Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Mars News: মঙ্গলের বুকে এখনও অক্ষত মার্স ইনজেনুইটি হেলিকপ্টার! ৬৩ দিন পর মিলল সাড়া

নাসার ইনজেনুইটি হেলিকপ্টার নীরব হয়ে গিয়েছিল মঙ্গলের বুকে। আর কোনোভাবেই যোগাযোগ করা যাচ্ছিল না নাসার মঙ্গলযানের সঙ্গে। সেই মৃতপ্রায় হেলিকপ্টার হঠাৎ সরব হয়ে উঠল সর্বশেষ যোগাযোগ স্থাপনের ৬৩ দিন পর। উল্লেখ্য, ইনজেনুইটির শেষ ফ্লাইট ছিল গত ২৬ এপ্রিল।

গত ২৬ এপ্রিল নাসার মার্স ইনজদেনুইটি হেলিকপ্টার ১৩৯ সেকেন্ডের জন্য মঙ্গলগ্রহের আকাশে উড়েছিল। তা মাটি থেকে ৩৬৩ মিটার উচ্চতায় উঠতে সমর্থ হয়েছিল। এই রোটারক্রাফ্টের লক্ষ্য ছিল নাসার পারসিভারেন্স রোভারের সমনে উড়ে যাওয়া। যে কোনো সম্ভাব্য বাধা অতিক্রম করে সেই উড়ানে এখনও সফল হয়নি ইনজেনুইটি।

image of helicopter in mars

মঙ্গলে প্রেরিত নাসার ফ্লাইং মেশিনটি একটি পাহাড়ের উপর অবতরণ করেছে। তা এমন একটি স্থানে গিয়েছে, যেখান থেকে রোভারের সঙ্গে যোগাযোগ করা যায়নি। নাসার পারসিভারেন্স রোভার তখন থেকে ধরেছে মার্স ইনজেনুইটি হেসিকপ্টারটি পাহাড়ে চড়েছে।

তারপর বহু চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি মার্সি ইনজেনুইটি কোটারক্রাফ্টের সঙ্গে। দুমাস অতিক্রান্ত হয়ে যাওয়ার পর যখন প্রায় ধরে নেওয়া হয়েছে, আর কোনো আশা নেই, তখনই আবার সাড়া মিলেছে মার্স ইনজেনুইটি হেলিকপ্টারের। ২৮ জুন যোগাযোগ পুনঃপ্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে নাসা।

মঙ্গলের বুকে কী অবস্থায় রয়েছে রোটারক্রাফ্ট। কপ্টারটির অবস্থা সম্পর্কে নাসার মূল্যায়ন অন্য বিশ্বে পাঠানো প্রথম বিমানের সবকিছু ঠিক আছে।। বিশেষ কোনো সমস্যা হয়েছিল তাই সাড়া দিচ্ছিল না রোটারক্রাফ্ট। বা এমন জায়গায় ছিল, যেখান থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। এখন সবই আগের মতো রয়েছে।

image of mars

নাসা তাদের ডেটায় কোনো ভয়ঙ্কর ঘটনার সাক্ষী হয়নি। রোটারক্রাফ্টটি এতদিন ধরে যোগাযোগের বাইরে ছিল। কেন এই নীরবতা, কেন যোগাযোগ বিচ্ছিন্ন তা বোঝার চেষ্টা চালাচ্ছেন নাসার বিজ্ঞানীরা। তবে কপ্টারটি অবশেষে অনলাইনে ফিরে এসেছে এবং মঙ্গলের ভূখণ্ডে ফের তার ফ্লাইটের জন্য প্রস্তুত করা গিয়েছে, এটাই সবথেকে বড়ো কথা।

এরই মধ্যে ৫২টি উড়ান সম্পূর্ণ করেছে মার্স ইনজেনুইটি হেলিকপ্টার। এখন ৫৩ নম্বর যাত্রার জন্য পরিকল্পনা তৈরি করা হয়েছে। নাসা নতুন অপারেশনে একটি নতুন ঘাঁটিতে পশ্চিমমুখী ফ্লাইট সম্পাদন করার পরিকল্পনা করছে। শীঘ্রই সে ব্যাপারে আপডেট পাওয়া যাবে বলে জানিয়েছে নাসা।

ইনজেনুইটির প্রাথমিক মিশনে মাত্র পাঁচটি ফ্লাইটের কথা জানানো হয়েছিল। কারণ নাসা অনিশ্চিত ছিল যে লাল গ্রহের খুব পাতলা বায়ুমণ্ডলে একটি রোটারক্রাফ্ট উড়তে পারে কি না। কিন্তু সেই মিশনে সফল হওয়ার পর মঙ্গলের বুকে ৫০টিরও বেশি উড়ান সম্পূর্ণ করেছে মার্স ইনজেনুইটি হেলিকপ্টার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+