মহাবিশ্বের প্রথম ছবি প্রকাশ জেমস ওয়েব টেলিস্কোপের, যুগান্তকারী সূচনা জ্যোতির্বিদ্যায়
মহাবিশ্বের জন্মের অনুসন্ধানে মহাকাশে প্রেরণ করা হয়েছিল জেমস ওয়েব টেলিস্কোপ। সেই টেলিস্কোপ প্রথম ছবি পাঠাল মহাবিশ্বের। এই সাফল্যে জ্যোতির্বিজ্ঞানীরা মনে করছেন, মহাকাশ বিজ্ঞানে বা জ্যোতির্বিদ্যায় যুগান্তকারী উন্মোচন হল।
মহাবিশ্বের জন্মের অনুসন্ধানে মহাকাশে প্রেরণ করা হয়েছিল জেমস ওয়েব টেলিস্কোপ। সেই টেলিস্কোপ প্রথম ছবি পাঠাল মহাবিশ্বের। এই সাফল্যে জ্যোতির্বিজ্ঞানীরা মনে করছেন, মহাকাশ বিজ্ঞানে বা জ্যোতির্বিদ্যায় যুগান্তকারী উন্মোচন হল। এই ছবি শুধু একটা মহাবিশ্বের ভালো ফটোগ্রাফি নয়, এটি গবেষণায় নতুন যুগের সূচনা

জেমস ওয়েব টেলিস্কোপের প্রথম ছবি
১৯৯০-এর দশকে জ্যোতির্বিজ্ঞানীরা মহাকাশে প্রেরণ করেছিল হাবল টেলিস্কোপ। তার পাঠানো ছবিও মহাকাশ গবেষণাকে বহুদূর এগিয়ে নিয়ে গিয়েছিল। এবার জেমস ওয়েব টেলিস্কোপ মহাবিশ্বের জন্ম নিয়ে প্রচুর তথ্য দেবে বলে আশাবাদী জ্যোতির্বিজ্ঞানীরা। এই মহাকাশ যান এখনই যে পারফরম্যান্স করতে শুরু করেছে, তাতে উৎফুল্ল গবেষকরা।

মহাবিশ্বের সবথেকে গভীরের ছবি!
নাসার অবজারভেটরি দ্বারা প্রথম রঙিন ছবি প্রকাশ করা হয়েছে মহাবিশ্বের। এই ছবিতে দেখা যাচ্ছে একটি বর্ণালী। তারপর একাধিক ছায়াপথের ছবি। আকাশে ভরপুর গ্যালাক্সির ছবি। হাজার আলোকবর্ষ দূরে এক্সোপ্ল্যানেটসহ বৃহস্পতির দ্বিগুণ আকারের ছবি পাঠিয়েছে জেমস ওয়েব টেলিস্কোপ। মহাবিশ্বের সবথেকে গভীরের ছবি বলে তা বর্ণনা করা হয়েছে।

জেমস ওয়েব টেলিস্কোপের নতুন উইন্ডো
নাসা একটি মৃত নক্ষত্রের গ্যাস ও ধূলিকণার নির্গত হওয়ার ছবিও পোস্ট করেছে। জেমস ওয়েব টেলিস্কোপে তা বিস্তারিত আকারে দেখা গিয়েছে। মৃত নক্ষত্রের ধূলিকণা ও গ্যাসের সমন্বয়ে একটি নীহারিকার সৃষ্টি হয়েছে যেন। এই ছবি দিয়ে জেমস ওয়েব টেলিস্কোপ নতুন উইন্ডো খুলে দিল জ্যোতির্বিদ্যার গবেষণায়।

পাঁচটি গ্যলাক্সির একটি মহাজাগতিক দৃশ্য
জেমস ওয়েব টেলিস্কোপের পাঠান এদিনের প্রকাশিত ছবিতে পাঁচটি গ্যলাক্সির একটি মহাজাগতিক দৃশ্য ধরা পড়েছে। জেমস ওয়েব টেলিস্কোপ যে মহাবিশ্বের আরও গভীরের ছবি ক্রমশ সামনে আনবে, তা তার প্রথম প্রদর্শনেই বোঝা যাচ্ছে। জেমস ওয়েব টেলিস্কোপ সত্যিকারের হাবল টেলিস্কোপের উত্তরসূরি হিসেবেই কাজ করতে শুরু করেছে।

মহাবিশ্বের তাক লাগানো ছবি উপহার
জেমস ওয়েব টেলিস্কোপ দেখিয়ে দিয়েছে তারা ক্ষমতা। এক ছবিতে এক হাজারের বেশি ছায়াপথ দেখিয়ে কামাল করে দিয়েছে নাসার ওই অত্যাধুনিক মহাকাশযান। জেমস ওয়েব টেলিস্কোপ যে মহাবিশ্বের তাক লাগানো ছবি উপহার দেবে জ্যোতির্বিজ্ঞানীদের জন্য, তা বলার অপেক্ষা রাখে না। জেমস ওয়েব টেলিস্কোপ মহাকাশের অন্ধকার থেকে অজানাকে জানতে নানা ছবি ও তথ্য পাঠিয়েছে। নাসাতা থেকে প্রথম ছবি ১২ জুলাই প্রকাশ করতেই মহাকাশ গবেষণায় আলোড়ন তৈরি হল।

আরও মহাজাগতিক ছবিগুলি দেখার অপেক্ষা
জেমস ওয়েব টেলিস্কোপের পাঠানোর প্রথম মহাজাগতিক ছবিগুলি দেখার অপেক্ষায় ছিলেন বিশ্বের জ্যোতির্বিজ্ঞানীরা। নাসা নতুন যে সমস্ত ছবি প্রকাশ করল, মহাকাশ গবেষণায় ব্যবহৃত হবে। সম্প্রতি ছায়াপথগুলির এই মহাজাগতিক দৃশ্য মহাবিশ্বে লুকিয়ে থাকা কোন কোন বিষয়বস্তুর আভাস দেয়, তা জানার জন্য অপেক্ষা মহাকাশপ্রেমীরা।
ছবি সৌজন্য নাসা
-
গিরিশ পার্ক কাণ্ডে নতুন মোড়! মোদীর ব্রিগেডের দিনই উত্তেজনা, শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগে রিপোর্ট চাইল EC -
ভোটের আগে আইনি লড়াই! ভবানীপুরে মনোনয়নের আগে হাইকোর্টে শুভেন্দু -
ডিএ বকেয়া পরিশোধে রাজ্যের নতুন রূপরেখা, মার্চ থেকেই মিলবে প্রথম কিস্তি -
আমলা ও পুলিশ বদলি নিয়ে তীব্র সুর, জনতার প্রতিরোধ গড়ার ডাক মমতার -
ভোটের আগে প্রশাসনে বড় ধাক্কা, নবান্নের সিদ্ধান্ত বাতিল করে ১৫ আইপিএসকে ভিনরাজ্যে পাঠাল নির্বাচন কমিশন -
দিল্লিতে মোদীর সঙ্গে বৈঠকের পরেই চূড়ান্ত জল্পনা, আজই কি আসছে বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা? জানুন -
ভোটের আগে চমক হুমায়ুন কবীরের, ১৮২ আসনে প্রার্থী দিয়ে নতুন সমীকরণের ইঙ্গিত -
ইরান সংকটে টানাপোড়েন, ১৭ দিনের যুদ্ধের মাঝে সরে যাওয়ার ইঙ্গিত ট্রাম্পের -
বিবেচনাধীন ভোটার ইস্যু: ২১ লক্ষ নামের নিষ্পত্তি, কবে বেরবে সাপ্লিমেন্টারি তালিকা? জানুন -
যোগী, অখিলেশ থেকে গম্ভীর, কুলদীপের বিয়ের রিসেপশনে চাঁদের হাট -
কেন্দ্র বনাম রাজ্য সংঘাত চরমে! আইপ্যাক মামলায় CBI তদন্ত কী জরুরি? আজ সুপ্রিম কোর্টে শুনানি -
আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে তর্কের ঝড়, মৌলিক অধিকার ঘিরে কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে












Click it and Unblock the Notifications