নাসা আর্টেমিস মুন মিশনের যাত্রা শুরু, ৫০ বছর পর দুয়ার খুলবে চাঁদে মানব অভিযানের
নাসার তৃতীয় প্রচেষ্টা অবশেষে সফল। বুধবার চাঁদের উদ্দেশে পাড়ি দিল নাসার আর্টিমিস ওয়ান মহাকাশ যান। অ্যাপোলো মিশনের অনুরূপ আর্টেমিস মিশন অবশেষে সমস্ত বাধার পাহাড় সরিয়ে যাত্রা শুরু করতে চলেছে মহাকাশে পাড়ি দেওয়ার।
নাসার তৃতীয় প্রচেষ্টা অবশেষে সফল হতে চলেছে। বুধবার চাঁদের উদ্দেশে পাড়ি দিচ্ছে নাসার আর্টিমিস ওয়ান মহাকাশ যান। অ্যাপোলো মিশনের অনুরূপ আর্টেমিস মিশন অবশেষে সমস্ত বাধার পাহাড় সরিয়ে যাত্রা শুরু করতে চলেছে মহাকাশে। এর আগে দুবার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে, দুবার বিলম্বিত হয়েছে প্রাকৃতিক দুর্যোগে। আর ব্যর্থতা নয় এবার সাফল্যের মন্ত্র নিয়ে পাড়ি দিচ্ছে নাসার চন্দ্রযান।

নাসা আর্টেমিস মিশন শুরু করছে চাঁদে মানব অভিযানের উদ্দেশে। ৫০ বছর আগে অ্যাপোলো মিশনে চাঁদে গিয়েছিল নাসা। আবারও সেই উদ্যোগ শুরু হল। চাঁদে যাওয়ার পর মঙ্গলেও শুরু হবে আর্টেমিস মিশন। সেই কারণে এবার আর্টোমিস ওয়ান পাঠানো হচ্ছে চাঁদ ও মহাকাশে জৈব পরীক্ষার উদ্দেশ্যে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার আর্টেমিস মুন মিশন লঞ্চ করছে এদিন। তৃতীয় প্রচেষ্টায় আর্টেমিস মিশন সফল হচ্ছে নাসার।
জ্যোতির্বিজ্ঞানীরা অনেক আশা নিয়ে নাসার চন্দ্রযান আর্টেমিস ওয়ানকে ফ্লোরিডার কেনেডি স্পেস স্টেশনে সংযোগ করছিল। কিন্তু তারপরেই আগাত হেনেছিল হারিকেন নিকোলে। তাতে সামান্য একটু ক্ষতি হয়। তারপর পরীক্ষা-নিরীক্ষা করে দুদিন বিলম্বে ১৬ নভেম্বর মহাকাশে পাড়ি দেওয়ার জন্য ফিক্সড করা হয় আর্টেমিস মিশনকে। ১৪ নভেম্বর মহাকাশে আর্টেমিস ওয়ানের যাত্রা শুরুর কথা ছিল। অবশেষে সেই যাত্রা শুরু হচ্ছে ১৬ নভেম্বর।
বুধবার অর্থাৎ ১৬ নভেম্বর চাঁদে ভ্রমণের জন্য দুই ঘণ্টার লঞ্চ উইন্ডো চলাকালীন আর্টেমিস ওয়ানের উৎক্ষেপণ হবে। এদিন বেলা সাড়ে ১০টা থেকে সেই উইন্ডো খুলে দেওয়া হয়েছে। হাতে রয়েছে দু-ঘণ্টা সময়। এই দু-ঘ্ণ্টার মধ্যে যখন হোক উড়ে যাবে আর্টেমিস ওয়ান। শুরু হবে নয়া ইতিহাস। আবার ৫০ বছর চাঁদে মানব অভিযানের দুয়ার খুলবে নাসার চন্দ্রযান।
স্পেস লঞ্চ সিস্টেম রকেট এবং ওরিয়ন মহাকাশযানের সমন্বিত ফ্লাইটটি কেপ ক্যানাভেরালের লঞ্চ প্যাড ৩৯বি থেকে বুধবার সকালে ১১টা ৩৪ মিনিটে উৎক্ষেপণের আশা করা হচ্ছে বলে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। হারিকেন নিকোলের দাপটে আলগা হয়ে গিয়েছিল ওরিনের লঞ্চ অ্যাবর্ট। তা সফল পরীক্ষার পর প্রকৌশলীরা কয়েক ফুট ডিলামিনেটেড কল্কের বিশ্লেষণ করেন।
গত ৪ নভেম্বর ডেমো মিশনের জন্য প্যাডে স্থানান্তরিত করা হয়েছিল আর্টেমিস ওয়ান রকেট ও ওরিয়ন মহাকাশযান। ভেহিকল অ্যাসেম্বলি বিল্ডিং থেকে প্রায় ৯ ঘণ্টার যাত্রার পর ফ্লোরিডা নাসার কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ প্যাড ৩৯-বিতে পৌঁছয়। ৩২২ ফুট রকেটটি নাসা দ্বারা নির্মিত সবথেকে শক্তিশালী রকেট। ৫০ বছর পর এই ধরনের ফ্লাইট প্রথম যাচ্ছে চাঁদে। চাঁদে অ্যাপোলো নভোচারীরা এই ধরনের ফ্লাইটে শেষবার গিয়েছিল।
গত সেপ্টেম্বরে মার্কিন মহাকাশ সংস্থা আর্টেমিস ওয়ানের উৎক্ষেপণে বাধ সাধে ক্রান্তীয় ঝড় ইয়ান। নাসার আর্টেমিস মিশন তারও আগে প্রবল বাধার মুখে পড়ে। প্রথম দু-বার নাসার আর্টিমিস মিশন যান্ত্রিক গোলযোগের কারণে ধাক্কা খায়। তৃতীয়বারের প্রচেষ্টায় ২৭ সেপ্টেম্বর তা চাঁদের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল। কিন্তু তৃতীয় প্রচেষ্টায় বাধা হয়ে দাঁড়ায় ট্রপিক্যাল ঝড়। চতুর্থবার হারিকেন নিকোলের ধাক্কা সামলে আর্টেমিস ওয়ান চাঁদে পাড়ি দিচ্ছে দুদিন বিলম্বে।












Click it and Unblock the Notifications