Redmi 12 Launch Date: Redmi 12 Launch Date: ফ্ল্যাগশিপ ডিজাইন সহ Redmi 12, পয়লা অগাস্টে ভারতে আত্মপ্রকাশ
Redmi 12 Launch Date: ভারতের বাজারে সবচেয়ে জনপ্রিয় ফোন শাওমি রেডমি তৈরি আপগ্রেডের জন্য। এই সিরিজে আগামী ১লা অগাস্ট যোগ হতে চলেছে নতুন ভার্সন রেডমি ১২। মোবাইলের জগতে এক নতুন মানদণ্ড তৈরি করবে রেডমি-র এই নতুন ভার্সন। ব্যবহারকারীদের মনে আশা জাগিয়ে ইতিমধ্যে এক সুন্দর ভিডিওর মাধ্যমে টুইটারে শাওমির তরফে তা ঘোষণাও করা হয়েছে।
Seems like @hawkeye, @s_anuj, @SnehaTainwala & @gautmeluv have got something extraordinary coming your way.#XiaomiFans, spot what's coming next and share your screenshots below! pic.twitter.com/llqwxsZ0DP
— Redmi India (@RedmiIndia) July 8, 2023
কী কী থাকতে চলেছে রেডমি ১২-য়
দুর্দান্ত ডিজাইন, ক্রিস্টাল ব্যাক ফ্রেমের সঙ্গে সুপার স্লিক প্রোফাইল - রেডমি ১২-র লুককে করে তুলেছে সুপার প্রিমিয়াম। ডুয়েল ব্য়াক ক্যামেরা, পোর্ট্রেট, নাইট, ৫০ এমপি মোড, টাইম ল্যাপস ইত্যাদি থাকতে চলেছে নতুন ভার্সনে। সঙ্গে সেলফিকে আরও আকর্ষণীয় করে তুলতে থাকছে ৫এমপি ফ্রন্ট ক্যামেরা।
সম্প্রতি থাইল্যান্ডের বাজারে এসেছে রেডমি ১২। সুদৃশ্য ৬.৭৯ ইঞ্চির FHD+ ডিসপ্লে, সঙ্গে ৯০ Hz এর ম্যাক্সিমাম রিফ্রেশ রেট রয়েছে এই ফোনে। মোবাইল ব্যবহারকে অন্য মাত্রা দিয়ে থাইল্যান্ডে সাড়া ফেলে দিয়েছে রেডমি ১২। মোবাইলে গেমিং করতে কিংবা শো দেখতে যাঁরা ভালোবাসেন, তাঁরা নিঃসন্দেহে উৎসাহিত হবেন। ভারতের বাজারেও সম্ভবত একই ফিচার সমৃদ্ধ মোবাইল আসতে চলেছে।
রেডমি ১২-র শক্তিশালী ব্যাটারি
মোবাইল ব্যবহারকারীদের কাছে ব্যাটারি বেশিক্ষণ সার্ভিস দেওয়া ভীষণ গুরুত্বপূর্ণ। একবার নির্দিষ্ট সময় চার্জ দিলে কতটা সময় স্মার্টফোনে চার্জ থাকে সেটিকে অনেকেই ভীষণ গুরুত্ব দেন। এই স্মার্টফোনে 5000mAh ব্যাটারি রয়েছে। ফলে ব্যবহারকারী আশা করতেই পারেন যে রেডমি ১২ সহজেই দৈনন্দিন চাহিদাগুলি অনায়াসে পূরণ করতে পারবে।
যাঁরা দীর্ঘ সময় ধরে ভিডিও স্ট্রিমিং কিংবা সোশ্যাল মিডিয়া ব্রাউজ করেন, তাঁদের অভিজ্ঞতাও ভালো হবে বলে বিশ্লেষকরা আশা করছেন। গ্লোবাল ভ্যারিয়েন্টের মতোই ভারতের জন্য নির্ধারিত রেডমি ১২-য় শক্তিশালী Mediatek Helio G88 প্রসেসর থাকতে চলেছে। সুপারফাস্ট এবং ল্যাগফ্রি পারফরম্যান্স আপনাকে নিরবিচ্ছিন্ন মাল্টিটাস্কিংয়ে এগিয়ে রাখবে।
তবে এখনও পর্যন্ত ফিচার সম্পর্কিত সমস্ত তথ্যই জল্পনার স্তরে রয়েছে। সংস্থার তরফে সরকারিভাবে মুক্তির দিনক্ষণ, দাম ও অন্যান্য তথ্য খুব শীঘ্রই প্রকাশ করা হবে।













Click it and Unblock the Notifications