Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ইউজারদের নিরাপত্তায় বড় বদল! হোয়াটসঅ্যাপে চালু হচ্ছে নতুন সিকিউরিটি ফিচার, এর কাজ কী? জেনে নিন

অনলাইন প্রতারণা বাড়তে থাকার কারণে এবার আরও কড়া পদক্ষেপ নিচ্ছে হোয়াটসঅ্যাপ। মেটার মালিকানাধীন এই মেসেজিং অ্যাপ ইউজারদের সুরক্ষা বাড়ানোর জন্য আনছে একেবারে নতুন এবং উন্নতমানের নিরাপত্তা ব্যবস্থা। নতুন এই ফিচারের নাম হল, 'স্ট্রিক্ট অ্যাকাউন্ট সেটিংস', যা এক ক্লিক করলেই চালু করা যাবে।

হোয়াটসঅ্যাপ সূত্রে জানা গিয়েছে যে, ইতিমধ্যেই এই নতুন সিকিউরিটি ফিচারের রোলআউট শুরু হয়ে গিয়েছে। এর ফলে প্রতারণা, ফেক লিঙ্ক এবং অচেনা নম্বর থেকে হওয়া ঝামেলা অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে।

কী এই নতুন 'স্ট্রিক্ট অ্যাকাউন্ট সেটিংস'?

এটি মূলত একটি ওয়ান-ক্লিক সিকিউরিটি অপশন। একবার অন করলেই একসাথে একাধিক নিরাপত্তা ফিচার আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে চালু হয়ে যাবে।

নতুন ফিচার চালু হলে কী কী সুবিধা পাওয়া যাবে?

  • অচেনা নম্বর থেকে পাঠানো ছবি, ভিডিও অথবা অডিও ফাইল নিজে থেকেই ব্লক হয়ে যাবে।
  • চ্যাটে আসা লিঙ্কের প্রিভিউ অথবা থাম্বনেল আর দেখা যাবে না।
  • অজানা নম্বর থেকে যদি হোয়াটসঅ্যাপ কল আসে তাহলে তা অটো সাইলেন্ট হয়ে যাবে।

এই তিনটি পরিবর্তনের ফলে ফেক লিঙ্ক, ম্যালওয়্যার এবং স্ক্যাম কল থেকে অনেকটাই সুরক্ষা পাওয়া যাবে বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।

কেন এরকম কড়াকড়ি ব্যবস্থা?

বিশ্বেজুড়ে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা প্রচুর। জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে বেড়েছে হ্যাকিং, ফেক মেসেজ এবং অনলাইন প্রতারণার ঘটনাও। লক্ষ লক্ষ ভুয়ো অ্যাকাউন্ট বন্ধও করছে হোয়াটসঅ্যাপ। এবার সেই নিরাপত্তাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতেই তৈরী এই নতুন ফিচার।

হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের দাবি যে, খুব তাড়াতাড়িই এই নতুন সিকিউরিটি সেটিংস সমস্ত ইউজারের জন্য চালু হয়ে যাবে। ফলে ইউজারদের ব্যক্তিগত তথ্য আরও বেশি সুরক্ষিত থাকবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+