NASA about Alien: ১০০০ বছরের প্রাচীন এলিয়েন মৃতদেহ প্রদর্শিত মেক্সিকোতে, গবেষণায় কী জানাল নাসা
মেক্সিকোতে ১০০০ বছরের প্রাচীন এলিয়েন মৃতদেহ প্রদর্শন হল। আর তা নিয়েই মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা প্রকাশ করল চাঞ্চল্যকর রিপোর্ট। মেক্সিকোতে প্রদর্শিত হাজার বছরের পুরনো এলিয়েন বডি। এক মেক্সিকান ল-মেকার ওই হাজার বছর বয়সী 'এলিয়েন' মৃতদেহ উপস্থাপন করেছেন।
ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন বা নাসা বৃহস্পতিবার একটি নতুন রিপোর্ট প্রকাশ করেছে, যেখানে এই ঘটনাকে অপরিচিত অজানা বলে দাবি করা হয়েছ। জনসাধারণের কাছে অজ্ঞাত উড়ন্ত বস্তু বা ইউএফও হিসাবে বেশি পরিচিত ওইসব জিনিস।

ইউএফও বোঝার ক্ষেত্রে আরও বিশেষ ভূমিকা পালন করার জন্য নাসা একটি স্বাধীন গবেষক দলের সুপারিশ দরকার। নাসা অফিসিয়ালরা জানিয়েছেন, মেক্সিকো কংগ্রেসে ইউএফও নিয়েও প্রশ্ন করা হয়েছিল। সেখানে ওই এলিয়েন বডিকে মানবেতর প্রাণীর কথিত দেহাবশেষের বৈশিষ্ট্যযুক্ত ছিল বলে বর্ণনা করা হয়।
প্রিন্সটন ইউনিভার্সিটির জ্যোতির্পদার্থবিদ্যা বিভাগের প্রাক্তন প্রধান এবং ইউএপি রিপোর্টের চেয়ারম্যান ডেভিড স্পার্জেল বলেছেন, তিনি নমুনার প্রকৃতি জানেন না। তবে তা স্বচ্ছ বলে মনে করেন তিনি। তাঁর কথায়, "এটি এমন কিছু যা আমি শুধুমাত্র টুইটারে দেখেছি।"
এরপর তিনি বলেন, "যখন আপনার কাছে অস্বাভাবিক কোনও জিনিস থাকে, তখন আপনি সেই ডেটা সর্বজনীন করতে চান। এই প্রবণতা সবার থাকে। এক্ষেত্রেও তেমনটা ঘটতে পারে।" তিনি মেক্সিকান সরকারকে বলেছিলেন, আপনাদের কাছে যদি অদ্ভুত কিছু থাকে তবে নমুনাগুলি বৈজ্ঞানিক সম্প্রদায়ের কাছে উপলব্ধ করুন।"
এরপরই মেক্সিকান কংগ্রেসে উপস্থাপিত হয় 'এলিয়েন বডি'। মেক্সিকান সাংবাদিক এবং দীর্ঘদিনের ইউএফও উৎসাহী জেইম মাউসান মঙ্গলবারের শুনানিতে রাজনীতিবিদদের দেখালেন দুটি ছোটো 'দেহ', যেখানে প্রতিটি হাতে তিনটি আঙ্গুল এবং লম্বা মাথা ছিল।
তিনি উপস্থাপনায় বলেছিলেন, নমুনাগুলি পেরুর প্রাচীন নাজকা লাইনের কাছে উদ্ধার করা হয়েছিল এবং মেক্সিকোর ন্যাশনাল অটোনোমাস ইউনিভার্সিটি দ্বারা কার্বন-ডেটেড করা হয়েছিল। প্রায় ১০০০ বছরের পুরানো তা জানা যায়। মৌসান দাবি করেন, তারা পৃথিবীর কোনও প্রজাতির সাথে সম্পর্কিত নয়।
তিনি বলেন, "আমি মনে করি একটি স্পষ্ট প্রমাণ রয়েছে যে, আমরা অ-মানব নমুনাগুলির সঙ্গে কাজ করছি। সেগুলি বিশ্বের অন্য কোনও প্রজাতির সঙ্গে সম্পর্কিত নয় এবং যে কোনও বৈজ্ঞানিক প্রতিষ্ঠানের কাছে এটি তদন্ত করার জন্য সমস্ত সম্ভাবনা খোলা রয়েছে। আমরা একা এর তদন্ত করছি না।
ছবি সৌজন্য: পিক্সবে












Click it and Unblock the Notifications