আপনার প্যান কার্ড কি বৈধ আছে? কী ভাবে পরীক্ষা করবেন
আপনার প্যান কার্ড কি বৈধ আছে? কী ভাবে পরীক্ষা করবেন
আয়কর দফতরের তরফে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড যুক্ত করার জন্য চূড়ান্ত সময়সীমা ধার্য করেছে। বলা হয়েছে কেউ যদি ২০২৩-এর ৩১ মার্চের মধ্যে আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করতে ব্যর্থ হন, তাহলে প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে। আর প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে গেলে এর সঙ্গে যুক্ত আর্থিক লেনদেন করা যাবে না।

১ এপ্রিল, ২০২৩ থেকে প্যান নিষ্ক্রিয়
আয়কর দফতরের নির্দেশিকায় বলা হয়েছে, যাঁরা প্যান ও আধার লিঙ্ক করবেন না, তাঁদের প্যান কার্ড ২০২৩-এর ১ এপ্রিল থেকে নিষ্ক্রিয় হয়ে যাবে অর্থাৎ তা অকার্যকর হয়ে যাবে।

ধার্য করা সময়সীমার বাইরে যাঁরা
প্যান ও আধার লিঙ্ক করা সব ভারতীয় নাগরিকদের জন্য বাধ্যতামূলক। তবে এই নির্দেশের কিংবা ধার্য করা সময়সীমার বাইরেও থাকছেন অনেকে। এর মধ্যে রয়েছেন জম্মু ও কাশ্মীর, অসম এবং মেঘালয়ের বাসিন্দারা। এছাড়াও ১৯৬১ সালের আয়কর আইন অনুযায়ী অনাবাসী ভারতীয়রা। এছাড়াও আগের বছরে যাঁদের বয়স আশি হয়েছে কিংবা পেরিয়ে গিয়েছে, তাঁরাও ছাড় পাবেন।

বৈধতা গুরুত্বপূর্ণ
সেই পরিস্থিতিতে কাদের প্যান কার্ড বাতিল হয়নি অর্থাৎ বৈধ রয়েছে, তা জানাটা গুরুত্বপূর্ণ।

অনলাইনে প্যান কার্ডের বৈধতা পরীক্ষা
- প্যান কার্ডের বৈধতা পরীক্ষা করতে সেই ব্যক্তিকে আয়কর বিভাগের ই-ফাইলিং ওয়েবসাইটে যেতে হবে। ক্লিক করতে পারেন http://incometaxindiaefiling.gov.in/home
- পেজ খোলার পরে বাম দিকে প্যান বিবরণ যাচাই করুন লিঙ্কে ক্লিক করতে হবে
- সেখানে সেই ব্যক্তির প্যান নম্বর লিখতে হবে
- এরপর প্যান কার্ডে উল্লেখ থাকা নাম লিখতে হবে
- সেখানে থাকা ক্যাপচা কো়ড লিখতে হবে
- সাবমিট বাটনে ক্লিক করতে হবে
- এরপর ওয়েবসাইটে প্যান কার্ড কী অবস্থায় রয়েছে, অর্থাৎ সেটি সক্রিয় আছে কিনা, সেই বার্তা দেবে।
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications