসরোর

ইসরোর এক্স হ্যান্ডেলে একট বার্তা দেওয়া হয়েছে এই বিষয়ে। কয়েকটি ছবিও প্রকাশ করা হয়েছে। মনুষ্যবিহীন এই যানকে প্রস্তুত করে পাঠানো হবে। চলতি মাসের শেষেই এই পরীক্ষা হতে পারে। ক্রু এস্কেপ সিস্টেমের কর্মক্ষমতা রয়েছে এই ফ্লাইটে। ফ্লাইট টেস্ট ভেহিকল অ্যাবর্ট মিশন- ১ (টিভি-ডি১) এর প্রস্তুতি চলছে। এমনই বার্তা ইসরোর তরফে দেওয়া হয়েছে।

গগনযান অভিযানের আগে এই পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, যাবতীয় পরীক্ষা এইসময়ে ইসরোর বিজ্ঞানীরা করবেন। তার ফলাফলের উপরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। জানা গিয়েছে, শ্রীহরিকোটা থেকেই এই পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হবে। এই পরীক্ষার কোনও নাম দেওয়া হয়নি। এই যান উৎক্ষেপণ করা হবে। ভূপৃষ্ঠ থেকে একটি নির্দিষ্ট উচ্চতায় গিয়ে গগনযানটি আলাদা হবে।

শুধু তাই নয়, এই মিশন শেষে যানটিকে ফিরিয়ে আনা হবে। বঙ্গোপসাগরের কোনো একটি নির্দিষ্ট জায়গায় এটি টাচডাউন করবে। সেটিকে তুলে নিয়ে আসা হবে পরীক্ষাকেন্দ্রে। এজন্য ভারতীয় নৌবাহিনীর জাহাজ উপস্থিত থাকবে। নৌ বাহিনী সেটিকে উদ্ধার করবে।

ভারতীয় মহাকাশ বিজ্ঞানীরা জানিয়েছেন, ক্রু মডিউল সম্পূর্ণ চাপহীন একটি সংস্করণ। সব রকম পরীক্ষার মধ্যে দিয়ে সেটিকে নিয়ে যাওয়া হয়েছে। প্রস্তুত করা হয়েছে। এটি কোনওভাবে মহাকাশে খারাপ হলে, কোনও অংশ বিগড়ে গেলে ঠিক করার ব্যবস্থা থাকছে। মহাকাশেই সেটিকে ঠিক করা যাবে। অত্যাধুনিক সব যন্ত্রপাতি ব্যবহার হয়েছে এখানে।

গগনযান মিশনের মধ্যে চারটি পরীক্ষামূলক মিশন আছে। এই পরীক্ষা তার মধ্যে অন্যতম। মূল মিশনে নভোশ্চরদের ৪০০ কিলোমিটার মহাকাশে ঘোরানো হবে। তারপর তাদের পৃথিবীতে ফিরিয়ে আনা হবে। সেই গবেষণা যাতে সফল হয়, তারই প্রস্তুতি এই পরীক্ষার মধ্যে দিয়ে হচ্ছে৷

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+