চাঁদ থেকে পৃথিবীতে প্রত্যাবর্তন চন্দ্রযান ওরিয়নের, সফল হল কি নাসার আর্টমিস মিশন

চাঁদ থেকে পৃথিবীতে প্রত্যাবর্তন চন্দ্রযান ওরিয়নের, সফল হল কি নাসার আর্টমিস মিশন

চাঁদ থেকে পৃথিবীতে সফল প্রত্যাবর্তন করল চন্দ্রযান ওরিয়ন। নাসা আর্টমিস মিশনে প্রাথমিকভাবে সফল হল। রবিবার নির্ধারিত সময়েই চন্দ্রযান ওরিয়ন প্রশান্ত মহাসাগরে প্ল্যাশডাউন করে। অ্যাপোলো ১৭ মিশনে চাঁদে অবতরণের ঠিক ৫০ বছর পরে আর্টেমিস ওয়ান মিশনের সমাপ্তি হয়। এই মর্মে নাসা পরবর্তী মিশনের ছাড়পত্র পেয়ে গেল বলেই মনে করছেন বিজ্ঞানীরা।

চাঁদ থেকে পৃথিবীতে প্রত্যাবর্তন চন্দ্রযান ওরিয়নের, সফল হল কি নাসার আর্টমিস মিশন

সুনির্দিষ্ট কৌশল মেনে নাসার ওরিয়ন অবতরণ করে পৃথিবীর বুকে। ক্যালিফোর্নিয়ার কাছে উপদ্বীপ অঞ্চলে প্রশান্ত মহাসাগরের উপর তা প্যারাসুট পদ্ধতি প্রয়োগে নেমে আসে। মহাকাশযানটিকে ওই স্থলে সঠিকভাবে স্প্যাশ করতে আগে থেকেই ডিজাইন করা ছিল। সেই মোতাবেক পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে অত্যাধুনিক পদ্ধতি মেনে ওরিয়ন নেমে আসে প্রশান্ত মহাসাগরে।

এই আর্টেমিস ওয়ান মিশনের সাফল্য নাসাকে ভবিষ্যৎ মিশনে এগিয়ে নিয়ে যাবে। আর্টেমিস ওয়ান মিশন অন্যান্য সমস্ত চন্দ্র মিশনের থেকে সম্পূর্ণ আলাদা ছিল। ২৫ দিনের মিশন শেষে ওরিয়ন চাঁদের উপরে প্রায় ১২৭ কিলোমিটার উড়েছিল। তারপর ওরিয়ন পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে ঘণ্টায় ৪০ হাজার কিলোমিটারের বেশি গতিতে। এই গতি শব্দের গতির ৩০ গুণেরও বেশি। ফলে পৃথিবীর বায়ুমণ্ডলে তা অগ্নিদগ্ধ হয়ে যায় এবং তারপর ২০ মিনিট সমুদ্রে নিমজ্জিত থাকে।

আর্টেমিস ওয়ান মিশন মূলত একটি পরীক্ষামূলক মিশন ছিল। ক্যাপসুলটি মানুষকে চাঁদে ফেরার জন্য এবং ভবিষ্যৎ মিশন শুরু করার জন্য বিশ্বাসযোগ্য বলে মনে করা হয়। আর্টেমিস মিশনের এইভাবে নিরাপদে ফিরে আসা থেকেই স্পষ্ট আর্টেমিস টু ও থ্রি মিশনে মানুষকে পাঠিয়ে তাঁদের সঠিকভাবে ফিরিয়ে আনা সম্ভব নাসার পক্ষে। তাই অ্যাপোলো মিশনের মতো মানব অভিযান এবার আর্টেমিস মিশনে শুরু করতে পারে নাসা।

আর্টেমিস ওয়ান মিশনের সাফল্যের পর আর্টেমিস টু মিশনে একজন ক্রু চাঁদের চারপাশে পরিভ্রমণ করে আসবেন। ২০২৪ সাল নাগাদ তিনি ফিরে আসবেন সমস্ত কিছু পর্যবেক্ষণ করে। তারপর আর্টেমিস থ্রি মিশনে একজন মহিলা-সহ মহাকাশচারীদের একটি টিম চাঁদে অবতরণ করবে। ফলে এই আর্টেমিস মিশন শুরু হয়েছে এক বৃহত্তর লক্ষ্য নিয়ে। সেই বৃহত্তর লক্ষ্যপূর্ণ করাই এখন উদ্দেশ্য নাসার।

কোনও মিশনের একটি সিরিজের মধ্যে এটিই প্রথম অভিযান, যেখানে শুধুমাত্র মানুষকে চাঁদে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য নয়, সেখানে বেশিদিন থাকার সম্ভাবনা অন্বেষণ করার জন্য এবং গভীর মহাকাশ অনুসন্ধানের জন্য চাঁদকে লঞ্চ প্যাড হিসেবে ব্যবহার করার জন্য পরিকল্পনা নিয়ে করা হয়েছিল। ওরিয়ন সেই অভিযান সফল করার লক্ষ্যপূরণ করতে চলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+