Body Heat Smartphone Charging: শরীরের তাপেই চার্জ হবে স্মার্টফোন! যুগান্তকারী প্রযুক্তি লুকিয়ে ভারতেই
Body Heat Smartphone Charging: বদল ঘটছে প্রযুক্তির! যুগের সঙ্গে তাল মিলিয়ে ঘটছে পরিবর্তন। বিশেষ করে স্মার্টফোনের ( Smartphone Charging) জগতে একটা বিপ্লব ঘটেছে। সময়ের সঙ্গে আরও স্মার্ট হয়েছে স্মার্টফোন (Smartphone)।
চার্জারেও ঘটেছে পরিবর্তন। তবে এবার যদি চার্জিং ব্যবস্থাটাই যদি উঠে যায়!!!
একটা বড় অংশের ইউজারদের কাছে চার্জার নিয়ে ঘোরাটা খুবই বিরক্তিকর! কিন্তু না নিলেও যে নয়! রাস্তাঘাটে হঠাত যদি বন্ধ হয়ে যায় দরকারের ফোনটি। তবে এই ধরনের মানুষের জন্যে স্বস্তির খবর। এবার শুধু নাকি স্মার্টফোনটা পকেটে কিংবা হাতের তালুতে রাখলেই চার্জ হবে। ভাবছেন তো এ এমন মকি আজগুবি ব্যাপার! কখনও এমন হতে পারে না বলেও মনে হচ্ছে তো। তবে মোটেই তেমনটা নয়।

এমনটাই আশার কথা শোনাচ্ছেন আইআইটি মান্ডির এক সহযোগী অধ্যাপক অজয় সোনি। এমনই একটি চাঞ্চল্যকর প্রযুক্তি নিয়ে কাজ করছে আইআইটি। আর এই প্রযুক্তি তৈরি হওয়া গরম থেকেই নাকি স্মার্টফোনকে চার্জ করে দিতে সক্ষম হবে। যদিও আইআইটির গবেষকরা ওই মেটিরিয়ালকে নিয়ে এই মুহূর্তে নানা বিধ পরীক্ষানিরীক্ষা চালাচ্ছে। যে বস্তুটিকে নিয়ে আইআইটি এই মুহূর্তে কাজ করছে সেটি একটি থার্মো ইলেকট্রিক। যেটি কিনা তাপ থেকে বিদ্যুৎ তৈরি করতে সক্ষম।
আর এই প্রযুক্তিতে যদি সফলতা চলে আসে তাহলে কার্যত বিপ্লব ঘটবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। শুধু তাই নয়, এই প্রযুক্তির সাহাজ্যে খুব সহজেই ফোন হাতে রেখে কিংবা পকেটে রেখে সহজেই চার্জ করা সম্ভব হবে। ফলে এই পরীক্ষা অনেক কিছুর আশার আলো বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আর এই মাধ্যমে যদি স্মার্টফোন চার্জ হয়ে যায় তাহলে আগামিদিনে পাওয়ার ব্যাঙ্ক কিংবা ইলেকট্রিকের প্রয়োজনীয়তা পড়বে না। শরীরের তৈরি হওয়া তাপের মাধ্যমেই মোবাইল চার্জ হয়ে যাবে। শুধু মোবাইলই নয়, এই প্রযুক্তি যদি সত্যিই আশার আলো কোনও দেখাতে পারে তাহলে ল্যাপটপ, এয়ারবাডস সহ একাধিক ডিভাইস এর মাধ্যমেই চার্জ করা সম্ভব হবে।
তাও আবার কিনা যেখানে দেখানে। তবে পুরোটাই এখন পরীক্ষার পর্যায়ে আছে। পুরোপুরি ভাবে এই প্রযুক্তি কাজ করতে আরও কয়েকটা বছরও লেগে যেতে পারে বলে শঙ্কা গবেষকদের একাংশের।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications